Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
বাংলাদেশ রপ্তানি নিষিদ্ধ করায় কলকাতায় ইলিশের কেজি ২ হাজার, দিল্লিতে ৩ হাজার রুপি

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
20 September, 2024, 07:40 pm
Last modified: 04 October, 2024, 10:27 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ

বাংলাদেশ রপ্তানি নিষিদ্ধ করায় কলকাতায় ইলিশের কেজি ২ হাজার, দিল্লিতে ৩ হাজার রুপি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে পদ্মার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করায়, দেশটির মাছ বিক্রেতারা অবৈধভাবে ইলিশ আমদানি করছেন অথবা স্টকে থাকা হিমায়িত মাছগুলো আকাশচুম্বী দামে বিক্রি করছেন।
টাইমস অব ইন্ডিয়া
20 September, 2024, 07:40 pm
Last modified: 04 October, 2024, 10:27 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি নিষিদ্ধ হওয়ার পর কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জের বাসিন্দা অমিতা মুখার্জি ৩,৫০০ রুপি দিয়ে একটি বড় ইলিশ কিনতে বাধ্য হয়েছেন। 

তিনি বলেন, 'আমার পরিবার খিচুড়ির সাথে ইলিশ ভাজা খেতে চায়, বিশেষ করে বৃষ্টির সময় এটি আমাদের বাঙালি ঐতিহ্যের একটি অংশ। কিন্তু ইলিশের দাম এত বেড়েছে যে পকেটে এর বড় ধরনের চাপ পড়ছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে পদ্মার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করায়, দেশটির মাছ বিক্রেতারা অবৈধভাবে ইলিশ আমদানি করছেন অথবা স্টকে থাকা হিমায়িত মাছগুলো আকাশচুম্বী দামে বিক্রি করছেন।

দিল্লির বাজারে বাংলাদেশি ইলিশের দাম বর্তমানে প্রতি কেজি ৩ হাজার রুপিতে পৌঁছেছে। এর ফলে রেঁস্তোরাগুলো আসন্ন দূর্গাপূজায় তাদের খাবারের মেনুর দাম বাড়ানোর কথা ভাবছে, শেষ পর্যন্ত যার ফল মূলত সাধারণ মানুষকে ভোগ করতে হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দিল্লির সিআর পার্ক মার্কেটের এক মাছের আড়তের মালিক জানান, তিনি এবং তার মতো আরও অনেকে অবৈধভাবে ইলিশ মাছ কিনে তিন হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।

তিনি বলেন, 'দুর্গাপূজা আসায় বাঙালি ক্রেতাদের চাহিদা বেড়েছে। তাদের চাহিদা তো আমাদেরই পূরণ করতে হবে।'

কলকাতার গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছ বিক্রেতা জানান, তিনি প্রতি কেজি ইলিশ ২ হাজার টাকায় বিক্রি করছেন, যেখানে প্রতিটি মাছের ওজন কমপক্ষে ১.৫ কেজি।

তিনি জানান, গোপন চ্যানেলের মাধ্যমে অবৈধভাবে ইলিশ ভারতে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিক্রেতার মতে, বাংলাদেশের ইলিশের সবচেয়ে বড় আমদানিকারক ছিল ভারত। নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে টাটকা ইলিশ ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হত।

চেন্নাইয়ে বাংলাদেশি ইলিশ বিক্রির একমাত্র বিক্রেতা জে কে ফিশ স্টল আদিয়ারের করিম ভাই তার সমস্ত হিমায়িত স্টক বের করেছেন এবং এগুলো হট কেকের মতো বিক্রি হচ্ছে।

তিনি জানান, প্রতি সপ্তাহে ১০০ কেজি ইলিশ বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি ইলিশের দাম ১৬০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করেছেন তিনি।

তিনি আরও বলেন, 'উৎসব শেষ হলে এক মাস পর দাম কমবে।'

চেন্নাইয়ের ক্লাউড কিচেন 'আহার'-এর মালিক অত্রি কুমার সিনহা বলেন, 'কাঁচা ইলিশের দাম এতটাই বেশি যে বাধ্য হয়ে এক পিস ভাপা ইলিশ (সরিষা ভাপা ইলিশ) ৫০০ টাকায় বিক্রি করছি, যা আগে আমি ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করতাম।'

ব্যাঙ্গালোরের ভোজোহরি মান্নার কোরামঙ্গলা শাখার ব্যবস্থাপক শান্তনু হালদার বলেন, 'আমরা ভাপা, বরিশালী এবং মেঘনার মতো বিভিন্ন নামে যথাক্রমে জাম্বো, সুপার জাম্বো এবং মিনি তিনটি আকারে একটি করে প্লেট পরিবেশন করি। নিষিদ্ধ হওয়ার পর ইলিশের দাম আকাশচুম্বী থাকায়, বাজারের অবস্থার ওপর ভিত্তি করে দাম বাড়ানো যায় কি না বর্তমানে তা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ভারত / ইলিশ / কলকাতা / দিল্লি / বাংলাদেশ / রপ্তানি / দুর্গাপূজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net