Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
কমলা হ্যারিসকে কেন সমর্থন দেননি ওবামা

আন্তর্জাতিক

এনডিটিভি
25 July, 2024, 03:15 pm
Last modified: 25 July, 2024, 03:17 pm

Related News

  • ‘তাদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম’, এলিয়েনরা ‘বাস্তব’ বলার পর ওবামার নতুন ব্যাখ্যা
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • গ্রিনহাউস গ্যাস আর 'স্বাস্থ্যঝুঁকি' নয়: ওবামা আমলের গুরুত্বপূর্ণ আইন বাতিল করলেন ট্রাম্প
  • ওবামা দম্পতিকে বানর রূপে দেখিয়ে ভিডিও পোস্ট: সমালোচনার মুখে সরালেন ট্রাম্প; দোষ চাপল কর্মীর ঘাড়ে
  • বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি

কমলা হ্যারিসকে কেন সমর্থন দেননি ওবামা

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মতো সক্ষমতা কমলা হ্যারিসের নেই বলে বারাক ওবামা মনে করেন।
এনডিটিভি
25 July, 2024, 03:15 pm
Last modified: 25 July, 2024, 03:17 pm
বারাকা ওবামা এবং কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পার্টির অনেক নেতা সমর্থন জানালেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দেননি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মতো সক্ষমতা কমলা হ্যারিসের নেই বলে বারাক ওবামা মনে করেন।

বাইডেনের পারিবারিক সূত্র থেকে নিউইয়র্ক পোস্টকে জানানো হয়, "বারাক ওবামা হতাশ হয়েছেন কারণ তিনি মনে করেন, হ্যারিস কোনোভাবেই জয়ী হতে পারবেন না।"

সূত্রটি নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, ওবামা মনেপ্রাণে চাইছিলেন যাতে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি হলিউড তারকা জর্জ ক্লুনিকে দিয়ে মার্কিন গণমাধ্যমগুলোতে একটি নিবন্ধও লিখিয়েছিলেন— যেটি বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ ছিল।

সূত্রটি জানিয়েছে, ওবামা আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেয়ার ব্যাপারে মনস্থির করেছিলেন। কিন্তু এরমধ্যে বেশিরভাগ ডেমোক্রেটিক নেতা কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানানোয় ওবামা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি থেকে নিউইয়র্ক পোস্টকে জানানো হয়েছে, ক্ষুব্ধ ওবামা হয়ত ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন না।

তবে বারাক ওবামা কমলা হ্যারিসকে সমর্থন জানাতে যাচ্ছেন বলে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ওবামা হ্যারিসের প্রার্থীতা সমর্থন করছেন এবং তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

নির্বাচনী প্রচারণায় শীঘ্রই কমলা হ্যারিসের পাশে ওবামাকে দেখা যাবে বলে ওবামার ঘনিষ্ঠ কয়েকজন এনবিসি নিউজকে জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

বারাক ওবামা / কমলা হ্যারিস / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ‘তাদের পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম’, এলিয়েনরা ‘বাস্তব’ বলার পর ওবামার নতুন ব্যাখ্যা
  • রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে: ওবামাকে ‘বানর’ হিসেবে চিত্রিত করা ট্রাম্পের ভিডিওর কড়া সমালোচনা
  • গ্রিনহাউস গ্যাস আর 'স্বাস্থ্যঝুঁকি' নয়: ওবামা আমলের গুরুত্বপূর্ণ আইন বাতিল করলেন ট্রাম্প
  • ওবামা দম্পতিকে বানর রূপে দেখিয়ে ভিডিও পোস্ট: সমালোচনার মুখে সরালেন ট্রাম্প; দোষ চাপল কর্মীর ঘাড়ে
  • বাইডেনের বদলে হ্যারিসকে আনা ‘ভুল ছিল’, বললেন জর্জ ক্লুনি

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net