Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বোতলজাত পানির বিলিয়নেয়ার ঝং শানশান এখন চীনের সবচেয়ে ধনী

আন্তর্জাতিক

ফোর্বস
08 November, 2024, 03:05 pm
Last modified: 08 November, 2024, 03:06 pm

Related News

  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

বোতলজাত পানির বিলিয়নেয়ার ঝং শানশান এখন চীনের সবচেয়ে ধনী

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন থেকে প্রকাশিত চীনের শীর্ষ ধনীর তালিকায় তিনি প্রথম স্থানে রয়েছেন।
ফোর্বস
08 November, 2024, 03:05 pm
Last modified: 08 November, 2024, 03:06 pm
ঝং শানশান। ছবি: ভিসিজি

চীনের বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান নংফু স্প্রিং-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঝং শানশান টানা চতুর্থ বছরের মতো চীনের শীর্ষ ধনীর মর্যাদা ধরে রেখেছেন। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন থেকে প্রকাশিত চীনের শীর্ষ ধনীর তালিকায় তিনি প্রথম স্থানে রয়েছেন।

নিজেদের চীনের সবচেয়ে বড় বোতলজাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান দাবি করা নংফু স্প্রিং সম্প্রতি বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। অনলাইন আক্রমণের পাশাপাশি চীনের বোতলজাত পানির বাজারে তীব্র মূল্যযুদ্ধের মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

গত বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ২৮ শতাংশ কমে যায়। ফলে, ঝং শানশানের সম্পদ ৯.৩ বিলিয়ন ডলার কমে গিয়ে ৫০.৮ বিলিয়ন ডলারে পৌঁছায়। 

এই বছরের ফেব্রুয়ারিতে হ্যাংঝৌ ওয়াহা গ্রুপের প্রতিষ্ঠাতা ঝং চিংহোউ মারা যাওয়ার পর থেকে নংফু স্প্রিংয়ের সমস্যাগুলো শুরু হয়। চিংহোউ ছিলেন ঝং শানশানের সাবেক ব্যবসায়িক অংশীদার।

তার মৃত্যুর পর অনেকেই অনলাইনে ৬৯ বছর বয়সী ঝং-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। ঝং একসময় ওয়াহা গ্রুপের একজন পরিবেশক ছিলেন এবং পরে একটি প্রতিদ্বন্দ্বী ব্যবসা শুরু করেন।

অভিযোগকারীরা নংফু স্প্রিংয়ের বিরুদ্ধে বয়কটের ডাক দেন এবং ঝং-এর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, ঝং-এর সম্ভাব্য উত্তরাধিকারী, তার ৩৬ বছর বয়সী পুত্র শু জি মার্কিন নাগরিক হওয়ায় প্রতিষ্ঠানটি ভবিষ্যতে তার চীনা পরিচয় হারাবে। প্রতিষ্ঠানটির ২০২০ সালের প্রসপেক্টাসে এই তথ্য উল্লেখ করা হয়েছিল।

নংফু স্প্রিং এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বারবার সব অভিযোগ অস্বীকার করেছে।

আগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি-তে দেওয়া এক সাক্ষাৎকারে ঝং বলেন, তিনি নিজ থেকে এই অবস্থানে এসেছেন এবং তার "প্রতিটি পয়সা সৎ উপায়ে উপার্জন করা।" এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, নংফু স্প্রিং "চিরকাল চীনেরই থাকবে।"

এই সমস্যাগুলোর কারণে নংফু স্প্রিংয়ের এই বছরের প্রথমার্ধে পানি বিক্রি এবং আয়ের প্রবৃদ্ধি কমে গেছে।

গত বছরের ২৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এই বছর প্রতিষ্ঠানটির নিট মুনাফা ৮ শতাংশ বেড়ে ৬.২ বিলিয়ন ইয়ান (৮৭৩ মিলিয়ন ডলার) হয়েছে।

নংফু স্প্রিং-এর আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ বিলিয়ন ইয়ান হয়েছে। আগের বছরের ২৩ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় আয় কম হলেও, রেডি-টু-ড্রিংক চা বিক্রির ব্যাপক চাহিদা প্রতিষ্ঠানটিকে কিছু সহায়তা করেছে। 

Related Topics

টপ নিউজ

ঝং শানশান / চীন / শীর্ষ ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা
  • লারিজানি হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল চীন
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের পর রাশিয়ান ক্রুডে ফিরছে চীনের তেল জায়ান্টরা
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net