Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন দখলে নিল ইসরায়েল

আন্তর্জাতিক

আলজাজিরা
08 December, 2024, 09:25 pm
Last modified: 08 December, 2024, 09:37 pm

Related News

  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা রয়েছে: ইসরায়েল
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

আসাদের পতনের পর সিরিয়ার গোলান মালভূমির বাফার জোন দখলে নিল ইসরায়েল

ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়া ও দামেস্কের অস্ত্রের ডিপোগুলোতে হামলা চালিয়েছে, যাতে বিরোধীরা সেগুলো দখল করতে না পারে।
আলজাজিরা
08 December, 2024, 09:25 pm
Last modified: 08 December, 2024, 09:37 pm
ছবি: রয়টার্স

সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসানের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল ও সংযুক্ত করে নেয় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ব্যতীত আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরিয়ার দখলকৃত ভূখণ্ড হিসেবে দেখে আসছিল। পরে ১৯৭৪ সালে বাফার জোন প্রতিষ্ঠিত হয়, যা ইসরায়েলি অধিকৃত ও সিরিয়ার অঞ্চলের মধ্যে বিভাজন তৈরি করে। 

এ বিষয়ে আজ রোববার তিনি বলেন, কয়েক বছরের পুরনো চুক্তি আর কার্যকর নেই এবং সিরিয়ার সৈন্যরা তাদের অবস্থান ছেড়ে চলে গেছে। ফলে ইসরায়েলের এখন তা দখলে নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি বলেন, 'আমরা কোনো শত্রুপক্ষকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না।'

পরে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কৃষি এলাকাগুলো ক্লোজড মিলিটারি জোন হিসেবে ঘোষণা করা হয়।

এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ সিরিয়া ও দামেস্কের অস্ত্রের ডিপোগুলোতে হামলা চালিয়েছে, যাতে বিরোধীরা এগুলো দখল করতে না পারে।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমকে কেএএনকে বলেন, 'দক্ষিণ সিরিয়া ও দামেস্কের বিমানবন্দর এলাকার অস্ত্র ডিপোগুলো সশস্ত্র গোষ্ঠী ও স্থানীয় বিরোধী দলগুলো দখল করতে পারে- এমন আশঙ্কায় আমরা সেগুলোতে হামলা করেছি।'

'ইসরায়েল যেকোনো সম্ভাব্য হুমকিকে ব্যর্থ করতে এবং সিরিয়ায় তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেকোনো ধরনের ক্ষতি ঠেকাতে করতে কাজ করছে,' যোগ করেন তিনি। 

হিজবুল্লাহ ও ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে উন্নত অস্ত্রের সম্ভাব্য সরবরাহের বিষয়ে উদ্বেগের কথা উল্লেখ করে ইসরায়েল প্রায়ই সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছিল।

দামেস্কের এক সাংবাদিক আজ জানান, দামেস্কের দক্ষিণ-পশ্চিমে মাজেহ সামরিক বিমানবন্দর এলাকায় হামলা হয়েছে। 

এর আগেও একাধিকবার বিমানবন্দরটিতে হামলা হয়েছে। তবে আজকের হামলায় কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলেও ইসরায়েলি বাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। 

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

সিরিয়া / গোলান / মালভূমি / দখল / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরানের বিরুদ্ধে অন্তত আরও তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা রয়েছে: ইসরায়েল
  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net