Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
বাইডেনের ‘আবর্জনা’ মন্তব্যের জবাবে ময়লার ট্রাকে চড়ে বসলেন ট্রাম্প

আন্তর্জাতিক

এপি
31 October, 2024, 11:35 am
Last modified: 31 October, 2024, 11:47 am

Related News

  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বাইডেনের ‘আবর্জনা’ মন্তব্যের জবাবে ময়লার ট্রাকে চড়ে বসলেন ট্রাম্প

ময়লার ট্রাক থেকেই ট্রাম্প বলেন, "আমি পুয়ের্তো রিকোকে ভালোবাসি, আর পুয়ের্তো রিকোও আমাকে ভালোবাসে।"
এপি
31 October, 2024, 11:35 am
Last modified: 31 October, 2024, 11:47 am
ছবি: রয়টার্স

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের 'আবর্জনা' বলে উল্লেখ করেছেন। এনিয়ে বেশ সমালোচনার মুখে পুরো বাইডেন-কমলা শিবির। ট্রাম্পের সমর্থকদের 'আবর্জনা' আখ্যা দিয়ে কেবল রিপাবলিকানরাই চটেছেন নয়, ডেমোক্র্যাটদের আস্থাও কিছুটা হারিয়েছে বাইডেন। 

এক সময় রিয়েলিটি টিভি শো দিয়ে দর্শকদের মাতানো ট্রাম্প এবার ডেমোক্র্যাটদের উদ্দেশে কড়া বার্তা দিতে নামলেন অভিনব কায়দায়। ডেমোক্র্যাটদের জবাব দিতে, 'নিজের নাম' লেখা ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমান থেকে নেমে, বৃষ্টিভেজা রানওয়ে পার হয়ে সোজা একটি ময়লার গাড়িতে (গার্বেজ ট্রাক) গিয়ে উঠলেন। পাশে নিরাপত্তারক্ষীদের কড়া বেষ্টনী, আর সামনে সাংবাদিকদের ভিড়।

ময়লার গাড়িতেও বড় করে খোদাই করে লেখা 'ট্রাম্প'; 'মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন'। আর তার পরনে ছিল একটি কমলা-হলুদ রঙের সেফটি ভেস্ট, সাদা শার্ট এবং লাল টাই। 

অনেকটা ব্যঙ্গ করে কমলা হ্যারিসের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, "আমার এই ময়লার ট্রাকটি কেমন লাগছে?" 

কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার সমর্থক ও কৌতুকশিল্পী টনি হিঞ্চক্লিফের এক মন্তব্য থেকেই এই 'আবর্জনা' ইস্যুর সূত্রপাত। টনি পুয়ের্তো রিকোকে 'ভাসমান আবর্জনার দ্বীপ' বলে মন্তব্য করেন।

সমালোচনা করার সুযোগ পেয়ে বাইডেন পালটা আক্রমণ করে বলেন, "আমি যে একমাত্র ভাসমান ময়লা দেখি, তা হলো ট্রাম্পের সমর্থকেরা।"

প্রেসিডেন্ট বাইডেন পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে চেষ্টা করে বলেন, তিনি আসলে ল্যাটিনো সম্প্রদায়ের প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ অবস্থানের সমালোচনা করেছিলেন। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে। 

তবে কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফের সে বক্তব্য নিয়ে আর কথা বাড়াননি ট্রাম্প। ওই মন্তব্যের নিন্দাও জানাননি, এবং পুয়ের্তো রিকোর প্রতি কোনো ক্ষমাও প্রকাশ করেননি তিনি।

ট্রাম্পের একজন মুখপাত্র বলেন, টনির এই মন্তব্য ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না। 

ট্রাম্প বলেন, "কমেডিয়ান সম্পর্কে আমি কিছুই জানি না। জানি না সে কে বা কী বলেছে। সে একজন কমেডিয়ান, আমি আর কী বলতে পারি।"

বৃহস্পতিবার (৩১ অক্টোবর), উইসকনসিনের গ্রিন বেতে এক র‍্যালিতে পৌঁছে, ট্রাম্প ময়লার ট্রাকে উঠে কিছুক্ষণের জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ময়লার ট্রাক থেকেই ট্রাম্প বলেন, "আমি পুয়ের্তো রিকোকে ভালোবাসি, আর পুয়ের্তো রিকোও আমাকে ভালোবাসে।"

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "আশা করি এই ময়লার ট্রাক আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের ধন্যবাদ"। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / বাইডেন / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / ময়লার ট্রাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • কমান্ডার ইন বিফ: এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নতুন করে ইরানে হামলা না চালানোয় ট্রাম্পের ওপর ‘ক্ষোভে ফুঁসছেন’ নেতানিয়াহু: অ্যাক্সিওস
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net