Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ক্যান্সার রোগীদের চুল পড়া রোধে সাহায্য করতে পারে এই হেলমেট

আন্তর্জাতিক

সিএনএন
19 October, 2024, 01:00 pm
Last modified: 19 October, 2024, 01:12 pm

Related News

  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ফুটপাতে সস্তায় ‘মামলা ঠেকানোর হেলমেট’, বাইকারদের স্বস্তি, যাত্রীদের শঙ্কা
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • গ্যালেরি টেস্ট: ৫০ ধরনের ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল

ক্যান্সার রোগীদের চুল পড়া রোধে সাহায্য করতে পারে এই হেলমেট

গবেষণা বলছে, কেমোথেরাপি নিচ্ছেন এমন ৬৫ শতাংশ রোগী চুল পড়ার সম্মুখীন হন।
সিএনএন
19 October, 2024, 01:00 pm
Last modified: 19 October, 2024, 01:12 pm
ছবি: লুমিনেট

ক্যান্সার চিকিৎসা সম্পর্কে প্রায় সবাই জানেন যে চিকিৎসার পর চুল ঝরতে শুরু করে। গবেষণা বলছে, কেমোথেরাপি নিচ্ছেন এমন ৬৫ শতাংশ রোগী চুল পড়ার সম্মুখীন হন। কারণ কেমোথেরাপির ওষুধ, দ্রুত বৃদ্ধি পাওয়া কোষগুলোকে আক্রমণ করে; যার কারণে চুলের ফলিকল কোষগুলোও এতে ক্ষতিগ্রস্ত হয়।ফলিকল বা বীজকোষ হলো টিউবের মতো লোমকূপ যা চুলের গোড়াকে ঘিরে থাকে। বিশেষ করে স্তন ক্যান্সারের রোগীদের মধ্যে প্রায় ৯৯ দশমিক ৯ শতাংশ চুল হারান।

চিকিৎসা শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে আবার চুল গজাতে শুরু করলে, অনেকেই এই ভয়ে চিকিৎসা নিতে রাজি হোন না, বিকল্প পন্থা খোঁজেন। ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ রোগী কেমোথেরাপির সবচেয়ে কঠিন পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চুল পড়াকে উল্লেখ করেছেন। 

চুল পড়া সীমিত করার একটি উপায় হলো 'স্কাল্প কুলিং' প্রযুক্তি। এতে রোগী একটি হেডগিয়ার পরিধান করেন, যা একটি মেশিনের সাথে সংযুক্ত থাকে এবং মাথার তালুতে ঠান্ডা তরল প্রবাহিত করে। এর ফলে চুলের ফলিকলে রক্তপ্রবাহ কমে যায় এবং ওষুধের প্রভাবও কমে। 

গবেষণায় দেখা গেছে, যারা এই পদ্ধতি ব্যবহার করেন, তাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ বা তার বেশি রোগী চুল পড়া রোধ করতে সক্ষম হন।

তবে স্কাল্প কুলিংয়ের কিছু সমস্যা আছে। লুমিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যারন হ্যানন বলেন, "এই মেশিনগুলো বড় এবং স্থায়ীভাবে বসানো থাকে, তাই রোগীদের প্রতি কেমো সেশনের আগে ও পরে দীর্ঘসময় ধরে হাসপাতালে অবস্থান করতে হয়"। 

এই সমস্যার সমাধানেই কাজ করছে হ্যাননের প্রতিষ্ঠান 'লুমিনেট'। কেমো-র চিকিৎসা নেয়া রোগীদের জন্য 'লিলি' নামে সম্পূর্ণ একটি পোর্টেবল হেলমেট বা হেডগিয়ার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। 

হ্যানন বলেন, চিকিৎসার পর রোগীদের সাধারণত ৯০ মিনিটের জন্য এটি পরিধান করতে হয়। পোর্টেবল হওয়ায় রোগীদের আর দীর্ঘক্ষণ ধরে হাসপাতালে অবস্থান করতে হবে না, বাসায় গিয়ে-ই এটি ব্যবহার করতে পারবেন। 

নতুন হেলমেটটি কুলিংয়ের পরিবর্তে প্রেসার বা চাপ ব্যবহার করে, যার ফলে চিকিৎসা শুরু হওয়ার আগে কোনো প্রি-কুলিংয়ের প্রয়োজন হয় না, দ্রুত কাজ করে এটি। 

