Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
৩ হাজার ফুট উচ্চতার ব্যাটারি আগামীতে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে পারে

আন্তর্জাতিক

সিএনএন
25 August, 2024, 09:20 pm
Last modified: 04 October, 2024, 10:40 pm

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

৩ হাজার ফুট উচ্চতার ব্যাটারি আগামীতে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হতে পারে

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা, যার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। তবে এবার এটাকেও ছাড়িয়ে যেতে পারে নতুন একটি ভবন, যার উচ্চতা হতে পারে ৩ হাজার ফুটের বেশি।
সিএনএন
25 August, 2024, 09:20 pm
Last modified: 04 October, 2024, 10:40 pm
ছবি: সংগৃহীত

আভিজাত্য, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি প্রদর্শনের জন্য যুগে যুগে মানুষ বহু সুউচ্চ ভবন নির্মাণ করেছে। তবে দেশে দেশে এখন আগের চেয়েও অনেক উঁচু উঁচু দালান-কোঠা নির্মিত হচ্ছে। তবে খুব শিগগিরই হয়তো সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে আকাশচুম্বী ভবন নির্মাণ করা শুরু হতে পারে, আর তা হলো নবায়ণযোগ্য জ্বালানি সঞ্চয় করা।

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা, যার উচ্চতা ২ হাজার ৭২২ ফুট। তবে এবার এটাকেও ছাড়িয়ে যেতে পারে নতুন একটি ভবন, যার উচ্চতা হতে পারে ৩ হাজার ফুটের বেশি।

বেশ কিছু সুউচ্চ ভবন নির্মাণে সুবিখ্যাত আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং ফার্ম স্কিডমোর, ওউইংস অ্যান্ড মেরিল (এসওএম) এবার বিদ্যুৎ কোম্পানি এনার্জি ভোল্টের সঙ্গে মিলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে।

সুউচ্চ ভবন নির্মাণে এসওএমের সুনাম জগৎজোড়া। এসওএম নিউইয়র্কের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, শিকাগোর উইলিস টাওয়ার, যা সিয়ার্স টাওয়ার নামেও পরিচিত এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার নকশা করেছে।

এসওএমের পরামর্শ সহযোগী ও বুর্জ খলিফার কাঠামো-প্রকৌশলী বিল বেকার সিএনএনকে বলেন, এই সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। তাই শক্তি সঞ্চয়ের ব্যবস্থা করা যেতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরতা কমাবে।

এটিকে ভবন না বলে বরং বিশাল একটি আকাশচুম্বী ব্যাটারি বললেই ঠিক হবে। মূলত বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার বিষয়টি মাথায় রেখে নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের এ বিশাল আকাশচুম্বী ব্যাটারি নির্মাণ করা হচ্ছে।

বিদ্যুতের চাহিদা কম থাকার সময়ে এই ভবনে থাকা বৈদ্যুতিক মোটর অনেকগুলো দৈত্যাকার ব্লক ছাদে প্রতিস্থাপন করবে। এই ব্লকগুলো 'সম্ভাব্য' শক্তি আহরণ ও সঞ্চয় করবে। চাহিদা অনুযায়ী সময়ে ব্লকগুলো নিচে নামানো হবে এবং এগুলোতে সঞ্চিত শক্তি বিদ্যুতে রূপান্তর করা হবে।

ক্লিন এনার্জি উৎপাদনের সবচেয়ে বড় বাধা হলো নবায়ণযোগ্য শক্তির উৎসগুলো সবসময় সমানভাবে কাজে লাগে না। যেমন: সৌর শক্তি না থাকলে সোলার প্যানেল কিংবা বাতাস না থাকলে টারবাইন বিদ্যুৎ উত্পাদন করতে পারে না। আবার কখনো কখনো এসব উৎস প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উত্পাদন করে, এই বিদ্যুৎ অব্যবহৃত থেকে যায়।

