Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 

আন্তর্জাতিক

বিবিসি
05 February, 2026, 10:35 pm
Last modified: 05 February, 2026, 10:39 pm

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 

রিয়াদে এই মদের দোকানটি প্রথম চালু হয় ২০২৪ সালের জানুয়ারিতে। শুরুতে সেখানে প্রবেশাধিকার ছিল শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য। তবে ২০২৫ সালের শেষদিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চালু হওয়া নতুন নীতিমালার আওতায় এখন ধনী অমুসলিম বিদেশি বাসিন্দারাও সেখানে গিয়ে মদ কিনতে পারছেন।
বিবিসি
05 February, 2026, 10:35 pm
Last modified: 05 February, 2026, 10:39 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

৭৩ বছর ধরে চলা অ্যালকোহল নিষেধাজ্ঞার পর সৌদি আরব ধনী বিদেশি বাসিন্দাদের জন্য মদ কেনার সুযোগ দিতে শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা, এই শিথিলতা ধীরে ধীরে পর্যটকদের ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। খবর বিবিসির।

দীর্ঘদিন ধরে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার এলাকাটি রাজধানীর অন্য অংশগুলোর থেকে আলাদা একটি এলাকা হিসেবে পরিচিত। এখানে রয়েছে দূতাবাস ও উচ্চমানের আবাসন ব্যবস্থা। এছাড়া এখানকার ছায়াঘেরা হাঁটার পথ, সবুজায়ন এবং ক্যাফে সংস্কৃতি তরুণ সৌদি ও প্রবাসীদের আকর্ষণ করে।

এই অভিজাত এলাকাটির ভেতরেই একটি নামহীন ও সাধারণ ভবনে গড়ে তোলা হয়েছে একটি ছোট মদের দোকান। অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত এই দোকানটিই বর্তমানে সৌদি আরবের অন্যতম সংবেদনশীল নীতি পরিবর্তনের পরীক্ষাগারে পরিণত হয়েছে। আর এ পরিবর্তনটি হলো—অমুসলিম বিত্তশালী বিদেশি বাসিন্দাদের কাছে সীমিত পরিসরে মদ বিক্রি করা। 

১৯৫২ সালে সৌদি আরবে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি মধ্যপন্থী ও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চালু করেছে।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব পুনরায় সিনেমা হল চালু করেছে, বড় আকারের সঙ্গীত উৎসব আয়োজন করেছে, নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং ধর্মীয় পুলিশের ক্ষমতা সীমিত করেছে।

তবে নীরবে অ্যালকোহল বিক্রির আইনি পরিসর বাড়ানোকে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

রিয়াদে এই মদের দোকানটি প্রথম চালু হয় ২০২৪ সালের জানুয়ারিতে। শুরুতে সেখানে প্রবেশাধিকার ছিল শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য। তবে ২০২৫ সালের শেষদিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই চালু হওয়া নতুন নীতিমালার আওতায় এখন ধনী অমুসলিম বিদেশি বাসিন্দারাও সেখানে গিয়ে বিয়ার, ওয়াইন ও বিভিন্ন ধরনের মদ কিনতে পারছেন।

এই সুবিধা পেতে হলে প্রবাসীদের হয় 'প্রিমিয়াম রেসিডেন্সি' পারমিট থাকতে হবে—যার বার্ষিক মূল্য এক লাখ সৌদি রিয়াল (প্রায় ২৭ হাজার ডলার) অথবা তার মাসিক আয় হতে হবে অন্তত ৫০ হাজার সৌদি রিয়াল।

বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবীরাই এই প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড পেয়ে থাকেন। মদ কেনার সময় পারমিটধারী বা উচ্চ আয়ের বিদেশি—উভয়কেই প্রবেশপথে নিরাপত্তা রক্ষীদের কাছে তাদের রেসিডেন্সি আইডি কার্ড (ইকামা) প্রদর্শন করতে হয়। এই কার্ডেই ওই ব্যক্তির ধর্ম এবং বসবাসের মর্যাদার বিস্তারিত উল্লেখ থাকে।

বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব তাদের 'ভিশন ২০৩০' বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই ধরনের সামাজিক সংস্কারের পথে হাঁটছে। যদিও এই পদক্ষেপটি ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত সংবেদনশীল, তবুও অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে এই পরিবর্তন শুরু করেছে রিয়াদ।
 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / অ্যালকোহল / নিষেধাজ্ঞা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net