Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কিমের দুর্লভ ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 September, 2024, 12:35 pm
Last modified: 14 September, 2024, 02:00 pm

Related News

  • ইউরেনিয়াম রপ্তানি করবে না ইরান, তবে বিশুদ্ধতা কমাতে রাজি
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • প্রকল্পের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের মঞ্চেই উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে কিমের দুর্লভ ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, "ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি 'সতর্ক বার্তা'ও হতে পারে।"
টিবিএস ডেস্ক
14 September, 2024, 12:35 pm
Last modified: 14 September, 2024, 02:00 pm
ছবি: কেসিএনই

উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রথমবারের মতো নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ স্থাপনার ছবি প্রকাশ করা হয়েছে। যা কি-না নিউক্লিয়ার অস্ত্রের উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। খবর বিবিসির।

ছবিতে দেখা যায়, দেশটির নেতার কিম জং উন কেন্দ্রটি পরিদর্শন করছেন। যিনি কি-না এর আগেও দেশটির পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক রিপোর্টে বলা হয়, কিম একইভাবে ইউরেনিয়াম সুবিধার উৎপাদন বাড়াতে আহ্বান জানিয়েছিলেন।

ছবিতে দেখা যায়, কিম সেন্ট্রিফিউজের সারির মাঝ দিয়ে হাঁটছেন এবং সামরিক কর্মকর্তাদের সাথে কথা বলছেন। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়।

কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই কেন্দ্র পরিদর্শনের ছবিগুলো প্রকাশ করা হলো। কিম জং-উন আরও বলেন, আত্মরক্ষা ও আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এই অস্ত্রের প্রয়োজন রয়েছে।

কেসিএনএ-এর রিপোর্টে বলা হয়, "কিম প্রোডাকশন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির কন্ট্রোল রুম ঘুরে দেখেন।" এ সময় তাকে দেখতে অনেকটা 'শক্তিশালী' ও 'উৎফুল্ল' বলে মনে হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে উত্তর কোরিয়ার ইউরোনিয়াম উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। তবে কবে কিংবা কোথায় কিম স্থাপনাটি সফর করেছিলেন সে বিষয়ে কিছুই জানায়নি দেশটি।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করছেন যে, উত্তর কোরিয়া গোপনে অন্তত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালাচ্ছে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইজলি বলেন, "উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন নিয়ে গর্ব করার জন্য এবং তাদের অস্ত্র কর্মসূচি চলছে এমনটা ইঙ্গিত দেওয়ার জন্য কেন্দ্রের ছবি প্রকাশ করেছে।"

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, "ছবিগুলো যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য একটি 'সতর্ক বার্তা'ও হতে পারে।"

উত্তর কোরিয়ার কাছে ঠিক কত সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে এটা কেউই নিশ্চিত নয়। তবে সম্প্রতি ধারণা করা হচ্ছে যে, সংখ্যাটি ৫০-এর কাছাকাছি হতে পারে। একুসাথে তাদের কাছে আরও ৪০টি পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল রয়েছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / ইউরেনিয়াম / কিম জং উন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ইউরেনিয়াম রপ্তানি করবে না ইরান, তবে বিশুদ্ধতা কমাতে রাজি
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • প্রকল্পের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের মঞ্চেই উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম
  • ডাকসুর সম্পাদকের স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম’, ‘যুক্তরাজ্যের চাকরি’ স্লোগান 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net