Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
কমছে জনসংখ্যা, দক্ষ কর্মীরও অভাব, তাই সপ্তাহে ছয় কর্মদিবস চালু করল গ্রিস

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
02 July, 2024, 01:45 pm
Last modified: 02 July, 2024, 01:43 pm

Related News

  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশ; তীব্র বিরোধিতা, দেশজুড়ে ধর্মঘট
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনেও আজ সব সরকারি অফিস, ব্যাংক খোলা
  • মাইলেজের দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের

কমছে জনসংখ্যা, দক্ষ কর্মীরও অভাব, তাই সপ্তাহে ছয় কর্মদিবস চালু করল গ্রিস

দ্য গার্ডিয়ান
02 July, 2024, 01:45 pm
Last modified: 02 July, 2024, 01:43 pm
ছবি: এএফপি

অনেক দেশে যখন বিভিন্ন কোম্পানি সপ্তাহে কাজ করার দিন কমিয়ে আনছে, সেই সময় গ্রিসের কর্মীদের কাজের সময় বাড়িয়ে দেওয়া হলো। এ কারণে তাদের এখন সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। এ উদ্যোগের উদ্দেশ্য, 'উৎপাদনশীলতা বাড়ানো'।

একসময় অর্থনৈতিক সংকটে জর্জর গ্রিস এখন ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ভালো করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও বেড়েছে। এখন দেশটি ৪৮ ঘণ্টার কর্মসপ্তাহ চালু করেছে। 

সোমবার (১ জুলাই) থেকে চালু হয়েছে নতুন এই নিয়ম। বিভিন্ন কর্মী ইউনিয়ন একে 'বর্বরতা' বলে আখ্যা দিয়েছে।

ব্যবসায়ীবান্ধব সরকারের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলছেন, এ উদ্যোগ নেওয়া হয়েছে মূলত দুটি সংকটের কারণে। এক, গ্রিসের জনসংখ্যা কমছে। দুই, দেশটিতে দক্ষ কর্মীর সংকট রয়েছে।

২০০৯ সালের শেষদিকে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে প্রায় ৫ লাখ গ্রিক অভিবাসন করে অন্যান্য দেশে চলে গেছে। অভিবাসী হওয়ার অধিকাংশ গ্রিকই উচ্চশিক্ষিত তরুণ-তরুণী।

কর্মকর্তারা জানান, ছয় কর্মদিবস শুধু চব্বিশ ঘণ্টা সেবা দেওয়া বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে। বর্ধিত কর্মসপ্তাহের আওতায়, বাছাইকৃত কিছু শিল্প ও উৎপাদন কারখানায় কর্মীরা চাইলে দৈনিক দুই ঘণ্টা বাড়তি কাজ করতে পারবেন। এক্ষেত্রে দৈনিক মজুরির সঙ্গে ৪০ শতাংশ 'টপ আপ ফি' পাবেন তারা।

গ্রিস সরকার বলছে, এ পদক্ষেপের ফলে কর্মীদের টাকা না দিয়ে ওভারটাইম করানো এবং অঘোষিত কাজ করানোর সমস্যার সমাধান হবে। প্রধানমন্ত্রী নতুন এ নিয়মকে 'প্রবৃদ্ধিমুখী' বলে অভিহিত করেছেন।

তবে কর্মস্থলে বলতে গেলে কোনো পরিদর্শনের ঐতিহ্য না থাকা দেশটিতে এ পদক্ষেপ কড়া সমালোচনার শিকার হচ্ছে। সমালোচকরা বলছেন, নতুন নিয়মটি স্বাভাবিক পাঁচ কর্মদিবসকে শেষ করে দেবে। তাদের আশঙ্কা, ঊর্ধ্বতনেরা এখন চাইলেই কর্মীদের বাড়তি একদিন কাজ করাতে পারবেন।

নতুন নিয়মের প্রতিবাদে ইতিমধ্যে রাস্তায় নেমেছেন বিরোধীরা। 

বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চার কর্মদিবসের সপ্তাহ চালু করে দেখা গেছে, এতে কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে কাজে মনোযোগও। ২০২২ সালে বেলজিয়াম কর্মীদের পাঁচ দিনের বদলে চার দিন কাজ করার আইনি অধিকার দিয়েছে। এছাড়া যুক্তরাজ্য, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডার মতো দেশগুলোতে চার কর্মদিবসের সপ্তাহ নিয়ে পাইলট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

গ্রিকরা আগে থেকেই ইউরোপে সবচেয়ে বেশি সময় কাজ করেন। ইইউয়ের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যমতে, গ্রিকরা সপ্তাহে গড়ে ৪১ ঘণ্টা অফিস করেন; কিন্তু পারিশ্রমিক পান অনেক কম। 

Related Topics

টপ নিউজ

গ্রিস / কর্মদিবস / কর্মঘণ্টা / কর্মদিবস বৃদ্ধি / সপ্তাহে ৪ কর্মদিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ধর্মের নামে রাজনীতি করা একটি দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছেন: সালাহউদ্দিন
  • গ্রিসে ১৩ ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশ; তীব্র বিরোধিতা, দেশজুড়ে ধর্মঘট
  • তীব্র গরমে ২০২৪ সালে বাংলাদেশের ক্ষতি ১.৭৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংকের প্রতিবেদন
  • নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনেও আজ সব সরকারি অফিস, ব্যাংক খোলা
  • মাইলেজের দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net