Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
মিথানল বিষক্রিয়া: কীভাবে কাজ করে এবং কেন এটি প্রাণঘাতী?

আন্তর্জাতিক

মাইকেল রবার্টস, বিবিসি
23 November, 2024, 03:15 pm
Last modified: 23 November, 2024, 03:19 pm

Related News

  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল
  • চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • মেকআপ, শ্যাম্পু ও চুলের যত্নের পণ্যগুলিতে এখনও বিষাক্ত রাসায়নিক মিলছে

মিথানল বিষক্রিয়া: কীভাবে কাজ করে এবং কেন এটি প্রাণঘাতী?

অল্প পরিমাণ মিথানল পান করাও প্রাণঘাতীর কারণ হতে পারে।
মাইকেল রবার্টস, বিবিসি
23 November, 2024, 03:15 pm
Last modified: 23 November, 2024, 03:19 pm
প্রতীকী ছবি: এপি

লাওসে মিথানল বিষক্রিয়ার কারণে ছয়জন পর্যটকের মৃত্যু হয়েছে। মিথানল একটি শিল্প রাসায়নিক, যা সাধারণত অ্যান্টিফ্রিজ ও উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইডে পাওয়া যায়।

এটি মানুষের জন্য মোটেও উপযোগী নয় এবং অত্যন্ত বিষাক্ত। অল্প পরিমাণ মিথানল পান করাও প্রাণঘাতীর কারণ হতে পারে।

মিথানল কীভাবে কাজ করে?

মিথানল দেখতে ও স্বাদে অ্যালকোহলের মতো মনে হয়, এবং প্রথমে এটি মাদকতার অনুভূতি দেয়। শুরুর দিকে মানুষ বুঝতেই পারে না যে কোনো সমস্যা হয়েছে। তবে সমস্যার শুরু হয় কয়েক ঘণ্টা পরে, যখন শরীর এটি লিভারের মাধ্যমে প্রক্রিয়া করার চেষ্টা করে।

এ সময় লিভারে বিষাক্ত উপজাত তৈরি হয়, যেমন ফর্মালডিহাইড, ফরমেট এবং ফর্মিক অ্যাসিড। এই উপাদানগুলো স্নায়ু ও অঙ্গ-প্রত্যঙ্গের ওপর আক্রমণ করে, যা অন্ধত্ব, কোমা এবং মৃত্যুর কারণ হতে পারে।

নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. ক্রিস্টোফার মরিস বলেন, 'ফরমেট, যা মূল বিষাক্ত উপাদান, এটি সায়ানাইডের মতো কাজ করে এবং কোষের শক্তি উৎপাদন বন্ধ করে দেয়। মস্তিষ্ক এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।'

তিনি আরও বলেন, 'এর ফলে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়। চোখও সরাসরি প্রভাবিত হয়, যার কারণে অনেক ক্ষেত্রে অন্ধত্ব ঘটে।'

মিথানলের বিষাক্ততা নির্ভর করে কতটুকু পরিমাণে এটি গ্রহণ করা হয়েছে এবং শরীর এটি কীভাবে সামাল দেয় তার ওপর।

মিথানল বিষক্রিয়া নিয়ে কাজ করা মেদসা সঁ ফ্রঁতিয়ের-এর একজন বিশেষজ্ঞ ড. ক্নুট এরিক হোভডা জানান, পর্যটক এবং বিভিন্ন দেশের স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতার অভাব এই বিষক্রিয়া নির্ণয়ে দেরি ঘটাতে পারে।

তিনি বলেন, 'লক্ষণগুলো খুব অস্পষ্ট থাকে যতক্ষণ না কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।'

মিথানল বিষক্রিয়ার চিকিৎসা

মিথানল বিষক্রিয়া একটি মেডিকেল জরুরি অবস্থা এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা প্রয়োজন।

মিথানল বিষক্রিয়া একটি জরুরি মেডিকেল পরিস্থিতি। দ্রুত চিকিৎসা না নিলে এটি প্রাণঘাতী হতে পারে। চিকিৎসার জন্য বিশেষ ওষুধ ও রক্ত পরিষ্কারের ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে। কখনো কখনো সাধারণ অ্যালকোহল (ইথানল) দিয়েও চিকিৎসা করা হয়, যা মিথানলের ক্ষতি কমায়।

লিডস বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত টক্সিকোলজির বিশেষজ্ঞ প্রফেসর অ্যালাস্টার হে ব্যাখ্যা করেন, 'ইথানল একটি প্রতিযোগিতামূলক প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যা মিথানল ভাঙার প্রক্রিয়া অনেক ধীর করে দেয়। এটি শরীরকে মিথানল ফুসফুস, কিডনি এবং কিছুটা ঘামের মাধ্যমে বের করতে সাহায্য করে।'

ড. হোভডা বলেন, মিথানল গ্রহণের পর দ্রুত চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, 'যদি দ্রুত হাসপাতালে যাওয়া যায় এবং সঠিক চিকিৎসা পাওয়া যায়, তাহলে সব প্রভাব কমানো সম্ভব। আপনি অল্প পরিমাণ মিথানল থেকে মারা যেতে পারেন, আবার অনেক বেশি পরিমাণ মিথানল গ্রহণ করেও বেঁচে যেতে পারেন, যদি সঠিকভাবে চিকিৎসা পান।'

Related Topics

টপ নিউজ

মিথানল / অ্যালকোহল / বিষাক্ত / টক্সিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • মদ বিক্রিতে রেকর্ড, কেরুর ডিস্টিলারি ইউনিটের মুনাফা ২০০ কোটি টাকা ছাড়াল
  • চীনে ‘টক্সিক পুরুষদের’ সাফ করার বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল, দুঃখ প্রকাশ
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • মেকআপ, শ্যাম্পু ও চুলের যত্নের পণ্যগুলিতে এখনও বিষাক্ত রাসায়নিক মিলছে

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net