Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
রবার্ট কেনেডির ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার খবরে ইউরোপীয় ভ্যাকসিন প্রস্তুতকারকদের শেয়ারে ধস

আন্তর্জাতিক

রয়টার্স
15 November, 2024, 03:55 pm
Last modified: 15 November, 2024, 09:40 pm

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭
  • ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী, ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

রবার্ট কেনেডির ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার খবরে ইউরোপীয় ভ্যাকসিন প্রস্তুতকারকদের শেয়ারে ধস

গ্রিনউইচ মান সময় ৮টা ৫ মিনিটে ব্রিটেনের জিএসকে (জিএসকে.এল) এবং ফ্রান্সের সানোফি (এসএএসওয়াই.এল) উভয় প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩% এরও বেশি কমেছে। এছাড়া, অ্যাস্ট্রাজেনেকার শেয়ারের দাম কমেছে ২%। 
রয়টার্স
15 November, 2024, 03:55 pm
Last modified: 15 November, 2024, 09:40 pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নেওয়ার ঘোষণা দেওয়ার পর শুক্রবার ইউরোপীয় ভ্যাকসিন প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম পড়ে গেছে।

গ্রিনউইচ মান সময় ৮টা ৫ মিনিটে ব্রিটেনের জিএসকে (জিএসকে.এল) এবং ফ্রান্সের সানোফি (এসএএসওয়াই.এল) উভয় প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩% এরও বেশি কমেছে। এছাড়া, অ্যাস্ট্রাজেনেকার শেয়ারের দাম কমেছে ২%। 

তবে স্বাস্থ্য খাতের অবস্থা সবচেয়ে খারাপ, যার শেয়ার দর প্রায় ২% কমেছে। অন্যদিকে, ইউরোপীয় শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ সূচক স্টক ৬০০-্এর দর  ০.৮% কমেছে।

এর আগে, বৃহস্পতিবার টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিপরিষদে এমন আরেক নতুন মুখ যুক্ত হলো, যাকে নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।

আরএফকে জুনিয়র নামে পরিচিত কেনেডি অতীতে এমন কিছু স্বাস্থ্য তথ্য ছড়িয়েছেন, যেগুলোকে বিজ্ঞানীরা ভুল বলে উল্লেখ করেন। 

সিনেট কেনেডির মনোনয়ন অনুমোদন করলে তিনি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা গবেষণা ও জনকল্যাণমূলক কর্মসূচিরগুলোর ওপর নজরদারি করা একটি বিশাল সংস্থার নেতৃত্ব দেবেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি উত্তর ডাকোটার গভর্নর ডগ বার্গামকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বার্গামের মনোনয়ন ঘোষণা করবেন বলে জানান ট্রাম্প। 

এছাড়া বৃহস্পতিবার ট্রাম্প তার পর্ন তারকার মামলার আইনজীবী টড ব্লাঞ্চকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পেরে তিনি 'রোমাঞ্চিত'। অবশ্য আগে থেকেই গুঞ্জন ছিল, ট্রাম্প তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক পদ দেবেন।

বৃহস্পতিবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, 'দীর্ঘদিন ধরে আমেরিকানরা শিল্প খাদ্য কমপ্লেক্স ও ওষুধ কোম্পানির হাতে প্রতারণা, ভুল তথ্য এবং বিভ্রান্তির শিকার হয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্যের ক্ষেত্রে। মি. কেনেডি এই সংস্থাগুলোকে [হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস] গোল্ড স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক রিসার্চ এবং স্বচ্ছতার মডেলে ফিরিয়ে আনবেন।'

রবার্ট কেনেডি ডেমোক্র্যাটিক রাজনীতির সবচেয়ে বিখ্যাত পরিবারগুলোর একটির সদস্য। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির ছেলে এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। 

৭০ বছর বয়সি এই পরিবেশ আইনজীবী এ বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে পরে তিনি নিজের প্রচারণা বন্ধ করে ট্রাম্পকে সমর্থন জানান।

রবার্ট কেনেডি শিশুদের টিকার সমালোচনা করারর জন্য পরিচিত। গত বছর এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, 'আমি বিশ্বাস করি, অটিজম হয় টিকার কারণে।' 

তবে স্বাস্থ্যমন্ত্রীর অধীনে পরিচালিত যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য (সিডিসি) অনুযায়ী, অনেক গবেষণায় পরীক্ষা করে দেখা গেছে, টিকা ও এএসডি-র [অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার] মধ্যে কোনো সম্পর্ক নেই। এখন পর্যন্ত সমস্ত গবেষণায় দেখা গেছে, টিকার সঙ্গে এএসডির কোনো সম্পর্ক নেই।

তরুণ বয়সে ১৪ বছর হেরোইনের নেশায় আসক্ত ছিলেন কেনেডি। তিনি যুক্তরাষ্ট্রের মাদকাসক্তি সমস্যার সমাধানে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। 

গত বছর ডেইলি মেইলকে তিনি বলেছিলেন, 'আমরা এখন মাদকাসক্তি ও মদ্যপানের মহামারি দেখছি। তবে তার সঙ্গে নিঃসঙ্গতা, হতাশা, বিচ্ছিন্নতাও দেখছি।'

এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেন্ডির এই ত্বরিত মনোনয়নের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটরা। সিনেটর প্যাটি মারে এই সিদ্ধান্তকে 'বিপর্যয়কর' বলে আখ্যা দিয়েছেন। 

নির্বাচনে জেতার পর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ডেমোক্র্যাট তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালকের হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / রবার্ট কেনেডি / স্বাস্থ্যমন্ত্রী / শেয়ার দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • মাদুরোকে তুলে নেয়ার আগে মাস্কের এআই ‘গ্রক’-এর পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প
  • ট্রাম্পের হুমকির মুখে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭
  • ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যে ৩য় বিমানবাহী রণতরী, ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net