Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে

আন্তর্জাতিক

রয়টার্স
04 December, 2024, 11:15 am
Last modified: 04 December, 2024, 12:47 pm

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকা
  • অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত

ভারতীয় রুপির দর সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে

সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির ০.২৫% পতন ঘটে, যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন।
রয়টার্স
04 December, 2024, 11:15 am
Last modified: 04 December, 2024, 12:47 pm
ছবি: রয়টার্স

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪.৭৪২৫ রুপিতে পৌঁছে। অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় ১০৬.৫০। এর আগের দিন সোমবার রুপির দর ছিল ৮৪.৭০৫০। 

সোমবার ভারতের জিডিপি তথ্য প্রকাশের পর রুপির ০.২৫% পতন ঘটে, যা গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় পতন।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার শঙ্কা মুদ্রাবাজারে এই অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদে রুপির এই দুর্বলতা আরও গভীর হতে পারে। 

একজন শীর্ষস্থানীয় মুদ্রা ব্যবসায়ীর মতে, 'রুপি ৮৪.৫০ থেকে বর্তমান স্তরে পৌঁছানো তুলনামূলকভাবে বড় কোনো বাধা ছাড়াই হয়েছে। এটি ইঙ্গিত করে যে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) হস্তক্ষেপ কম ছিল অথবা ডলারের চাহিদা অত্যধিক। উভয় ক্ষেত্রেই এটি রুপির জন্য উদ্বেগজনক একটি সংকেত।'

এএনজেড-এর একজন অর্থনীতিবিদ, ধীরাজ নিম জানান, ভারতের দুর্বল জিডিপি প্রবৃদ্ধি এবং আরবিআইয়ের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন রুপির জন্য দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও যোগ করেন, 'দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার অভাব রুপির অবনমন অবশ্যম্ভাবী করে তুলছে। বাজারে এখন আরবিআইয়ের কার্যকর পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।'

তবে মঙ্গলবারের দরপতনের পর আরবিআই-এর হস্তক্ষেপ এবং বিদেশি ব্যাংকগুলোর ডলার বিক্রির ফলে রুপির দর কিছুটা পুনরুদ্ধার হয়েছে। ভারতীয় মুদ্রা বাজার এখন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর সুদের হার সিদ্ধান্ত এবং এই সপ্তাহের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের প্রতিবেদন প্রকাশের জন্য অপেক্ষা করছে।

এক মাসের ফরোয়ার্ড চুক্তি অনুযায়ী, বুধবার রুপি আগের দিনের ৮৪.৬৮৫০-এর কাছাকাছি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Topics

টপ নিউজ

রুপি / ডলার দর / ভারতীয় রুপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকা
  • অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • তেলের মূল্যবৃদ্ধিতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন, বছরের সবচেয়ে খারাপ পারফর্ম করা এশীয় মুদ্রা
  • রুপির মান ও রিজার্ভ বাঁচাতে সোনা-রুপার আমদানি শুল্ক বাড়িয়ে ১৫% করল ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net