Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বছরে ২ বার ভর্তির সুযোগ পাবে ভারতের বিশ্ববিদ্যালয়-ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
11 June, 2024, 08:50 pm
Last modified: 12 June, 2024, 01:04 pm

Related News

  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
  • বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • তামিলনাড়ুতে গাড়ির ছাদে ঝুলে ৪০ কিলোমিটার ধাওয়া করে চোরাকারবারিদের ধরলেন পুলিশ সদস্য

বছরে ২ বার ভর্তির সুযোগ পাবে ভারতের বিশ্ববিদ্যালয়-ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

মঙ্গলবার (১১ জুন) ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এম জগদীশ কুমার এ তথ্য জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমস
11 June, 2024, 08:50 pm
Last modified: 12 June, 2024, 01:04 pm
ছবি: সংগৃহীত

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দুই বার শিক্ষার্থী ভর্তির সুযোগ চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (১১ জুন) দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এম জগদীশ কুমার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২৪-'২৫ সেশন থেকেই বিশ্ববিদ্যালয়গুলোকে বছরে দুই বার নিয়মিত পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে ইউজিসি।

জগদীশ কুমার জানান, গত ৫ মে অনুষ্ঠিত ইউজিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রতি বছর জুলাই-আগস্ট মাসে দেশটির বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো নিয়মিত পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। তাই ভারতের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের (এইচআইআই) শিক্ষাবর্ষ জুলাই-আগস্টে শুরু হয় এবং মে-জুনে শেষ হয়।

গত বছর ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং (ওডিএল) এবং অনলাইন মোডের অধীনে বছরে দুইবার জানুয়ারি ও জুলাই মাসে ভর্তির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি।

ইউজিসি জানিয়েছে, তাদের ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং এবং অনলাইন মোডে বছরে দুইবার ভর্তির অনুমোদন দেওয়ার পরে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটা পূর্ণ শিক্ষাবর্ষের জন্য অপেক্ষা করতে হবে না।

ইউজিসির চেয়ারম্যান বলেছেন, যদি ভারতের বিশ্ববিদ্যালয়গুলো বছরে দুইবার ভর্তি নেয়, তাহলে অনেক শিক্ষার্থী উপকৃত হবে। এছাড়া যারা ফল ঘোষণায় দেরি, স্বাস্থ্য সমস্যা ও ব্যক্তিগত কারণে এক শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন না, তাদেরকেও আর একবছর অপেক্ষা করতে হবে না।

তিনি বলেন, 'এছাড়া বছরে দুই বার ভর্তির সুযোগ চালু হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোও তাদের অবকাঠামো সমৃদ্ধ করতে মনোযোগী হবে। যেমন: ফ্যাকাল্টি, ল্যাব, ক্লাসরুম ইত্যাদি। ফলে সার্বিকভাবে দেশের উচ্চশিক্ষায় একটি বড় গতি তৈরি হবে।'

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, 'আরও একটি ব্যাপার হলো, বিশ্বের সব উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় বছরে দুই বার শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। তাই দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে সামর্থ্যবান শিক্ষার্থীদের অনেকেই বাইরের দেশে পাড়ি জমায়। যদি আমাদের এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে দু'বার ভর্তির সুযোগ চালু হয়, তাহলে শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবণতা খানিকটা হলেও কমবে।'

Related Topics

টপ নিউজ

ভারত / ইউজিসি / বিশ্ববিদ্যালয় / ভর্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
  • বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • তামিলনাড়ুতে গাড়ির ছাদে ঝুলে ৪০ কিলোমিটার ধাওয়া করে চোরাকারবারিদের ধরলেন পুলিশ সদস্য

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net