তাই এ সমস্যা থেকে বাঁচতে উৎপাদন এবং ব্যবহারের ভারসাম্য বজায় রাখার জন্য এক্ষেত্রে সংরক্ষণ খুব গুরুত্বপূর্ণ। সক্ষমতা বাড়ানোর জন্য তাই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ের এ বিশাল আকাশচুম্বী ব্যাটারি নির্মাণ করা হচ্ছে।

নেট জিরোর জন্য গ্রিড-স্কেল স্টোরেজ প্রয়োজন

ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের মতে, বিশ্ব যদি ২০৫০ সালের মধ্যে নেট জিরোতে পৌঁছাতে চায়, তবে গ্রিড-স্কেল স্টোরেজ (পাওয়ার গ্রিডের সঙ্গে সংযুক্ত যেসব প্রযুক্তি শক্তি সঞ্চয় করতে পারে এবং প্রয়োজনের সময় রূপান্তরিত করতে পারে) বাড়ানো দরকার।

লিথিয়াম-আয়ন ব্যাটারি (বৈদ্যুতিক গাড়িতে ব্যবহারের জন্য জনপ্রিয়) শুধু একা এই সমস্যার সমাধান করতে পারে না। এছাড়া এগুলো দীর্ঘ সময়ের জন্য শক্তি সঞ্চয় করতে পারে না।

দুপুরের রোদ থেকে সঞ্চয় করা শক্তি সন্ধ্যায় স্থানান্তর করার জন্য এটি কাজে লাগতে পারে। তবে এর চেয়ে বেশি সময় ধরে শক্তি সঞ্চয় করার প্রয়োজন হতে পারে।

ইতোমধ্যে নবায়ণযোগ্য শক্তি সঞ্চয় করতে বহুল ব্যবহৃত পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ এ কাজটি করছে। এর একটি টারবাইন অফ-পিক আওয়ারে মাটির গভীর থেকে উঁচু জমিতে পানি পাম্প করে। চাহিদা যখন বাড়ে, তখন বিদ্যুৎ উৎপাদনকারী টারবাইনের মাধ্যমে পানি প্রবাহিত হয়। তবে এর জন্য পাহাড়ি ভূখণ্ড এবং প্রচুর জায়গা প্রয়োজন।

জানা যায়, এসওএম ও এনার্জি ভোল্টের তৈরি ভবনটির উচ্চতা ৩০০ থেকে ১ হাজার মিটার (৯৮৫ থেকে ৩৩০০ ফুট) পর্যন্ত হতে পারে। ব্লকগুলো সরানোর জন্য লিফট শ্যাফ্টের মতো কাঠামো ছাড়াও, এটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্যও ভাড়া দেওয়া হবে। (নির্মাতা প্রতিষ্ঠানটি আকাশচুম্বী ভবনটিতে ব্লকের পরিবর্তে পানি ব্যবহার করে পাম্পড স্টোরেজ জলবিদ্যুৎ উৎপাদনের ব্যাপারেও আলোচনা করছে)।

এনার্জি ভোল্টের সিইও রবার্ট পিকোনি সিএনএনকে বলেছেন, 'এই প্রকল্প দ্বারা মাল্টি-গিগাওয়াট-ঘন্টা শক্তি সঞ্চয় করা যেতে পারে, যা বেশ কয়েকটি বিল্ডিংয়ের বিদ্যুত সরবরাহের জন্য যথেষ্ট হবে।'

এ বিষয়ে সিএনএন দুজন শক্তি সঞ্চয় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন।

এই দুই বিশেষজ্ঞেরা কাছে সিএনএন কাছে জানতে চেয়েছে যে আকাশচুম্বী ব্যাটারির ধারণাটি কাজে লাগবে কি না।

তাদের মতে, শক্তি সঞ্চয়ের জন্য সঠিক স্থান এবং অতিরিক্ত ওজন বহনের মতো প্রয়োজনীয় কাঠামোগত প্রযুক্তির ওপর এই প্রকল্পে সফলতা নির্ভর করবে।

তবে এনার্জি ভোল্ট এবং এসওএম তাদের এই পরিকল্পনা বাণিজ্যিকভাবে কার্যকর করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

