Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
ধূমপায়ীদের জন্য ফ্রি ধূমপানরোধী ট্যাবলেট বাজারে আনছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক

আল-জাজিরা
19 November, 2024, 04:55 pm
Last modified: 19 November, 2024, 09:19 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

ধূমপায়ীদের জন্য ফ্রি ধূমপানরোধী ট্যাবলেট বাজারে আনছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেন, ‘যারা ধূমপান ছাড়তে চান তাদের জন্য এই পিলটি গেম-চেঞ্জার হতে পারে।’
আল-জাজিরা
19 November, 2024, 04:55 pm
Last modified: 19 November, 2024, 09:19 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ব্রিটিশ ধূমপায়ীদের জন্য বিনামূল্যে 'ভ্যারেনিক্লাইন' নামে একটি ধূমপানরোধী ওষুধ বাজারে আনছে।

গবেষণায় দেখা গেছে, 'ভ্যারেনিক্লাইন', নিকোটিনের প্রচলিত অন্যান্য বিকল্প যেমন: চিউইং গাম বা প্যাচের চেয়ে বেশি কার্যকর।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানায়, প্রায় ৮৫ হাজার ধূমপায়ী এই ধূমপানরোধী ওষুধ পাবেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক গবেষণায় বলা হয়েছে, এই নতুন ওষুধ আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৯,৫০০ ধূমপান-সংক্রান্ত মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড বলেন, 'যারা ধূমপান ছাড়তে চান তাদের জন্য এই পিলটি গেম-চেঞ্জার হতে পারে।'

যুক্তরাজ্যে কত মানুষ ধূমপান করে?

যুক্তরাজ্যে পরিবারগুলোর ওপর পরিচালিত ২০২৩ সালের বার্ষিক জনসংখ্যা জরিপ অনুসারে, ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্কদের প্রায় ১১.৯ শতাংশ (প্রায় ৬ মিলিয়ন মানুষ) বর্তমান ধূমপায়ী।

যুক্তরাজ্যের অভ্যন্তরে রাজ্য অনুসারে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের সংখ্যা নিম্নরূপ:

  • ইংল্যান্ড ১১.৬%
  • ওয়েলস ১২.৬%
  • স্কটল্যান্ড ১৩.৫%
  • উত্তর আয়ারল্যান্ড ১৩.৩%

এনএইচএস কোন ওষুধ ব্যবহার করার পরিকল্পনা করছে?

'চ্যাম্পিক্স' নামে একটি পুরোনো ওষুধের নতুন সংস্করণ এই 'ভ্যারেনিক্লাইন'। দেশটিতে ধূমপায়ীদের সংখ্যা হ্রাস এবং এনএইচএসের সামগ্রিক ব্যয় সাশ্রয়ের জন্য বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে নতুন ট্যাবলেটটি বাজারে আনছে যুক্তরাজ্য।

২০০৬ সালে ফাইজারের তৈরি যুক্তরাজ্যের বাজারে ছাড়া এই ধূমপানবিরোধী ওষুধের ব্র্যান্ড নাম ছিল 'চ্যাম্পিক্স'। তবে ২০২১ সালের অক্টোবরে এটি বাজার থেকে তুলে নেওয়া হয়, কারণ এতে নাইট্রোসামিন নামক একটি উপাদান ছিল, যা একটি পরিচিত ক্যান্সার সৃষ্টিকারী (কার্সিনোজেন) পদার্থ হিসেবে চিহ্নিত।

জানা গেছে, ওষুধে নাইট্রোসামিন নামক পদার্থটি ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং মেডিসিন্স অ্যান্ড হেলফ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি'র (এমএইচআরএ) নির্ধারিত গ্রহণযোগ্য সীমার চেয়ে বেশি ছিল। এর ফলে, কমিউনিটি ফার্মেসি এবং পাইকারি বিক্রেতাদের প্রতি ওষুধটি বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

২০২৪ সালের আগস্টে 'ভ্যারেনিক্লাইন' নামে এই ধূমপানরোধী ওষুধটি ফের যুক্তরাজ্যের বাজারে আনা হয়েছে এবং এই মাসে আনুষ্ঠানিকভাবে ওষুধটি এমএইচআরএ'র অনুমোদন পেয়েছে।

এটি কীভাবে কাজ করে?

