Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
গয়নার ল্যাবে তৈরি হলো ‘বিশ্বের প্রথম’ কৃত্রিম রুবি! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 September, 2024, 01:50 pm
Last modified: 27 September, 2024, 01:55 pm

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • সোনা কিনতে চান? ক্রেতা হিসেবে যা খেয়াল রাখতে হবে
  • ফ্লোরিডায় গ্রেপ্তার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেললেন চোর!

গয়নার ল্যাবে তৈরি হলো ‘বিশ্বের প্রথম’ কৃত্রিম রুবি! 

এই প্রথম কোনো প্লাটিনাম গহনার ভেতর বসিয়ে রুবি তৈরি করা হয়েছে, যা এর আগে কখনো সম্ভব হয়নি।
টিবিএস ডেস্ক
27 September, 2024, 01:50 pm
Last modified: 27 September, 2024, 01:55 pm
ছবি: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড

ব্রিস্টলের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ডের (ইউডব্লিউই) জুয়েলারি ডিজাইনের জ্যেষ্ঠ প্রভাষক সোফি বুনস গয়নার ল্যাবে একটি পূর্ণ আকারের রুবি তৈরি করেছেন। এটিকে বিশ্বের প্রথম ল্যাবে তৈরি রুবি বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি'র।

এই প্রথম কোনো প্লাটিনাম গহনার ভেতর বসিয়ে রুবি তৈরি করা হয়েছে, যা এর আগে কখনো সম্ভব হয়নি। সোফি বুনস একটি ছোট রুবির টুকরো নিয়ে সেটিকে প্লাটিনামের গহনার মধ্যে বসিয়ে 'ফ্লাক্স' নামক একটি রাসায়নিক ব্যবহার করেন, যা তাপমাত্রা কমিয়ে রুবিটিকে বড় হতে সাহায্য করে। এই পদ্ধতিতে রুবি ল্যাবে খুব কম শক্তি খরচ করে তৈরি করা সম্ভব।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের এই 'ইন সিচু প্রসেস' বিশ্বে প্রথম, যা আগে কোনো গবেষক সফলভাবে করতে পারেননি। 

বুনস জানান, রুবি তৈরির এই প্রক্রিয়াটি একটি ছোট 'রুবি বীজ' থেকে শুরু হয়, যা সাধারণত ফেলে দেওয়া রত্নের অংশ থেকে নেওয়া হয়। এই পদ্ধতিতে রুবির ছোট টুকরোগুলোকে নতুন করে তৈরি করা সম্ভব, যা পূর্বে সাধারণত অপচয় হিসেবেই ফেলে দেওয়া হতো। 

ছবি: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড

এই প্রক্রিয়াটি ল্যাবে তৈরি কৃত্রিম রত্নের ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কারণ এতে প্রাকৃতিক প্রক্রিয়ায় রত্নের বৃদ্ধি নকল করা হয়, যা পরিবেশবান্ধব ও কম শক্তি ব্যবহার করে সম্পন্ন করা যায়।

এ বিষয়ে ব্রিস্টলের সমসাময়িক গহনা ডিজাইনার রেবেকা এন্ডারবি বলেন, "ল্যাবে তৈরি রত্ন মানে এটি কৃত্রিম নয়। এটি প্রাকৃতিক প্রক্রিয়ারই একটি বিকল্প, যা কম খরচে এবং কম সময়ে তৈরি করা সম্ভব।"

এই প্রকল্পটি সোফি বুনসের পিএইচডি গবেষণার অংশ হিসেবে শুরু হয়েছিল এবং প্রাথমিক সাফল্যের পর বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় দফায় তহবিল পেয়েছে। এছাড়াও ইউনিভার্সিটি অব ব্রিস্টল অন্যান্য রত্নগুলোর ক্ষেত্রে এই প্রক্রিয়া পরীক্ষা করার জন্য গবেষণা চালু করেছে। 

এই প্রক্রিয়ার মাধ্যমে রুবি তৈরি করতে মাত্র পাঁচ ঘণ্টার জ্বালানি খরচ হয়, যা পরিবেশবান্ধব এবং খনিতে রত্ন খোঁড়ার চেয়ে অনেক বেশি টেকসই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ল্যাব / গয়না / রুবি / কৃত্রিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • মাত্র চার মিনিটেই যেভাবে ল্যুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 'অমূল্য' রত্ন
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে
  • সোনা কিনতে চান? ক্রেতা হিসেবে যা খেয়াল রাখতে হবে
  • ফ্লোরিডায় গ্রেপ্তার এড়াতে ৮ কোটি টাকার গয়না গিলে ফেললেন চোর!

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net