Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
সংবাদ সম্মেলনে ব্যর্থতার পর বাইডেনের উপর চাপ বাড়ছে সরে দাঁড়ানোর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 July, 2024, 10:30 pm
Last modified: 13 July, 2024, 05:27 pm

Related News

  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • আমেরিকা দাবি না মানা পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ প্রণালি: অনড় বার্তা ইরানের
  • কিউবায় সরকার উৎখাত করলে পরিণতি হতে পারে ইরানের মতো: মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

সংবাদ সম্মেলনে ব্যর্থতার পর বাইডেনের উপর চাপ বাড়ছে সরে দাঁড়ানোর

গত মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিভিশন বিতর্কে ধরাশায়ী হওয়ার পর ৮১ বছর বয়সী বাইডেনের পদত্যাগের দাবি ক্রমান্বয়ে জোরালো হয়ে উঠছে।
টিবিএস ডেস্ক
12 July, 2024, 10:30 pm
Last modified: 13 July, 2024, 05:27 pm
জো বাইডেন। ফাইল ছবি: রয়টার্স/এলিজাবেথ ফ্রান্টজ

সম্প্রতি সংবাদ সম্মেলনে ব্যর্থতার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জো বাইডেনের যোগ্যতা নিয়ে সমালোচনা আরও দৃঢ় হয়েছে। 

বাইডেন অবশ্য জোর দিয়ে বলেছেন, এই দায়িত্ব পালনের জন্য তিনি এখনও উপযুক্ত। তবে তার নিজের দলের সমালোচকেরা এখন তার ওপর রীতিমতো চাপ সৃষ্টি করছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ৩ ডেমোক্র্যাট রাজনীতিক।

গত মাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিভিশন বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে ৮১ বছর বয়সী বাইডেনের পদত্যাগের দাবি উঠেছে।

তবে ট্রাম্পের সঙ্গে বিতর্কের দিনের তুলনায়, গতকাল বৃহস্পতিবার রাতে এক ঘণ্টার সাংবাদিক ব্রিফিংয়ে তিনি বেশি দৃঢ় ও সাবলীল ছিলেন। তবে কালও তিনি কিছুটা খেই হারিয়েছিলেন।

প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সময়ই তিনি ভুল করে তার ডেপুটি (সহকারী) কমলা হ্যারিসকে 'ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প' বলে উল্লেখ করেছিলেন।

তার দুই ঘণ্টা আগে ন্যাটোর এক অনুষ্ঠানে তিনি ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে 'প্রেসিডেন্ট পুতিন' হিসেবে পরিচয় করিয়ে দেন। এরপর অবশ্য তিনি নিজের কথা সংশোধন করেন।

এসবের অর্থ বাইডেনের প্রার্থিতা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে, আগামী কয়েকদিনে আরও অনেকবার তার ভুলভাল কথা বলার শঙ্কা রয়েছে।

বাইডেন আরও চার বছর দায়িত্ব পালনের যোগ্য নন দাবি করে ইতোমধ্যে হলিউড অভিনেতা জর্জ ক্লুনিসহ কয়েকজন দাতা তাদের আর্থিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছেন।

বাইডেনের পদত্যাগ চান এমন একজন ডেমোক্র্যাট তহবিল সংগ্রহকারী বিবিসিকে বলেছেন, সমমনা বাইডেন সংশয়বাদীরা মনে করেন যে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভালো করেছেন। তবে সিদ্ধান্ত পরিবর্তন করার পক্ষে তার পারফর্মেন্স যথেষ্ট নয়।

বাইডেনের জন্য বড় সমস্যা হলো এখন থেকে তার প্রতিটি ইভেন্টে সবার নজর থাকবে এবং তার প্রতিটি পারফর্মেন্সের চুলচেঁরা বিশ্লেষণ করা হবে।

তার যে কোনো স্লিপ অব টাং বা ছোট ভুলকেও তার বিরুদ্ধে প্রমাণ হিসাবে ধরা হবে। প্রমাণ করার চেষ্টা চলতেই থাকবে যে তিনি দ্বিতীয় মেয়াদে প্রার্থী হওয়ার যোগ্য বা সক্ষম নন।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই কানেকটিকাটের কংগ্রেসম্যান জিম হিমস জনসেবায় বাইডেনের রেকর্ডের প্রশংসা করে পোস্ট দেন।

তবে তাকে (বাইডেন) নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন, ট্রাম্পের মতো 'হুমকি'-কে মোকাবিলায় এখন আর জো বাইডেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী নন।

ইলিনয়ের কংগ্রেসম্যান এরিক সোরেনসেনও সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে লিখেছেন, মি. বাইডেন ২০২০ সালে 'দলের চেয়ে দেশকে অগ্রাধিকার দেওয়ার উদ্দেশ্যে' প্রার্থী হয়েছিলেন। আজ আমি তাকে আবার এই কাজটিই করতে বলছি।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান স্কট পিটার্স বলেছেন, 'ঝুঁকি (বাইডেনকে নিয়ে) অনেক বেশি এবং আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি'।

ব্রিফিংয়ে বাইডেন সাংবাদিকদের জানান, তিনি 'দায়িত্ব সম্পন্ন করার' দৌঁড়ে আছেন।

তিনি বলেন, 'যদি আমি পিছিয়ে পড়ি এবং দায়িত্ব পালন না করতে পারি, তাহলে তখন বলতে পারেন আমার এটি (নির্বাচনে লড়া) করা উচিত না। কিন্তু এখনও সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।'

অন্যদিকে, তার অনেক সমর্থক সংবাদ সম্মেলনের পরপরই বেরিয়ে এসে তার বিশ্বাসের প্রতিধ্বনি করে বলেছেন যে তিনিই সেরা প্রার্থী।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন বলেন, 'আমাদের নিটপিকিং বন্ধ করতে হবে এবং এরপরে আগামীর লক্ষ্যে মনোনিবেশ করতে হবে। এই মানুষটি অতীতেও এটি (নির্বাচনে জিতে) করে দেখিয়েছেন।'

এছাড়া, যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের পক্ষে অবস্থান নিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেছেন, শীর্ষ সম্মেলনে তার সঙ্গে মুখোমুখি সাক্ষাতের সময় তিনি (বাইডেন) 'খুব ভাল ফর্মে' ছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বাইডেনের এসব ভুলকে স্লিপ অব টাং বলে অভিহিত করেছেন।

কিন্তু কমলা হ্যারিসের নাম ভুল করায় বাইডেনকে কটাক্ষ করেন ট্রাম্প। 

তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, 'দারুণ কাজ!'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / জো বাইডেন / নির্বাচন / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • আমেরিকা দাবি না মানা পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ প্রণালি: অনড় বার্তা ইরানের
  • কিউবায় সরকার উৎখাত করলে পরিণতি হতে পারে ইরানের মতো: মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা
  • ইরানকে ‘ঠান্ডা মাথায়’ সামলাচ্ছি, ওদের ওপর অর্থনৈতিক চাপের ফল পেতে সময় দিচ্ছি: ট্রাম্প
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net