Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিতর্কের পর চিকিৎসকের কাছে গিয়েছিলেন বাইডেন; বললেন, ‘আমি ভজকট পাকিয়ে ফেলেছি’

আন্তর্জাতিক

এনবিসি নিউজ
05 July, 2024, 05:30 pm
Last modified: 06 July, 2024, 02:23 pm

Related News

  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

বিতর্কের পর চিকিৎসকের কাছে গিয়েছিলেন বাইডেন; বললেন, ‘আমি ভজকট পাকিয়ে ফেলেছি’

বাইডেন আরও বলেন: ‘আমার বিতর্ক ভালো হয়নি। মঞ্চে ৯০ মিনিট সময়। আমি সাড়ে তিন বছরে কী কী করেছি তার দিকে তাকান। আমি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি।’
এনবিসি নিউজ
05 July, 2024, 05:30 pm
Last modified: 06 July, 2024, 02:23 pm
জো বাইডেন। ফাইল ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ডেমোক্র্যাটিক গভর্নরদের বলেছেন, গত সপ্তাহের বিতর্কের পরে একজন ডাক্তার তাকে পরীক্ষা করেছেন। এর আগে তার চিকিৎসা সম্পর্কে হোয়াইট হাউসের বিবৃতিতে ভিন্ন কথা বলা হয়েছিল।

প্রেসিডেন্ট বুধবার সন্ধ্যায় ডেমোক্র্যাটিক গভর্নরদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং ভিডিও কলের মাধ্যমে দেখা করেন। গত সপ্তাহের দুর্বল বিতর্ক নিয়ে এ সময় গভর্নরদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল তাকে।

বিতর্কের পরে বাইডেন চিকিৎসাসেবা নিয়েছেন কি না জানতে চাইলে তিনি উপস্থিত গভর্নরদের বলেন, তাকে একজন চিকিৎসক পরীক্ষা করে ইতিবাচক পর্যবেক্ষণ জানিয়েছেন।

তার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেছিলেন, বাইডেন ফেব্রুয়ারির পর থেকে কোনো মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যাননি।

উইসকনসিনের একটি রেডিওর সঙ্গে সাক্ষাৎকারে বাইডেন শ্রোতাদের বলেছেন: 'আমার একটা খারাপ রাত কেটেছে, একটা খারাপ রাত কেটেছে। আসলে বিষয়টা হলো ... আমি ভজকট পাকিয়ে ফেলেছি, আমি একটা ভুল করেছি।'

সম্পূর্ণ সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচারিত হয়। বাইডেন আরও বলেন: 'আমার বিতর্ক ভালো হয়নি। মঞ্চে ৯০ মিনিট সময়। আমি সাড়ে তিন বছরে কী কী করেছি তার দিকে তাকান। আমি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি।'

আগে তথ্য বাদ রাখার কথা স্বীকার করে হোয়াইট হাউস এখন বলেছে, বাইডেনের ফেব্রুয়ারি থেকে কোনো শারীরিক সমস্যা নেই। তবে তিনি ফেব্রুয়ারির পর থেকে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত চিকিৎসকের কাছে গিয়েছিলেন। বিতর্কের পরেরটাও সেরকম ছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বৃহস্পতিবার সকালে এনবিসি নিউজকে এক বিবৃতিতে বলেন, 'বেশ কয়েক দিন পর প্রেসিডেন্টকে তার সর্দি পরীক্ষা করতে দেখা গেছে এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন।'

হোয়াইট হাউস আরও জানিয়েছে, এক সপ্তাহ আগের বিতর্কের পর থেকে কোনো ধরনের স্নায়বিক পরীক্ষার মধ্যে দিয়ে যাননি জো বাইডেন।

অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের মতো বাইডেনের একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন যিনি তার সঙ্গে ভ্রমণ করেন এবং যে কোনো প্রয়োজনের জন্য সবসময় প্রস্তুত থাকেন।

Related Topics

টপ নিউজ

বাইডেন / জো বাইডেন / মার্কিন প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • যুক্তরাষ্ট্রের কতজন প্রেসিডেন্ট আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন?
  • করেসপনডেন্টস ডিনারে বন্দুকধারীর হামলায় আহত কর্মকর্তা ‘সুস্থ ও হাসিখুশি’ আছেন: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net