হ্যানন জানান, এটি ব্যবহারের সময় রোগীরা আরাম অনুভব করেন। তিনি বলেন, "কুলিং থেরাপি খুব ঠান্ডা এবং রোগীদের জন্য কিছুটা যন্ত্রণাদায়ক হতে পারে। তাই ব্যবহারকারীদের মধ্যে আরও আরামদায়ক বিকল্প তৈরির জন্য অনেক প্রতিক্রিয়া এসেছে"। 

আলতো চাপ

লুমিনেট বর্তমানে ইউরোপে এটির পরীক্ষামূলক কাজ চালাচ্ছে এবং ফলাফল খুবই আশাব্যঞ্জক। কোম্পানির মতে, এটি ব্যবহার করা প্রায় ৭৫ শতাংশ রোগী কোনো চুল পড়ার সম্মুখীন হননি।

হ্যানন বলেন, স্তন ক্যান্সারের রোগীরা ১২টি সেশন শেষ করেও তাদের প্রায় সব চুল ধরে রাখতে পেরেছেন। তিনি আরও বলেন, "যন্ত্রটির কারণে কোনও গুরুতর সমস্যা হয়নি, তাই এটি নিরাপদ বলেই মনে হচ্ছে"। 

রোগীদের ওপর প্রভাব

হ্যানন বলেন, ক্যান্সারের চিকিৎসায় চুল পড়া রোগীদের ওপর বড় প্রভাব ফেলে, শুধু তাদের চেহারাতেই নয়, বরং তাদের সার্বিক মানসিক স্বাস্থ্য এবং অন্যদের সাথে সম্পর্কিত হওয়ার ক্ষমতার ওপরও। "আমাদের এই উদ্যোগ শুরু করার পেছনে রোগীদের অভিজ্ঞতাই মূল অনুপ্রেরণা ছিল," যোগ করেন তিনি। 

স্তন ক্যান্সারে আক্রান্ত ছিলেন এমন এক মায়ের কথা উল্লেখ করেন হ্যারন। তিনি (ক্যান্সার আক্রান্ত মা) বলেছিলেন, চুল পড়া তার জন্য শুধু একটি শারীরিক সমস্যা নয়; বরং তিনি চান তার সন্তানরা বিশ্বাস করুক যে তিনি সুস্থ আছেন এবং তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে না হয় যে তাদের মা অসুস্থ। কিন্তু চুল ঝরে পড়ার কারণে বাধ্য হয়ে তাকে তার অসুস্থতা নিয়ে সন্তানদের কথা বলতে হতো। 

নতুন প্রযুক্তির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা

লুমিনেট আগামী বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা করছে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে তারা প্রথমে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি চালু করবে। 

বাণিজ্যিকভাবে চালু হওয়ার সাথে সাথে এই যন্ত্রটি স্বাস্থ্য বীমা কোম্পানির মাধ্যমে রোগীদের জন্য পাওয়া যাবে। প্রতিটি হেলমেটের জন্য বীমা কোম্পানির প্রায় ১,৭০০ ডলার খরচ হবে। সে হিসেবে তুলনা করলে, স্কাল্প কুলিং চিকিৎসায় সাধারণত ১,৫০০ থেকে ৩,০০০ ডলারের এর মধ্যে খরচ হয়ে থাকে। 

২০১৮ সালে আয়ারল্যান্ডের গালওয়ে বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা প্রকল্প হিসেবে লুমিনেটের যাত্রা শুরু। লুমিনেটের অন্যান্য প্রতিষ্ঠাতারা হলেন বারবরা অলিভেইরা এবং মার্টিন ও'হ্যালোরান। ছবি: লুমিনেট

হেলমেটটি মাথার তালুতে আলতো করে চাপ প্রয়োগ করে, ফলে চুলের ফলিকলগুলোর চারপাশের ছোট রক্তনালিগুলো বন্ধ হয়ে যায়।

হ্যানন বলেন, ফলস্বরূপ, ওই রক্তনালীগুলোর ভেতরের রক্তচাপ বাইরের চাপের তুলনায় কমে যায়, যা চুলের ফলিকলের দিকে রক্তের প্রবাহ কমিয়ে দেয়। এর ফলে দুটি প্রভাব সৃষ্টি হয়: কেমোথেরাপির ওষুধ চুলের ফলিকলে কম পৌঁছে এবং রক্তের প্রবাহ কম থাকায় অক্সিজেনের মাত্রাও কমে যায়। এর ফলে কিছু ওষুধ যদি প্রবেশ করেও, তা কম কার্যকরী হয়।

