Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
উপসাগরীয় দেশগুলো সফরে ট্রাম্প; যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি আরবের

আন্তর্জাতিক

রয়টার্স
13 May, 2025, 09:40 pm
Last modified: 13 May, 2025, 09:41 pm

Related News

  • কেবল জ্বালানি নয়, বিশ্বজুড়ে চরম খাদ্য সংকটেরও কারণ হতে পারে ইরান যুদ্ধ
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

উপসাগরীয় দেশগুলো সফরে ট্রাম্প; যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি সৌদি আরবের

রিয়াদে ট্রাম্পের সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা, খনিজ সম্পদসহ বিভিন্ন খাতে একটি চুক্তি সই করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
রয়টার্স
13 May, 2025, 09:40 pm
Last modified: 13 May, 2025, 09:41 pm
২০২৫ সালের ১৩ মে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের রিয়াদে সাক্ষাৎ করেন। ছবি: রয়টার্স/ব্রায়ান স্নাইডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) উপসাগরীয় দেশগুলোর সফরের শুরুতেই সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছেন। সফরের শুরুতেই তেলসমৃদ্ধ সৌদি আরব ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানায়।

এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্প বিজয়ীর ভঙ্গিতে মুষ্টি উঁচিয়ে ধরেন, এসময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান।

পরে রিয়াদে ট্রাম্পের সঙ্গে তিনি জ্বালানি, প্রতিরক্ষা, খনিজ সম্পদসহ বিভিন্ন খাতে একটি চুক্তি সই করেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি আরবের এই বিনিয়োগ প্রতিশ্রুতির মধ্যে রয়েছে মিত্র দেশগুলোর মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় চুক্তি, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।

গত এপ্রিল মাসে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি অস্ত্র চুক্তির প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সৌদি যুবরাজের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, 'আমি সত্যিই বিশ্বাস করি আমরা একে অপরকে খুবই পছন্দ করি।'

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে রিয়াদের সম্ভাব্য লকহিড এফ-৩৫ জেট কেনা নিয়ে আলোচনা হয়েছিল বলে রয়টার্সকে জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত দুই সূত্র।

বহুদিন ধরেই সৌদি আরব এই সামরিক বিমানটি কিনতে আগ্রহী বলে ধারণা করা হচ্ছে। তবে মঙ্গলবার ঘোষিত চুক্তিতে এই বিমান অন্তর্ভুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে রয়েছেন কয়েকজন মার্কিন ব্যবসায়ী নেতা, এর মধ্যে ধনকুবের ইলন মাস্কও রয়েছেন। আগামীকাল বুধবার রিয়াদ থেকে কাতার এবং বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাবেন তারা।

ট্রাম্প ইসরায়েলে কোনো সফরসূচি রাখেননি, এই সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে যে, ওয়াশিংটনের অগ্রাধিকার তালিকায় ঘনিষ্ঠ মিত্র দেশটির অবস্থান এখন ঠিক কোথায়। যদিও এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয় নয়।

Related Topics

টপ নিউজ

উপসাগরীয় দেশ / ডোনাল্ড ট্রাম্প / সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান / বিনিয়োগের প্রতিশ্রুতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • কেবল জ্বালানি নয়, বিশ্বজুড়ে চরম খাদ্য সংকটেরও কারণ হতে পারে ইরান যুদ্ধ
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net