Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
বিক্রি হবে ‘দ্য লিটল প্রিন্স’-এর দুর্লভ টাইপ করা কপি, মূল্য ‘মাত্র’ ১৫ কোটি টাকা

আন্তর্জাতিক

গার্ডিয়ান; বিবিসি
25 October, 2024, 03:40 pm
Last modified: 26 October, 2024, 06:11 pm

Related News

  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • হারুকি মুরাকামির নতুন উপন্যাস আসছে জুলাইয়ে, এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে নারী
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • বই: অগতির গতি

বিক্রি হবে ‘দ্য লিটল প্রিন্স’-এর দুর্লভ টাইপ করা কপি, মূল্য ‘মাত্র’ ১৫ কোটি টাকা

গার্ডিয়ান; বিবিসি
25 October, 2024, 03:40 pm
Last modified: 26 October, 2024, 06:11 pm
ছবি: পিটার হ্যারিংটন রেয়ার বুকস

'দ্য লিটল প্রিন্স'—সারা বিশ্বেই জনপ্রিয় শিশু সাহিত্যের এই বই। বইটির একটি দুর্লভ কার্বন টাইপস্ক্রিপ্ট (টাইপ করা কপি) আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট ফেস্টিভ্যালে বিক্রির জন্য তোলা হবে। বইটির দাম নির্ধারণ করা হয়েছে ১.২৫ মিলিয়ন ডলার—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ কোটি টাকা।

এই প্রথমবারের মতো এই ক্লাসিক বইয়ের টাইপস্ক্রিপ্ট জনসাধারণের জন্য বিক্রির উদ্দেশ্যে হাজির করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই পাণ্ডুলিপিতেই প্রথমবারের মতো লেখা হয়েছে সেই বিখ্যাত কথা: 'On ne voit bien qu'avec le cœur. L'essentiel est invisible pour les yeux'—'আসলটা চোখের আড়ালে; অন্তরই তার নাগাল পায়।' অর্থাৎ পৃথিবীতে যা কিছু গুরুত্বপূর্ণ তা চোখ দিয়ে দেখা বা ছোঁয়া যায় না। সেসব দেখতে হলে হৃদয় লাগে।

পিটার হ্যারিংটন রেয়ার বুকসের টাইপস্ক্রিপ্ট বিক্রেতা ও সিনিয়র সাহিত্য বিশেষজ্ঞ স্যামি জে বলেন, আগের খসড়াগুলোতে সাঁত-একজুপেরি স্রেফ ভাসা ভাসাভাবে এই কথাগুলো লিখেছিলেন, 'মাথার মধ্যে নেড়েচেড়ে দেখছিলেন'। কথাগুলো প্রকৃত অর্থে পূর্ণ বাক্য হয়ে লিখিত আকার পায় এই টাইপস্ক্রিপ্টেই।

১৯৪০-এর দশকে নাৎসি অধিকৃত ফ্রান্স থেকে নির্বাসিত থাকা অবস্থায় নিউইয়র্কে বসে টাইপস্ক্রিপ্টটি তৈরি করেছিলেন বইটির লেখক আঁতোয়ান দ্য সাঁত-একজুপেরি। 

দুর্লভ এ টাইপস্ক্রিপ্টে একজুপেরির নিজের হাতে লেখা ফুটনোট এবং স্কেচ রয়েছে। সারা বিশ্বে এ বইয়ের মাত্র তিনটি টাইপস্ক্রিপ্ট রয়েছে।

স্যামি জে বলেন, এই টাইপ করা পাণ্ডুলিপির হাতে পাওয়াটা 'অত্যন্ত বিরল ঘটনা'।

সাঁত-একজুপেরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে শিশুদের জন্য 'দ্য লিটল প্রিন্স' লেখেন। মূল ফরাসিতে এর নাম 'লা পেটিট প্রিন্স'। বইটি ১৯৪৩ সালে প্রকাশিত হয়। ইংরেজিতেও প্রকাশিত হয় সে বছরই।

