Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
দুর্ঘটনায় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা ইসাক আন্দিকের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 December, 2024, 10:25 am
Last modified: 15 December, 2024, 10:32 am

Related News

  • এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • মারা গেছেন ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
  • লুই ভিতোঁর যে ব্যাগের দাম ৩০০০ ডলারেরও বেশি!
  • বিজ্ঞাপনের ছবি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখপ্রকাশ করল জারা

দুর্ঘটনায় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা ইসাক আন্দিকের মৃত্যু

১৫০ মিটার গভীর খাদে পড়ে মৃত্যু ঘটে তার।
টিবিএস ডেস্ক
15 December, 2024, 10:25 am
Last modified: 15 December, 2024, 10:32 am
ছবি: এপি

জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো'র প্রতিষ্ঠাতা এবং ধনকুবের ইসাক আন্দিক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) স্পেনের বার্সেলোনার কাছে গুহা পরিভ্রমণের সময় এই ঘটনা ঘটে। খবর বিবিসির। 

৭১ বছর বয়সি আন্দিক গুহাসমৃদ্ধ পর্বতে পরিভ্রমণের সময় ১৫০ মিটার গভীর খাদে পড়ে যান। তার সঙ্গে ছিলেন তার ছেলে ও পরিবারের অন্য সদস্যরা। ঘটনাস্থলে বড় পরিসরের উদ্ধার অভিযান চালানো হয়।

স্প্যানিশ পুলিশ স্থানীয় সময় দুপুর ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকাজে একটি হেলিকপ্টার এবং বিশেষায়িত পর্বত উদ্ধার ইউনিট অংশ নেয়।

১৯৮৪ সালে বার্সেলোনায় ভাই নাহমানের সঙ্গে মিলে ম্যাঙ্গো প্রতিষ্ঠা করেন আন্দিক। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে প্রায় ৩ হাজার আউটলেট রয়েছে এই ব্র্যান্ডের। ফোর্বস ম্যাগাজিন আন্দিকের সম্পদের মূল্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছিল।

ম্যাঙ্গো'র সিইও টনি রুইজ এক বিবৃতিতে বলেন, 'তার বিদায় আমাদের জন্য এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। তবে আমরা সবাই তার উত্তরাধিকার এবং সাফল্যের সাক্ষী। ম্যাঙ্গোকে তার স্বপ্নের প্রকল্প হিসেবে গড়ে তোলাই তার প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা জানানো হবে।'

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, 'তার অসাধারণ কর্মদক্ষতা ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি স্প্যানিশ ফ্যাশনকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছে।'

কাতালোনিয়ার সরকারপ্রধান সালভাদর ইলা রোকা আন্দিককে 'পরিশ্রমী ব্যবসায়ী' হিসেবে স্মরণ করে বলেন, 'তিনি কাতালোনিয়াকে বিশ্বের কাছে তুলে ধরতে অসামান্য অবদান রেখেছেন।'

তুরস্কে জন্ম নেওয়া ইসাক আন্দিক ১৯৬০-এর দশকে তার পরিবারের সঙ্গে কাতালোনিয়ায় বসবাস শুরু করেন। মৃত্যুর সময় তিনি ম্যাঙ্গো'র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালে ম্যাঙ্গো ৩ দশমিক ১ বিলিয়ন ইউরো আয় করেছে।

Related Topics

টপ নিউজ

ফ্যাশন ব্র্যান্ড / ম্যাঙ্গো ম্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • মারা গেছেন ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি
  • লুই ভিতোঁর যে ব্যাগের দাম ৩০০০ ডলারেরও বেশি!
  • বিজ্ঞাপনের ছবি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’র জন্য দুঃখপ্রকাশ করল জারা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net