২০১৮ সালে আয়ারল্যান্ডের গালওয়ে বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা প্রকল্প হিসেবে লুমিনেটের যাত্রা শুরু। লুমিনেটের অন্যান্য প্রতিষ্ঠাতারা হলেন বারবরা অলিভেইরা এবং মার্টিন ও'হ্যালোরান। ২০২১ সালে এটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং সম্প্রতি তারা সিরিজ-এ অর্থায়নে ১৫ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে।

কেমোথেরাপির অভিজ্ঞতা পরিবর্তন

নিউইয়র্ক সিটির মেমোরিয়াল স্লোয়ান কেটারিংয়ের স্তন ও ইমেজিং সেন্টারের নার্স লিডার অ্যান্ড্রিয়া স্মিথ জানান, চুল পড়ার ভয় চিকিৎসার সিদ্ধান্তে প্রভাব ফেলে। তিনি বলেন, চুল পড়ার আশঙ্কায় রোগীরা অনেক সময় একটি নির্দিষ্ট চিকিৎসা গ্রহণে দ্বিধাবোধ করেন। তারা হয় কম কার্যকরী চিকিৎসা বেছে নে, অথবা চিকিৎসায় বিলম্ব করতেন।

প্রায় আট বছর ধরে রোগীদের জন্য স্কাল্প কুলিংয়ে কাজ করছেন স্মিথ। বর্তমানে চুল পড়া রোধে তিনি একটি এফডিএ-অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করছেন। 

এই ব্যবস্থায় কুলিং ক্যাপগুলো একটি মেশিনের সাথে যুক্ত থাকে। কেমোথেরাপি শুরুর আগে রোগীদের একটি নির্দিষ্ট সময়ের জন্য ক্যাপটি পরিধান করতে হয়, যাতে মাথার ত্বককে আগে থেকেই ঠান্ডা করা যায়। কেমোথেরাপির পর, রোগীদের আরও কিছু সময় ক্যাপটি পরে বসে থাকতে হয়। পরিধানের সময়সীমা রোগীদের নির্দিষ্ট কেমোথেরাপির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

"একটি পোর্টেবল ডিভাইস হলে রোগীদের জন্য এটি ভালো হবে। আমি মনে করি রোগীরা এটি পছন্দ করবেন", যোগ করেন স্মিথ। 

চুল পড়া এড়ানো ক্যান্সার চিকিৎসার জন্য একটি 'গেম-চেঞ্জার' বলে মন্তব্য করেছেন স্মিথ। তিনি বলেন, "রোগীরা মনে করেন, চুল না থাকলে মানুষ জানবে যে তারা ক্যান্সারে আক্রান্ত এবং কেমোথেরাপি করছেন। 'স্কাল্প কুলিং' তাদের সঠিক চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছে, সেই সাথে কিছু চুল ঝরে পড়ার সম্ভাবনাও কমিয়ে দিয়েছে।"

হ্যাননের মতে, লুমিনেটের প্রেসার ভিত্তিক হেলমেটগুলোও প্রাথমিকভাবে একই ধরনের ফলাফল দেখাচ্ছে। তিনি বলেন, "কিছু রোগীর ক্ষেত্রে এটি কেমোথেরাপির পুরো অভিজ্ঞতাকেই বদলে দিয়েছে, যা সত্যিই খুব হৃদয়স্পর্শী"। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ক্যান্সার / ক্যান্সার রোগী / চুল পড়া / হেলমেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • এ রোগীর কোষ ‘চুরি’ করে বিপ্লব এসেছিল চিকিৎসাবিজ্ঞানে; বিচার পেলেন মৃত্যুর ৭৩ বছর পর
  • প্রতি বছর দেড় লাখের বেশি নতুন ক্যান্সার রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ
  • ফুটপাতে সস্তায় ‘মামলা ঠেকানোর হেলমেট’, বাইকারদের স্বস্তি, যাত্রীদের শঙ্কা
  • ৬০,০০০ টাকার ওষুধ ৪,০০০ টাকায়: দেশীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্যান্সারের ওষুধ সাশ্রয়ী করছে
  • গ্যালেরি টেস্ট: ৫০ ধরনের ক্যান্সার শনাক্তে রক্ত পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net