Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
তীরে ভিড়তে না দেয়ায় ইন্দোনেশিয়া উপকূলে ভেসে আছেন ১৪০ রোহিঙ্গা, ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

এপি
23 October, 2024, 01:25 pm
Last modified: 23 October, 2024, 01:34 pm

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

তীরে ভিড়তে না দেয়ায় ইন্দোনেশিয়া উপকূলে ভেসে আছেন ১৪০ রোহিঙ্গা, ৩ জনের মৃত্যু

দুর্বল ও ক্ষুধার্ত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। দুই সপ্তাহ আগে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করে।
এপি
23 October, 2024, 01:25 pm
Last modified: 23 October, 2024, 01:34 pm
ছবি: এপি

কক্সবাজার থেকে প্রায় ১৪০ জন রোহিঙ্গা শরণার্থী সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় পাড়ি জমিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা তাদের উপকূলে নামতে না দেয়ায় এখনও দেশটির উত্তরের আচেহ প্রদেশের উপকূল থেকে প্রায় ১ মাইল দূরে একটি কাঠের নৌকায় ভেসে আছেন তারা। এরই মধ্যে যাত্রাপথে তিনজনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নীল রঙের নৌকাটি গত শুক্রবার (১৮ অক্টোবর) থেকে উপকূলে ভাসমান রয়েছে। প্রায় ১৪০ জন দুর্বল ও ক্ষুধার্ত রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। দুই সপ্তাহ আগে তারা কক্সবাজার থেকে যাত্রা শুরু করে। যাত্রাপথে তিনজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। 

এছাড়া, স্বাস্থ্য অবস্থার অবনতি হওয়ায় ১১ জন রোহিঙ্গাকে রোববারের পর থেকে (২০ অক্টোবর) স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আচেহ মাছ ধরার সম্প্রদায়ের প্রধান মুহাম্মদ জাবাল বলেন, "আমাদের জেলে সম্প্রদায়, তাদেরকে অবতরণ করতে দিতে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যান্য স্থানে যা ঘটেছে তার কারণে তারা [রোহিঙ্গারা] স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।"

স্থানীয় বন্দরে একটি বড় ব্যানারে লেখা ছিল, "দক্ষিণ আচেহ রিজেন্সির জনগণ রোহিঙ্গা শরণার্থীদের আগমন প্রত্যাখ্যান করছে।"

আচেহ পুলিশের রিপোর্ট অনুযায়ী, ৯ অক্টোবর কক্সবাজার থেকে মালয়েশিয়ায় পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দলটি। নৌকার কিছু যাত্রী অন্যান্য দেশে যাওয়ার জন্যও অর্থ দিয়েছিলেন বলে জানা যায়।

ছবি: এপি

জাবাল জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা শরণার্থী দলটিকে খাদ্য সরবরাহ করেছে এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) থেকেও তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। 

পুলিশ জানায়, নৌকাটি যখন বাংলাদেশ ছেড়ে আসে তখন এটিতে ২১৬ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে ৫০ জন ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে নেমে গেছেন বলে জানা গেছে। 

মানব পাচারের অভিযোগে আচেহ পুলিশ তিনজন সন্দেহভাজনকে আটক করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের পর বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং তারা বর্তমানে কক্সবাজারের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছে। বর্তমানে শিবিরগুলোতে প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছে, যাদের মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সেখানে তাদের নাগরিকত্বসহ অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা / ইন্দোনেশিয়া / শরণার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • আন্দামান সাগরে ট্রলারডুবি: শিশুসহ নিখোঁজ ২৫০ রোহিঙ্গা ও বাংলাদেশি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net