ছবি: পিটার হ্যারিংটন রেয়ার বুকস

একজুপেরি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন। বইটি লেখার পর ফ্রি ফ্রেঞ্চ বিমানবাহিনীর হয়ে নাৎসি জার্মানির বিরুদ্ধে একটি মিশনে যান। ভূমধ্যসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। তার বিমান কীভাবে বিধ্বস্ত হয়েছিল, তা এখনও জানা যায়নি।

বিখ্যাত এই বইয়ের গল্প আবর্তিত হয়েছে দুর্ঘটনায় এক মরুভূমিতে আটকে পড়া একজন পাইলট ও দূর গ্রহ থেকে পৃথিবী ভ্রমণে আসা ছোট্ট ছেলে 'লিটল প্রিন্স'কে ঘিরে। ধর্মীয় গ্রন্থগুলো ছাড়া 'লিটল প্রিন্স'ই পৃথিবীর সবচেয়ে বেশি ভাষায় অনূদিত বই।

প্রকাশের পর থেকে বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত ও লক্ষাধিক কপি বিক্রিত হয়েছে। 

সাঁত-একজুপেরির মূল পাণ্ডুলিপিটি এখন নিউইয়র্কে আছে। এখন পর্যন্ত বইটির আর দুটি টাইপস্ক্রিপ্টের সন্ধান পাওয়া গেছে। এর একটি ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে ও অপরটি টেক্সাসের হ্যারি র‍্যানসম সেন্টারে সংরক্ষিত রয়েছে। 

স্যামি জে বিবিসিকে জানান, নিখোঁজ হওয়ার আগে সাঁত-একজুপেরি ওই দুটি টাইপস্ক্রিপ্ট তার বন্ধুদের দিয়েছিলেন। তবে তৃতীয় পাণ্ডুলিপিরটি 'কাউকে অর্পণ বা উৎসর্গ করা হয়নি'। 

তিনি জানান, এই টাইপস্ক্রিপটি গত 'কয়েক দশক ধরে' ফ্রান্সের একটি ব্যক্তিগত সংগ্রহে  ছিল। 

২০২৪ সালের গোড়ার দিকে টাইপস্ক্রিপ্টটি পিটার হ্যারিংটন রেয়ার বুকসের হাতে আসে। এর পর থেকেই তারা পাণ্ডুলিপিটির ক্যাটালগিং করছে। পাশাপাশি এটি নিয়ে গবেষণার ও বিক্রির জন্য প্রস্তুতও করছে। 

টাইপস্ক্রিপটটির মলাতে সিগারেটের চিহ্ন রয়েছে। এছাড়া ভেতরে পাতায় পাতায় সাঁত-একজুপেরির হাতে লেখা ফুটনোট, মন্তব্য ও সম্পাদনা রয়েছে। 

স্যামি জে আরও বলেন, এই টাইপস্ক্রিপ্টে আগের দুটির চেয়ে লেখকের ছোঁয়া রয়েছে অনেক বেশি।

এতে লিটল প্রিন্সের দুটি স্কেচ রয়েছে, যার একটি বইয়ের চূড়ান্ত ইলাস্ট্রেশনের খসড়া। স্যামি জে বলেন, 'লিটল প্রিন্স' বিশ্বসাহিত্যের অন্যতম 'ঐতিহ্য', কারণ এটি বিশ্বের সবচেয়ে বেশি অনুবাদ হওয়া বইগুলোর একটি।


  • 'আসলটা চোখের আড়ালে; অন্তরই তার নাগাল পায়।':—এই অনুবাদটুকু ফাদার দ্যতিয়েনকৃত তর্জমা 'ছোট রাজকুমার' থেকে নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

লিটল প্রিন্স / বই / বই বিক্রি / সাহিত্য / ছোট্ট রাজপুত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • খুন, অপহরণ ও তন্ত্রমন্ত্রের রোমাঞ্চ নিয়ে প্রকাশিত হলো ‘দ্য ফোর হর্সমেন প্রজেক্ট’-এর চার বই
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • হারুকি মুরাকামির নতুন উপন্যাস আসছে জুলাইয়ে, এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে নারী
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • বই: অগতির গতি

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net