Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
টেলিগ্রাম অ্যাপের সিইওকে গ্রেপ্তারের কড়া সমালোচনা মাস্কের

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
26 August, 2024, 12:50 pm
Last modified: 26 August, 2024, 12:55 pm

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

টেলিগ্রাম অ্যাপের সিইওকে গ্রেপ্তারের কড়া সমালোচনা মাস্কের

দুরভের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক একাধিক পোস্টে ফ্রান্সের পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছেন। '#ফ্রিপাভেল' হ্যাশট্যাগ ব্যবহার করে দুরভের মুক্তির দাবিও জানিয়েছেন। 
বিজনেস ইনসাইডার
26 August, 2024, 12:50 pm
Last modified: 26 August, 2024, 12:55 pm
ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সের লে বুর্জে বিমানবন্দর থেকে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। দুরভের গ্রেপ্তারের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টেসলা ও এক্স-এর সিইও ইলন মাস্ক, যিনি এই পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

ইলন নিজেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট মডারেশনকে সীমিত করে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রকাশের সুযোগ করে দিয়েছেন, যার ফলে বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন বিদ্বেষমূলক, বিতর্কিত এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ে। ইলনের মতে, মডারেশন হলো সেন্সরশিপের আরেকটি রূপ। 

দুরভের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায়, ইলন মাস্ক ফরাসি পুলিশের পদক্ষেপের সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুরভের বিরুদ্ধে ওঠা মডারেশন ও অবৈধ কার্যক্রমের অভিযোগের নিন্দা জানিয়েছেন।

Liberté

Liberté!

Liberté?

— Elon Musk (@elonmusk) August 25, 2024

টুইটারের নতুন এ মালিক একাধিক পোস্টে ফ্রান্সের পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতার লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছেন।

তিনি এক পোস্টে লিখেন, 'স্বাধীনতা, স্বাধীনতা! স্বাধীনতা?' এবং অন্য একটি পোস্টে বলেন, 'বিপজ্জনক সময়'। দুরভের সমর্থনে মাস্ক '#ফ্রিপাভেল' হ্যাশট্যাগ ব্যবহার করে তার মুক্তির দাবিও জানিয়েছেন। 

রোববার (২৫ আগস্ট) নিজের এক্স হ্যান্ডেলে ইলন লেখেন, "মতপ্রকাশের স্বাধীনতার সমর্থনে আপনার পরিচিতদের কাছে এক্স পোস্টগুলো ফরওয়ার্ড করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেন্সরশিপ-মুখী দেশগুলোতে"। 

এদিকে, ফরাসি পুলিশ জানিয়েছে, দুরভের বিরুদ্ধে প্রতারণা, মাদক পাচার এবং সংগঠিত অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে তদন্ত চলছে। ইউরোপের কিছু দেশ অভিযোগ করেছে যে টেলিগ্রাম অপরাধমূলক কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

It is vital to the support of free speech that you forward ? posts to people you know, especially in censorship-heavy countries

— Elon Musk (@elonmusk) August 25, 2024

দুরভ রাশিয়ার সামাজিক মাধ্যম 'ভিকোনটাক্টে'র প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু ব্যবহারকারীদের তথ্য রুশ সরকারের কাছে দিতে অস্বীকার করার পর তিনি রাশিয়া থেকে পালিয়ে যান। 

টেলিগ্রামে তিনি বারবার ইউক্রেন ও গাজার সংঘর্ষ এবং পশ্চিমা দেশগুলোর দ্বারা সন্ত্রাসী হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলোর যোগাযোগ নিয়ন্ত্রণ করতে অস্বীকার করেছেন।

২০১৬ সালে সিএনএন-এ দুরভ বলেছিলেন, মেসেজিং প্রযুক্তি এমনভাবে তৈরি করা যায় না যে এটি শুধু সাধারণ মানুষের জন্য নিরাপদ থাকবে, কিন্তু সন্ত্রাসী বা অপরাধীদের নজরদারি করতে কর্তৃপক্ষকে সুযোগ দেবে। প্রযুক্তি হয় সবার জন্য নিরাপদ হতে হবে, নয়তো একেবারেই নিরাপদ হবে না। 

উল্লেখ্য, ইলন মাস্ক নিজেকে 'মুক্ত মতপ্রকাশের সমর্থক' হিসেবে দাবি করলেও, তার বিরুদ্ধে সমালোচকদের নীরব করার অভিযোগ রয়েছে। তিনি তার বিরোধিতা করা কর্মচারীদের বরখাস্ত করেছেন এবং তার সমালোচনাকারী সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোকে নিষিদ্ধ করেছেন।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / মত প্রকাশের অধিকার / টেলিগ্রাম / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net