Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
রেলপথের অনুপ্রেরণায় টাইম জোনের উদ্ভাবন, আমেরিকাতেই ছিল ভিন্ন ১৪৪ টাইম জোন

আন্তর্জাতিক

বিবিসি
20 November, 2024, 01:35 pm
Last modified: 20 November, 2024, 01:38 pm

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • দেহঘড়িকে বাধা দিতে নেই
  • শরীরের ভেতরে সময়, শরীরের ভেতরে ঘড়ি! 
  • পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
  • হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  

রেলপথের অনুপ্রেরণায় টাইম জোনের উদ্ভাবন, আমেরিকাতেই ছিল ভিন্ন ১৪৪ টাইম জোন

১৮৮৩ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার রেলপথ কোম্পানিগুলো ‘টাইম জোন’-এর ধারণা চালু করে। এটি মানুষের সময় পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন আনে।
বিবিসি
20 November, 2024, 01:35 pm
Last modified: 20 November, 2024, 01:38 pm
ছবি: সংগৃহীত

রেলপথের উদ্ভাবন যেমন মানুষের যোগাযোগ ব্যবস্থাতে বড় পরিবর্তন এনেছিল, তেমনি এটি চিরকালের জন্য মানুষের সময়ের ধারণাকে বদলে দিয়েছিল।

১৮৮৩ সালে যুক্তরাষ্ট্র ও কানাডার রেলপথ কোম্পানিগুলো 'টাইম জোন'-এর ধারণা চালু করে। এটি মানুষের সময় পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন আনে।

টাইম জোন বা সময় অঞ্চল হলো পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করার একটি পদ্ধতি, যেখানে প্রতিটি অঞ্চল নির্দিষ্ট সময়ের ব্যবধানে থাকে। এটি মূলত গ্রিনউইচ মান সময় (জিএমটি) বা ইউনিভার্সাল টাইম (ইউটিসি) থেকে হিসাব করা হয়।

এর আগে, সময় সূর্যের অবস্থান অনুযায়ী নির্ধারিত হত এবং প্রতিটি শহরের সময় কিছুটা আলাদা ছিল। সূর্যঘড়ির পরিবর্তে যান্ত্রিক ঘড়ির ব্যবহার বাড়তে থাকলেও, শহরগুলো তখনো সূর্যের অবস্থান অনুযায়ী তাদের ঘড়ির সময় ঠিক করত।

এই পদ্ধতি ১৮০০-এর দশক পর্যন্ত চলেছিল। তখন উত্তর আমেরিকায় অন্তত ১৪৪টি ভিন্ন টাইম জোন ছিল।

যেহেতু অতীতে বেশিরভাগ মানুষ তাদের বাড়ি থেকে খুব দূরে যেত না (সাধারণত ঘোড়া, উট বা গাড়ি যেখান পর্যন্ত যেতে পারত), তাই সময় হিসাবের এই সহজ পদ্ধতিটি তেমন সমস্যা সৃষ্টি করতো না। কিন্তু রেলপথের আবির্ভাবের পর এই পদ্ধতি আর চলেনি।

বাল্টিমোরের বি অ্যান্ড ও রেলপথ জাদুঘরের প্রধান কিউরেটর জন গোল্ডম্যান এর মতে, ১৮০০-এর মাঝামাঝি সময়ে যখন রেলপথ বেশি জনপ্রিয় হয়ে ওঠে এবং রেলপথ প্যাসেঞ্জার ও মালবাহী যাত্রীদের দেশজুড়ে নিয়ে যেতে শুরু করে, তখন একটি সমন্বিত সময় হিসাবের পদ্ধতি তৈরি করার প্রয়োজনীয়তা শুধু দক্ষতার ব্যাপার ছিল না, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও জরুরি ছিল।

তিনি বলেন, "বিভিন্ন স্থানীয় টাইম জোনের উপস্থিতি রেলপথের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছিল। সবচেয়ে ভালো পরিস্থিতিতে, মানুষ ট্রেন মিস করতে পারে; সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, একটিমাত্র ট্র্যাক ব্যবহার করার কারণে ট্রেনের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বাড়ে।"

