Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মাত্র তিন লাখ টাকায় কেনা, পরে জানলেন সাড়ে চার কোটি টাকার 'মাস্টারপিস' এই ছবি! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 October, 2024, 01:20 pm
Last modified: 12 October, 2024, 01:29 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

মাত্র তিন লাখ টাকায় কেনা, পরে জানলেন সাড়ে চার কোটি টাকার 'মাস্টারপিস' এই ছবি! 

ছবিটি হেলেন ম্যাকনিকলের আঁকা দ্য বিন হারভেস্ট। 
টিবিএস ডেস্ক
12 October, 2024, 01:20 pm
Last modified: 12 October, 2024, 01:29 pm
ছবি: বিবিসি

মাত্র তিন লাখ টাকায় কিনেছিলেন একটি চিত্রকর্ম, কিন্তু কেনার পর জানতে পেরেছেন এটি একটি হারিয়ে যাওয়া মাস্টারপিস, যার মূল্য অন্তত সাড়ে চার কোটি টাকা! 

এমন ঘটনাই ঘটেছে লিঙ্কন শহরের শিল্পী ডেভিড টেইলরের সাথে। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় এক নিলাম ঘর থেকে তিনি ছবিটি কিনেছিলেন। ডেভিড জানান, তিনি যখন নিলাম ঘরে চিত্রকর্মটি দেখছিলেন, তখনই এটি তার মন জয় করে।

বিবিসির ফেক অফ ফোরচুন অনুষ্ঠানের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ছবিটি হেলেন ম্যাকনিকলের আঁকা দ্য বিন হারভেস্ট। 

বৃহস্পতিবারের (৩ অক্টোবর) ফেক অফ ফোরচুন পর্বে জানা গেছে, বিশ শতকের শুরুর দিকে আঁকা ছবিটি ১৯১২ থেকে ১৯১৩ সালের মধ্যে কানাডায় পাঁচবার প্রদর্শিত হয়েছিল, তবে তারপর থেকে এর অবস্থান সম্পর্কে কারোই কোনো ধারণা ছিল না।

অনুষ্ঠানে উপস্থাপক ফিওনা ব্রুস ও ফিলিপ মৌল্ড টেইলরের ছবিটির সত্যতা প্রমাণে সহায়তা করেন। ব্রুস বলেন, "হেলেন ম্যাকনিকল সম্পর্কে আমার জানা ছিল না, কিন্তু তিনি সত্যিই একজন পথিকৃৎ। বিশ শতকের শুরুতে একজন নারী হিসেবে তিনি বিদেশে ভ্রমণ করতেন, যখন তিনি সম্পূর্ণরূপে শ্রবণহীন ছিলেন। আমি খুশি যে আমরা তার নামকে আরও সামনে নিয়ে আসতে পেরেছি।"

ছবি: বিবিসি

ডেভিড ছবিটি ফ্রেম থেকে বের করার পর ম্যাকনিকলের স্বাক্ষর আবিষ্কার করেন। চিত্রকর্মটির আসল দাম জানার পর তিনি বলেন, "আমি প্রথম দিন থেকেই ছবিটিতে বিশ্বাস করতাম।" তিনি আরও যোগ করেন, "এটি এমন একটি কাজ মনে হচ্ছে, যা একজন দক্ষ শিল্পী দ্বারা আঁকা হয়েছে"। 

কানাডার অন্যতম প্রখ্যাত নারী চিত্রশিল্পী ম্যাকনিকল গ্রামীণ দৃশ্যাবলি নিয়ে ইমপ্রেশনিস্ট শিল্পকর্মের জন্য পরিচিত ছিলেন। তিনি দুই বছর বয়সে শ্রবণহীন হয়ে যান। ১৯১৫ সালে, ডায়াবেটিসের জটিলতার কারণে তার শিল্পজীবন থেমে যায় এবং মাত্র ৩৫ বছর বয়সেই তিনি মারা যান।

কানাডার দানশীল ব্যক্তি পিয়েরে ল্যাসন্ড, যিনি ম্যাকনিকলের কাজের একজন বড় সংগ্রাহক, ছবিটি ব্যক্তিগতভাবে দেখতে লন্ডনে আসেন। অনুষ্ঠানে তিনি বলেন, "একটি ছবি ১১০ বছর ধরে নিখোঁজ ছিল, সেটি সত্যিই দুর্দান্ত... আমি আমার সংগ্রহে একটি নতুন কাজ যোগ করতে পারলে খুশি হতাম।"

ডেভিড এই অভিজ্ঞতাকে 'একটি সত্যিকারের অ্যাডভেঞ্চার' বলে বর্ণনা করেছেন। 

Related Topics

টপ নিউজ

চিত্রকর্ম / ছবি / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • তীব্র সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া থেকে যিশুর বেশে নিজের ছবি সরিয়ে নিলেন ট্রাম্প
  • বাইনারি বিদ্যা: দূরত্ব আর মিলন
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net