Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
দুই সপ্তাহের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে হবে, ইসলামাবাদের জনসমাবেশে পিটিআই-এর হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ডন
09 September, 2024, 11:40 am
Last modified: 09 September, 2024, 11:42 am

Related News

  • ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: কারা থাকছেন আলোচনায় এবং কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ?
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • ইসলামাবাদে মসজিদে ‘আত্মঘাতী’ হামলায় ৩১ জন নিহত, আহত শতাধিক
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী

দুই সপ্তাহের মধ্যে ইমরান খানকে মুক্তি দিতে হবে, ইসলামাবাদের জনসমাবেশে পিটিআই-এর হুঁশিয়ারি

খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর পিটিআই-এর জনসভায় বলেন, যদি ইমরান খান মুক্তি না পান তাহলে পিটিআই-এর “বাগ্‌যুদ্ধ” একটি “রক্তাক্ত সংগ্রাম”-এ পরিণত হতে পারে।
ডন
09 September, 2024, 11:40 am
Last modified: 09 September, 2024, 11:42 am
বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও গতকাল সন্ধ্যার দিকে ইসলামাবাদে পিটিআই-এর জনসভায় একটি বিশাল উপস্থিতি দেখা যায়। ছবি: পিটিআই এর অফিসিয়াল এক্স একাউন্ট থেকে সংগৃহীত

রোববার (৮ সেপ্টেম্বর) দীর্ঘ প্রতীক্ষিত এক জনসভায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্ব জেলে বন্দি দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান এবং ঘোষণা দেন, তারা ইমরান খানের সামরিক বিচার মেনে নেবে না।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর পিটিআই-এর জনসভায় বলেন, "যদি দুই সপ্তাহের মধ্যে ইমরান খান মুক্তি না পান, আমরা গিয়ে তাকে মুক্ত করে আনব।"

তিনি সতর্ক করে বলেন, যদি ইমরান মুক্তি না পান তাহলে পিটিআই-এর "বাগ্‌যুদ্ধ" একটি "রক্তাক্ত সংগ্রাম"-এ পরিণত হতে পারে।

আলী আমিন প্রতিপক্ষদের হুমকি দিয়ে বলেন, যদি ইমরান খান মুক্তি না পান তাহলে তিনি তাদের বিরুদ্ধে কেপিতে মামলা করবেন। "এখন কেপি সরকার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে এবং আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব," তিনি বলেন।

তিনি আরও জানান, "ইমরানের আইনজীবীরা বলেছেন, তার বিরুদ্ধে সমস্ত মামলা তার পক্ষেই নিষ্পত্তি হয়েছে এবং এখন তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে; নাহলে আমরা জেলে গিয়ে তাকে মুক্ত করব।"

আলী আমিন গন্ডাপুর সামরিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা ইমরান খানের মুক্তি ঠেকাতে পারবে না। তিনি যে সমাবেশে মন্তব্যটি করেন সেটি সপ্তাহব্যাপী প্রস্তুতির পরেও ইসলামাবাদ প্রশাসনের বাধা এবং অনুমতি না দেওয়ার কারণে কারণে বিলম্বিত হয়েছিল।

বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও, সন্ধ্যার দিকে জনসভায় একটি বিশাল উপস্থিতি দেখা যায়। আলী আমিন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সামরিক বিচারের সম্ভাবনার মন্তব্যের জবাবে বলেন, "আপনার বাবা অথবা যাদের আপনি আপনার বাবা মনে করেন, তারা আমাদের ইমরান খানকে মুক্তি দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না।"

তিনি সামরিক বাহিনীর ভূমিকার সমালোচনা করে বলেন, পিটিআইকে সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ "বিয়ের উপহার" হিসেবে দেওয়া হয়নি এবং যারা তাকে এই পদে নিয়োগ দিয়েছিল, তারাই তার কর্মকাণ্ডের জন্য দায়ী।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর। ছবি: সংগৃহীত