এনার্জি ভোল্ট ইতোমধ্যে চীনে একটি প্রকল্প সম্পন্ন করেছে। তাদের দাবি, এটি বিশ্বের প্রথম বাণিজ্যিক-স্কেল, নন-পাম্পড হাইড্রো গ্র্যাভিটেশনাল এনার্জি স্টোরেজ সিস্টেম। এটি ১৫০ মিটার উঁচু (৪৯২ ফুট) বিল্ডিং, যার সংরক্ষণ ক্ষমতা ১০০ মেগাওয়াট ঘন্টা। শক্তি সঞ্চয় করার জন্য উদ্দেশ্যেই এটি নির্মিত এবং এই ভবনটি বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই।

উচ্চতা যত বেশি, ততই কি ভালো?

নবায়ণযোগ্য শক্তি ব্যবহার অতি উচ্চ ভবনগুলোর কার্বন নিঃসরণকে ভারসাম্য করতে সহায়তা করবে। বর্তমানে ভবন এবং অন্যান্য নির্মাণ খাত বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৪০ শতাংশের জন্য দায়ী।

তবে এ দূষণ মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। আরও ভাল নিরোধক দিয়ে বিল্ডিং নির্মাণ করা থেকে শুরু করে কাঠের মতো কম কার্বন-নিবিড় বিকল্প উপকরণ দিয়ে বিল্ডিং নির্মাণ প্রভুতি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিছু ভবন গাছে গাছে সবুজ হয়ে উঠছে। মিলানে ইতালীর স্থপতি স্টেফানো বোয়েরি গাছ এবং ঝোপঝাড়ে আচ্ছাদিত টাওয়ার তৈরি করেছেন এবং তিনি দুবাইয়ের টাওয়ারগুলোর জন্য অনুরূপ নকশা উন্মোচন করেছেন।

তবে দ্রুত নগরায়ণের চাহিদা মেটাতে শহরগুলোতে অনেক বেশি পরিমাণে এবং উঁচু উঁচু দালান-কোঠা বানাতে হচ্ছে। এজন্য আবার  প্রতিনিয়ত বহু মানুষকে শহরমুখী হতে হচ্ছে। তাই সীমিত স্থানে অনেক মানুষের জায়গা দিতে সবাই তার সর্বোচ্চ চেষ্টা করছে।

কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাটের ড্যানিয়েল সাফারিক এক ই-মেইলে সিএনএনকে বলেন, '১৯০০ থেকে ১৯৯৯ সালের মধ্যে বিশ্বব্যাপী ২০০ মিটারের (৬৫৬ ফুট) চেয়ে উঁচু ২৩৫টি ভবন নির্মিত হয়েছে। শুধুমাত্র গত বছরই এই উচ্চতা বা তার বেশি উচ্চতার ১৭৯টি ভবন নির্মাণ করা হয়েছে।'

যদি মাধ্যাকর্ষণ-শক্তি সংরক্ষণ কাঠামোর কথা আসে, তাহলে যত লম্বা হয়, তত ভাল। একটি খুব উঁচু মাধ্যাকর্ষণ শক্তি সঞ্চয় কাঠামো, তার নির্মাণ এবং অন্যান্যভাবে নিৎসরিত কার্বন দুই থেকে চার বছরের মধ্যে ভারসাম্য করতে পারে।

এসওএম এবং এনার্জি ভল্ট এখন তাদের নকশাগুলো বাস্তবে পরিণত করার জন্য উন্নয়ন অংশীদারদের সন্ধান করছে।

পিকোনি করেন, উঁচু বিল্ডিং তৈরির ক্ষেত্রে এসওএমের বিশ্বাসযোগ্যতা রয়েছে। এই বিশ্বাসযোগ্যতা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।'

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ব্যাটারি / দুবাই / শক্তি সঞ্চয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধের মূল্য দিতে যেভাবে চুরমার হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের স্বপ্ন
  • ইরানের হুমকির পর দুবাইয়ের অর্থনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা
  • দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত, বাংলাদেশিসহ আহত ৪
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net