Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বাংলাদেশ সংকটের পর ভারতে উৎপাদন স্থানান্তর করতে পারে রেমন্ড: সিএমডি সিংহানিয়া

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
03 September, 2024, 11:40 am
Last modified: 03 September, 2024, 11:40 am

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন

বাংলাদেশ সংকটের পর ভারতে উৎপাদন স্থানান্তর করতে পারে রেমন্ড: সিএমডি সিংহানিয়া

রেমন্ডের পোশাক ইউনিট একটি হোয়াইট-লেবেল প্রস্তুতকারক, যেটি শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য উচ্চ-মানের পোশাক সরবরাহ করে।
টিবিএস রিপোর্ট
03 September, 2024, 11:40 am
Last modified: 03 September, 2024, 11:40 am
ছবি: সংগৃহীত

বাংলাদেশে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই টেক্সটাইল এবং পোশাক কোম্পানি রেমন্ড আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রচুর অনুসন্ধান পেয়েছে এবং এই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

রেমন্ডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়াকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমরা আশাবাদী। আমরা প্রচুর অনুসন্ধান দেখছি। এতে কিছুটা সময় লাগবে, তবে আমরা অবশ্যই ইতিবাচক সংকেত পাচ্ছি।"

সিংহানিয়া আরও উল্লেখ করেছেন, রেমন্ডের জন্য ভারত বেশি উপযুক্ত কারণ এখানে পুরো সরবরাহ চেইন ভালোভাবে কাজ করে। রেমন্ডের কাপড় এবং পোশাক উভয় খাতেই উপস্থিতি থাকায়, এটি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য চূড়ান্ত সরবরাহের সময়ও সাশ্রয় করবে।

সিংহানিয়া বলেন, "যদিও ভারতীয় শ্রমের খরচ বাংলাদেশের তুলনায় বেশি হতে পারে, পুরো পরিস্থিতি দেখুন। আমি কাপড় এবং সম্পূর্ণ সরবরাহ চেইন নিয়ে আছি। আমি আপনার সময় বাঁচাচ্ছি যার জন্য আপনি আমাকে কিছু পেমেন্ট দেবেন।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে কাপড়ের সরবরাহ নেই। ভারত এ ব্যাপারে বড় সুযোগ পেয়েছে কারণ এখানে কাপড়ের ভিত্তি আছে। বাংলাদেশে কেবল পোশাকের ভিত্তি রয়েছে।"

সিংহানিয়া জানান, রেমন্ডের ক্ষমতার সম্প্রসারণ অনলাইনের মাধ্যমে এসেছে এবং এটি সঠিক সময়ে হয়েছে।

তিনি বলেন, "আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। আমরা সব সময়ই সুযোগের সন্ধান করি।"

সিংহানিয়া জানান, ভারত একটি রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ, যার একটি বড় মধ্যবিত্ত শ্রেণি রয়েছে এবং চমৎকার ভোগ্যপণ্য ও উৎপাদন ক্ষমতা আছে।

প্রতিষ্ঠানটি রেমন্ড লাইফস্টাইল বিক্রি করে দিয়েছে যা এই সপ্তাহে রেমন্ডের সাথে বিভাজনের পর তালিকাভুক্ত হবে। এটি রেমন্ড গ্রুপের প্রায় এক শতাব্দী পুরোনো সব পোশাক সংক্রান্ত ব্যবসা সামলাবে।

বাংলাদেশ ছাড়াও ভারত ক্রমশই 'চীন+১' কৌশল অনুযায়ী পছন্দের উৎস হিসেবে উঠে আসছে।

"এটি আমাদের সুবিধা হিসেবে কাজ করছে। বর্তমান গ্রাহকদের সাথে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলছে এবং নতুন বাজার ও গ্রাহক অর্জনের জন্য একাধিক সুযোগ সৃষ্টি করছে," তিনি বলেন।

"সবার একটি হেজিং কৌশল [নিয়ন্ত্রণের কৌশল যা বিনিয়োগের ক্ষতি কমাতে বিনিয়োগের সাথে সম্পর্কিত সম্পদের বিপরীত অবস্থান নেওয়া হয়] প্রয়োজন। কেউ সবগুলো ডিম এক ঝুড়িতে রাখতে চাইবে না," তিনি যোগ করেন।

ভারতীয় পোশাকের গুণমান চীনের চেয়ে ভালো বলে উল্লেখ করেছেন সিংহানিয়া।

তিনি বলেন, "চীনের আলাপ দিলেই পরিমাণে বেশির কথা আসবে। যদি আপনি সস্তা গুণমান চান, তাহলে চীনে যান। ভারত হলো মানের ব্যাপারে। চীনের বিষয়টা হলো পরিমাণগত এবং আমরা মানের দিক থেকে গুণগত।"

রেমন্ডের পোশাক ইউনিট একটি হোয়াইট-লেবেল প্রস্তুতকারক, যেটি শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য উচ্চ-মানের পোশাক সরবরাহ করে।

রেমন্ডের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে প্রতিষ্ঠানটি ৭.৫ মিলিয়ন জ্যাকেট, প্যান্ট এবং শার্ট উৎপাদনের ক্ষমতা রাখে এবং ইথিওপিয়ায় প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতা ৩.২ মিলিয়ন।

Related Topics

টপ নিউজ

রেমন্ড / উৎপাদন / ভারত / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net