গন্ডাপুর সতর্ক করে বলেন, "আপনারা আপনার বাড়ি ঠিক রাখুন, নাহলে আমরা সামরিক বাহিনীকে ঠিক রাখব। এটি আমাদের প্রতিষ্ঠান, যেখানে আমাদের ভাইরা সীমান্তে দায়িত্ব পালন করছেন।"

তিনি অভিযোগ করেন, সরকার ৯ মে'র ঘটনার অজুহাতে খানকে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং পরবর্তী জনসভায় লাহোরে আরও বিস্তারিত তথ্য প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে দাবি করেন, ৯ মে শুধু একটি অজুহাত ছিল।

তিনি জোর দিয়ে বলেন, পিটিআই অবিচার বা অত্যাচার সহ্য করবে না এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। আলী আমিন এছাড়াও সতর্ক করে বলেন, অংশগ্রহণকারীদের শীঘ্রই "রক্তাক্ত ত্যাগ" স্বীকার করতে হতে পারে, যা তিনি "বাস্তব মুক্তি" বলে অভিহিত করেন।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার ব্যারিস্টার গহর আলী খান জনসভায় ঘোষণা করেছেন, তাদের দল ইমরান খানের বিরুদ্ধে নতুন কোনো মামলা সহ্য করবে না। খানকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, ইমরান খান একজন গুরুত্বপূর্ণ নেতা এবং বলেন, "এটি ১৯৯০-এর দশক নয় যে কাউকে 'মাইনাস' করা যাবে।"

জনসভা আয়োজনের অনুমতি সত্ত্বেও রাজধানীতে পুরোপুরি ব্যারিকেড দিয়ে রাখায় এবং সভার স্থানে পৌঁছানোর সব রাস্তায় কনটেইনার দিয়ে বাধা দেওয়ায় তিনি স্থানীয় প্রশাসনের সমালোচনা করেন।

এদিকে, পাকিস্তান সরকার পিটিআইয়ের জনসভাকে "ব্যর্থ প্রদর্শনী" হিসেবে বর্ণনা করেছে। সরকারের দাবি, বিরোধী দল মানুষকে কার্যকরভাবে একত্র করতে বা তাদের বাড়ি থেকে বের করতে ব্যর্থ হয়েছে।

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পিটিআইয়ের সমালোচনা করে বলেন, "লাখ লাখ মানুষ, যাদের আজ বিপ্লব আনার কথা ছিল, তারা কোথায় গেছে কেউ জানে না। তারা কি অন্য কোন দেশে বা অন্য কোন জায়গায় গেছে।"

বড় পরিসরের জনসভা প্রদর্শনের জন্য এবং কম উপস্থিতি ঢাকতে পিটিআই মিথ্যা ভিডিও এবং ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ব্যবহার করেছে বলে তারার অভিযোগ করেছেন।

তিনি দাবি করেন, পিটিআই নেতৃত্ব দায় এড়াতে পারবে না এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে আসা অভিযোগের বিচার করতে হবে।

আতাউল্লাহ তারার পিটিআইকে সভায় সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেন এবং ২৬ নম্বর চুঙ্গিতে পুলিশের সাথে সংঘর্ষের জন্য তাদের দোষারোপ করে দাবি করেন, পিটিআই শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করে না।

তিনি বলেন, পিটিআইয়ের একটি সহিংসতার ইতিহাস রয়েছে এবং মুখ্যমন্ত্রী গন্ডাপুর জনসমাবেশের ব্যর্থতা বুঝতে পেরে ইচ্ছাকৃতভাবে দেরি করে পৌঁছেছেন।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পিটিআই / জনসমাবেশ / ইসলামাবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: কারা থাকছেন আলোচনায় এবং কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ?
  • ইরান যুদ্ধ নিয়ে ইসলামাবাদে ৪ দেশের বৈঠক: মধ্যপ্রাচ্যে নতুন জোটের ইঙ্গিত
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • ইসলামাবাদে মসজিদে ‘আত্মঘাতী’ হামলায় ৩১ জন নিহত, আহত শতাধিক
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net