ভ্যারেনিক্লাইন একটি 'নিকোটিন রিসেপ্টর অ্যাগোনিস্ট' হিসেবে কাজ করে। অর্থাৎ এটি এমন একটি পদার্থ, যা মস্তিষ্কে নির্দিষ্ট ধরনের রিসেপ্টরকে সক্রিয় করে। এই অ্যাগোনিস্ট নিকোটিনের মতোই মস্তিষ্কের সেই অঞ্চলে কাজ করে, যেখানে নিকোটিন প্রভাব ফেলে।

ওষুধটি মস্তিষ্কে নিকোটিনের প্রভাব কমিয়ে দেয়, পাশাপাশি ধূমপানের প্রতি আসক্তি এবং উদ্বেগজনক উপসর্গ কমিয়ে দেয়। এর ফলে নিকোটিন ছাড়াই রোগী রিসেপ্টরগুলো সক্রিয় করার সুযোগ পায়।

চিকিৎসকরা নিকোটিনের নেশা পুরোপুরি দূর করতে ১২ থেকে ২৪ সপ্তাহ এই ধূমপানরোধী ওষুধ গ্রহণের পরামর্শ দেন।

এনএইচএস ওয়েবসাইটে থাকা তথ্য অনুসারে, প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট গ্রহণ করা উচিত এবং ধূমপায়ীদের ধূমপান ছাড়ার চেষ্টা করার এক বা দুই সপ্তাহ আগে ট্যাবলেট গ্রহণ শুরু করা উচিত।

এনএইচএস ওষুধটির নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানায়:

• অসুস্থ বোধ করা
• ঘুমের অসুবিধা (অনিদ্রা)
• মাঝে মাঝে স্বপ্ন দেখা
• শুষ্ক মুখ
• কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া
• মাথাব্যথা
• তন্দ্রাচ্ছন্ন বোধ করা
• মাথা ঘোরা

এই ওষুধটি কীভাবে এনএইচএসের অর্থ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে?

ধূমপান যুক্তরাজ্যের বাসিন্দাদের প্রতিরোধযোগ্য অসুস্থতা এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। ধূমপান সম্পর্কিত স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এনএইচএসকে বার্ষিক প্রায় ২.৫ বিলিয়ন পাউন্ড (৩.১৭ বিলিয়ন ডলার) ব্যয় করতে হয়।

এনএইচএসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২০২৩ সালে ইংল্যান্ডে ৪ লাখের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের সঙ্গে ধূমপানজনিত সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে।

দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স (এনআইসিই)- এর ২০১৮ সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রতি একজনকে 'চ্যাম্পিক্স' [আগের ধূমপানরোধী ওষুধ] নামের ওষুধটি দিতে এক পাউন্ড ব্যয় হয়েছিল। সেক্ষেত্রে ধূমপান সম্পর্কিত অসুস্থতার চিকিৎসার ব্যয়ে ১.৬৫ পাউন্ড সাশ্রয় হয়েছিল।

এটি ব্যবহারের ফলাফল কী?

ল্যানসেটের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ২৪ মিলিয়নেরও বেশি ধূমপায়ীকে 'ভ্যারেনিক্লাইন' প্রেসক্রাইব করা হয়েছে।

ধূমপান ছেড়ে দেওয়ার জন্য নিকোটিনের বিকল্প পণ্য ব্যবহার করা মানুষদের নিয়ে করা গবেষণাগুলোর ফলাফল খুব বৈচিত্র্যময়।

যদিও ক্লিনিক্যাল স্টাডিগুলি বিভিন্ন রকম, তবুও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ১৪ থেকে ৫০ শতাংশ ধূমপায়ী এর সাহায্যে সফলভাবে ধূমপান ছাড়তে পেরেছেন। তবে এটি নির্ভর করে নির্দিষ্ট স্টাডি এবং ট্রায়ালের মেয়াদের ওপর।

যদিও ধূমপান ছাড়তে ব্যবহারের জন্য নিকোটিন প্যাচ, নিকোটিন গাম এবং এমনকি নিকোটিন স্প্রেসহ অনেকগুলো বিকল্প রয়েছে।

তবে, বেশিরভাগ গবেষক একটি বিষয়ে একমত যে 'ভ্যারেনিক্লাইন' এবং অন্যান্য ধূমপান ছাড়ানোর ওষুধগুলো ধূমপান ছাড়াতে সহায়তার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি।

ধারণা করা হয়, প্রায় ১০ শতাংশ ধূমপায়ী একাই এই পদ্ধতিটি ব্যবহার করে সফলভাবে ধূমপান ছাড়তে পেরেছেন।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ধূমপায়ী / ধূমপানরোধী ট্যাবলেট / এনএইচএস / যুক্তরাজ্য / ভ্যারেনিকলাইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net