Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
৩০ দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চিঠি, নইলে কমতে পারে অস্ত্র সাহায্য

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 October, 2024, 10:55 pm
Last modified: 20 October, 2024, 02:00 pm

Related News

  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 

৩০ দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চিঠি, নইলে কমতে পারে অস্ত্র সাহায্য

চিঠিতে ইসরায়েল সরকারকে এ মাসে ‘অবিলম্বে টেকসই পদক্ষেপ’ নিতে বলেছে যুক্তরাষ্ট্র।
টিবিএস ডেস্ক
15 October, 2024, 10:55 pm
Last modified: 20 October, 2024, 02:00 pm
ফাইল ছবি: রয়টার্স

৩০ দিনের মধ্যে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েলকে বলেছে যুক্তরাষ্ট্র। এমনটা না করলে কিছু মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। খবর বিবিসি'র।

মিত্র ইসরায়েলকে এ বিষয়ক একটি চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের সবচেয়ে কঠোর লিখিত সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

উত্তর গাজায় ইসরায়েলের চালানো আক্রমণের ফলে দক্ষিণ গাজায় বেসামরিক মানুষ ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়েছেন। তার মাঝেই এমন চিঠি পাঠাল যুক্তরাষ্ট্র।

দুদিন আগে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ও ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। চিঠিতে 'অবনতিশীল মানবিক পরিস্থিতি' নিয়ে যুক্তরাষ্ট্রের 'গভীর উদ্বেগ' প্রকাশ করা হয়েছে।  

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল গত এক মাসে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক চলাচল বন্ধ বা সীমাবদ্ধ করেছে।  

এতে আরও বলা হয়েছে, বাড়িঘর ছেড়ে যাওয়ার আদেশের কারণে ১৭ লাখ মানুষকে একটি সংকীর্ণ উপকূলীয় এলাকায় আশ্রয় নিতে হয়েছে যেখানে তারা 'মারাত্মক সংক্রামণের উচ্চ ঝুঁকিতে' রয়েছেন।  

চিঠিতে ইসরায়েল সরকারকে এ মাসে 'অবিলম্বে টেকসই পদক্ষেপ' নিতে বলেছে যুক্তরাষ্ট্র।

এতে বলা হয়েছে, ইসরায়েলকে 'এখন থেকে শুরু করে আগামী ৩০ দিনের মধ্যে' মানবিক সহায়তা প্রবেশের জন্য ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে। তা করতে ব্যর্থ হলে সেটি 'মার্কিন নীতির ওপর প্রভাব' ফেলতে পারে।

চিঠিতে মার্কিন মানবিক সহায়তায় বাধা সৃষ্টিকারী দেশগুলোর জন্য সামরিক সহায়তা বন্ধ করা বিষয়ক বিভিন্ন মার্কিন আইনের কথাও উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক বারাক রভিদের প্রতিবেদনে উঠে আসা চিঠির বিষয়বস্তু বিবিসি যাচাই করে নিশ্চিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

গাজা / গাজায় ইসরায়েলি আগ্রাসন / ইসরায়েল / ইসরায়েল-গাজা যুদ্ধ / যুক্তরাষ্ট্র / যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net