প্রথম দিকে, যুক্তরাজ্যেও একই ধরনের সমস্যা হয়েছিল। রেলপথগুলো শহর এবং গ্রামগুলোকে একে অপরের সাথে আরও ভালোভাবে সংযুক্ত করতে শুরু করার পরেই স্পষ্ট হয়ে ওঠে, স্টেশনগুলো স্থানীয় সময় অনুযায়ী অনেক ট্রেনের আগমণ ও ছেড়ে যাওয়ার সময় ঠিকমতো তালিকাভুক্ত করতে পারবে না।

১৮৪৭ সালে সমস্ত ব্রিটিশ রেলওয়ে একটি একক "রেলওয়ে সময়" গ্রহণ করেছিল। ১৮৮০ সালে এটি আনুষ্ঠানিক সময় হিসেবে গ্রহণ করা হয় এবং গ্রিনউইচ মান সময় (জিএমটি) নাম দেওয়া হয়। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এমনটি করে।

জিএমটি হল গড় সময়। এটি পৃথিবীর মূল সমন্বিত সময় পদ্ধতি, যা গ্রিনউইচ অবজারভেটরির (গ্রেট ব্রিটেন) পূর্ব-পশ্চিমের মধ্যরেখা (প্রাইম মেরিডিয়ান) থেকে মাপা হয়।

সময়ের মানকরণের ফলে যুক্তরাজ্যের রেলপথ আরও কার্যকর এবং নিরাপদ হয়ে ওঠে। এরপর, এই ধারণাটি উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। তবে, যুক্তরাজ্যের মতো যুক্তরাষ্ট্র এবং কানাডা পুরো মহাদেশে সময়ের মানকরণের প্রয়োজন ছিল।

১৮৭৯ সালে কানাডীয় প্রকৌশলী স্যার সানফোর্ড ফ্লেমিং একটি ট্রেন সময়মতো ধরতে না পারার পর টাইম জোন-এর ধারণা প্রস্তাব করেছিলেন।

১৮৮৩ সালের ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং কানাডার রেলওয়ে সংস্থা ফ্লেমিংয়ের ধারণা গ্রহণ করে। এরপর, পুরো উত্তর আমেরিকাকে পূর্ব, কেন্দ্রীয়, পাহাড়ি এবং প্রশান্ত মহাসাগরীয় নামে ৪টি প্রধান টাইম জোনে ভাগ করা হয়। এটি আজও ব্যবহার হচ্ছে।

জন গোল্ডম্যান বলেন, "নতুন একক টাইম জোন ব্যবস্থার ফলে রেলপথে দুর্ঘটনা অনেক কমে যায়।"

১৮৮৪ সালে ফ্লেমিং ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক প্রাইম মেরিডিয়ান কনফারেন্স আয়োজন করতে সহায়তা করেন, যেখানে গ্রিনউইচ মেরিডিয়ানকে পৃথিবীর সর্বজনীন শূন্য দ্রাঘিমা হিসেবে এবং সময় হিসাব করার মানদন্ড হিসেবে নির্বাচন করা হয়।

উত্তর আমেরিকার স্থানীয় শহর ও গ্রামগুলো রেলপথের মাধ্যমে যে সমৃদ্ধি এবং সুযোগ আসে, তা দেখে নতুন অঞ্চলগুলো দ্রুত ট্রাইম জোন গ্রহণ করে।

তবে, যুক্তরাষ্ট্র সরকার কিছুটা ধীরে গতিতে এগিয়ে গিয়ে ১৯১৮ সালে পুরোপুরি এই নতুন টাইম জোন গ্রহণ করে।

Related Topics

টপ নিউজ

রেলপথ / সময় / টাইম জোন / গ্রিনউইচ মান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • দেহঘড়িকে বাধা দিতে নেই
  • শরীরের ভেতরে সময়, শরীরের ভেতরে ঘড়ি! 
  • পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ ৪৭তম বিসিএস প্রিলি উত্তীর্ণ শিক্ষার্থীদের
  • হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net