Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
যুক্তরাজ্যে নির্বাচন: মানুষ ছাড়া যেসব প্রাণী আজ ভোটকেন্দ্রে গিয়েছিল

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 July, 2024, 10:10 pm
Last modified: 07 July, 2024, 10:27 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • কুকুর না বিড়াল? পূর্ব এশিয়ায় বাড়ছে বিড়ালপ্রেমী

যুক্তরাজ্যে নির্বাচন: মানুষ ছাড়া যেসব প্রাণী আজ ভোটকেন্দ্রে গিয়েছিল

আশ্চর্য হলেও সত্যি, অনেক ভোটার বিবিসির আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে আনা নিজেদের পোষা প্রাণীর ছবি পাঠিয়েছেন।
টিবিএস রিপোর্ট
04 July, 2024, 10:10 pm
Last modified: 07 July, 2024, 10:27 pm
ছবি: বিবিসি

যুক্তরাজ্যে আজ (৪ জুলাই) সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের ৬৫০টি আসনের ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ, ১৫ ঘণ্টা ধরে ভোটগ্রহণ চলবে। খবর বিবিসির

আজ ভোটকেন্দ্রে আসা মানুষদের সঙ্গে আনা পোষ্যদের রাখার জন্য বিশেষ স্থানের ব্যবস্থা করেছে দেশটির কর্তৃপক্ষ। যাতে ভোটাররা নির্দিষ্ট স্থানে পোষ্যকে রেখে নিশ্চিন্তে ভোট দিতে পারেন।

রাত ১০টায় ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত বিবিসিকে প্রচারণা বা নির্বাচনী বিষয়ে কোনো বিবরণ প্রকাশের অনুমতি দেওয়া হয়নি।

তাই বিবিসি এবার মানুষ বাদে ভোটকেন্দ্রে আসা অন্যান্য প্রাণী নিয়ে সংবাদ প্রকাশ করতে, ভোটারদের পোষা প্রাণীর ছবি সংগ্রহে এক মজার উদ্যোগ নিয়েছে। তাই সংবাদমাধ্যমটি ভোটারদের পোষা প্রাণীর ছবি তুলে পাঠানোর আহ্বান জানিয়েছে। এক পোস্টে তারা তাদের কাছে ছবি পাঠানোর জন্য ই-মেইল, টুইটার ও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছে।

আশ্চর্য হলেও সত্যি, অনেক ভোটার বিবিসির আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে আনা নিজেদের পোষা প্রাণীর ছবি পাঠিয়েছেন।

আসুন দেখে নেওয়া যাক মানুষ ছাড়া কোন কোন প্রাণী এবার যুক্তরাজ্যের ভোটকেন্দ্রগুলোতে গিয়েছিল।

কুকুর

ম্যাপেল। ছবি: বিবিসি

এ পর্যন্ত সবচেয়ে বেশি পাওয়া গেছে কুকুরের ছবি। আজ সবার প্রথমে ম্যাপেল নামে আট মাস বয়সী একটি ককার স্প্যানিয়েলের ছবি পায় বিবিসি।

একটি ভোটকেন্দ্রে অপেক্ষা করছিল ইউনিফিন, বেরি ও প্যারন নামের তিনটি কুকুর।

সকাল ৭টায় ভোটকেন্দ্র খোলার ঠিক পরেই তার মালিকের সঙ্গে নিউবারি ভোটকেন্দ্রে এসেছিল এই কুকুরছানাটি।

লুনা তার মালিকের ভোট শেষ হওয়ার অপেক্ষায়।

এছাড়া, অ্যালায়েন্স পার্টির নেতা নাওমি লং বেলফাস্টের একটি গির্জায় ভোট দেন। এসময় তিনি স্বামী মাইকেল লং ও তাদের কুকুর ডেইজির সঙ্গে ক্যামেরাবন্দি হন।

ছবি: বিবিসি

বিড়াল

টিগার নামের ৯ বছর বয়সী এই আদুরে বিড়ালটিও আজ তার মালিক জো ইভান্সের সাথে ডার্বিশায়ারের একটি ভোটকেন্দ্রে এসেছিল।

ছবি: বিবিসি

ঘোড়া

মালিক অ্যাবি উইলেটস ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ায়, এস নামের ক্লাইডেসডেল জাতের এই ঘোড়াটি চেশায়ারের স্যান্ডবাচ রাগবি ক্লাবের সামনে অপেক্ষা করছিল।

ছবি: বিবিসি

সাপ

ছবি: বিবিসি

আজ ভোটকেন্দ্রে আসা সবচেয়ে ব্যতিক্রম প্রাণী হলো নেপচুন নামের এই অজগর সাপটি। ডরসেটের একটি ভোটকেন্দ্রের বাইরে এই সাপটিকে দেখা যায়।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / নির্বাচন / ভোটকেন্দ্র / পোষা প্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • কুকুর না বিড়াল? পূর্ব এশিয়ায় বাড়ছে বিড়ালপ্রেমী

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net