Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
উচ্চ প্রযুক্তির পারমাণবিক বিদ্যুতে চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
19 June, 2024, 11:25 am
Last modified: 19 June, 2024, 11:26 am

Related News

  • চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং

উচ্চ প্রযুক্তির পারমাণবিক বিদ্যুতে চীনের চেয়ে ১৫ বছর পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র

রয়টার্স
19 June, 2024, 11:25 am
Last modified: 19 June, 2024, 11:26 am

ছবি: রয়টার্স

উচ্চ প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের চেয়ে ১৫ বছর পর্যন্ত পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৭ জুন) মার্কিন থিঙ্কট্যাঙ্ক ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটনভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০ থেকে ২০৩৫ সালের মধ্যে ১৫০টি নতুন  পারমাণবিক চুল্লি (নিউক্লিয়ার রিঅ্যাক্টর) নির্মাণের পরিকল্পনা রয়েছে চীনের। 

বর্তমানে চীনের ২৭টি পারমাণবিক চুল্লি নির্মাণাধীন আছে। এগুলো তৈরি করতে গড়ে সাত বছর সময় লাগবে। অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক দ্রুত এ কাজ করবে বেইজিং।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭০ শতাংশ চীনা পারমাণবিক তৈরি হচ্ছে রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে। এসব ঋণের সুদহারও্ব রাখা হচ্ছে মাত্র ১.৪ শতাংশ পর্যন্ত। অন্যান্য দেশের পারমাণবিক বিদ্যুৎ কোম্পানিগুলো এত কম সুদে ঋণ পায় না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, উল্লেখযোগ্য বড় আকারের অর্থনীতি এবং শেখার মাধ্যমে করণীয় নির্ধারণ প্রক্রিয়া চীনকে এ খাতে ক্রমবর্ধমান উদ্ভাবনী সুবিধা দেবে।

এছাড়া এ খাতের অর্থনীতির কাঠামো তৈরি থেকে শুরু করে নিয়মনীতি সহজ করার কারণে আধুনিক পারমাণবিক প্রযুক্তি মোতায়েনের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে। 

তবে এখনও যুক্তরাষ্ট্রেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আছে। দেশটি এখনও বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী। 

এছাড়া জো বাইডেনের প্রশাসন মনে করে, জলবায়ু পরিবর্তন রোধে এই নিঃসরণমুক্ত বিদ্যুৎ বা শক্তির উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তবে কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে জর্জিয়ায় নির্মিত দুটি বড় বিদ্যুৎকেন্দ্র ২০২৩ ও ২০২৪ সালে চালু হওয়ার পর বাজেটের অভাবে আর কোনো পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে না দেশটিতে। এ দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণেই অনেক বেশি ব্যয় হয়ে গেছে।

চীনের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি টেকসই সরকারি সহায়তা ও স্থানীয়কৃত কৌশল থেকে উপকৃত হয়েছে। এর সুবাদে নবায়নযোগ্য শক্তি ও বৈদ্যুতিক গাড়ির (ইভি) মতো খাতগুলোতে আধিপত্য বিস্তার করেছে বেইজিং।

গত বছরের ডিসেম্বরে শিদাও উপসাগরের উপকূলে বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের গ্যাস কুলড পারমাণবিক চুল্লি স্থাপন করে চীন। চায়না নিউক্লিয়ার এনার্জি অ্যাসোসিয়েশনের দাবি, এ চুল্লিতে ২ হাজার ২০০টি এমন ধরনের নতুন উপকরণ ব্যবহার করা হয়েছে যা এর আগে কখনোই ব্যবহার করা হয়নি। এ চুল্লির ৯৩.৪ শতাংশ যন্ত্রাংশ বা উপকরণ তৈরি হয়েছে চীনেই। 

উচ্চ প্রযুক্তির চুল্লির সমর্থকদের দাবি, এসব চুল্লি বর্তমানের বিদ্যুৎকেন্দ্রগুলোর চাইতে অনেক নিরাপদ এবং সাশ্রয়ী। 

Related Topics

টপ নিউজ

চীন-যুক্তরাষ্ট্র / পারমাণবিক বিদ্যুৎ / যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net