Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
28 November, 2024, 05:35 pm
Last modified: 03 December, 2024, 10:45 pm

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • 'ব্যাটল অভ দ্য ড্রোনস': ড্রোন যুদ্ধ নিয়ে টিভি রিয়েলিটি শো আনছে রাশিয়া; অংশ নেবেন সেনা, শিক্ষার্থী ও তারকারা
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স- এ দেওয়া এক পোস্টে বলেছেন, ‘সাধারণ মানুষ এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার ফলে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।’
রয়টার্স
28 November, 2024, 05:35 pm
Last modified: 03 December, 2024, 10:45 pm
ইউক্রেনের সেনাদের ব্যবহৃত সার্চলাইট। প্রতীকী ছবি: রয়টার্স

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে দেশটির পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চলের ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কিয়েভের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা পশ্চিমের লভিভ, ভলিন, রিভনে এবং খমেলনিৎস্কি অঞ্চল, দক্ষিণে মাইকোলাইভ এবং খেরসন অঞ্চল এবং কেন্দ্রের জাইটোমির অঞ্চলের কর্মকর্তারা জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স- এ দেওয়া এক পোস্টে বলেছেন, 'সাধারণ মানুষ এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে আরেকটি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যার ফলে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।'

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এটি ছিল মার্চ মাসের পর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ১১তম বড় আক্রমণ। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনের প্রায় অর্ধেক ক্ষমতা ধ্বংস করেছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি করেছে এবং বিদ্যুৎ অবকাঠামোর দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবারের আক্রমণে রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী ৯১টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৭৯টি এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করেছে।

জ্বালানি সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, রুশ হামলার মধ্যেই ইউক্রেন কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করেছে। ইউক্রেন তার বিদ্যুৎ সরবরাহের ৫০% এরও বেশি পারমাণবিক শক্তি থেকে উৎপন্ন করে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাজধানী কিয়েভে আক্রমণ করা হয়েছিল, তবে সব ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত হয়েছে।

বৃহস্পতিবারের আক্রমণ সম্পর্কে মস্কোর পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

তবে রাশিয়া সবসময়ই দাবি করেছে, তারা কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / ক্ষেপণাস্ত্র হামলা / কিয়েভ / জ্বালানি অবকাঠামো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • 'ব্যাটল অভ দ্য ড্রোনস': ড্রোন যুদ্ধ নিয়ে টিভি রিয়েলিটি শো আনছে রাশিয়া; অংশ নেবেন সেনা, শিক্ষার্থী ও তারকারা
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net