Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ‘ব্যাপকভাবে’ শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

আল জাজিরা
05 August, 2025, 08:55 am
Last modified: 05 August, 2025, 08:59 am

Related News

  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: বাণিজ্যচুক্তির আগে রুবিও
  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প

রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ‘ব্যাপকভাবে’ শুল্ক বাড়ানোর হুমকি ট্রাম্পের

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভারত ‘অধিক পরিমাণে’ রুশ তেল কিনে তা আবার বিক্রি করে ‘বড় মুনাফা’ করছে।
আল জাজিরা
05 August, 2025, 08:55 am
Last modified: 05 August, 2025, 08:59 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 'ব্যাপকভাবে' শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও দীর্ঘদিন ধরেই উভয় দেশের সম্পর্ক উন্নয়নে চেষ্টা চলছিল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভারত 'অধিক পরিমাণে' রুশ তেল কিনে তা আবার বিক্রি করে 'বড় মুনাফা' করছে। তিনি লিখেছেন, 'রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ মারছে, সেটা নিয়ে ভারতের কোনো ভাবনা নেই। তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের ওপর শুল্ক ব্যাপকভাবে বাড়াচ্ছি। বিষয়টির খেয়াল রাখায় ধন্যবাদ!!!'

তবে কতটা শুল্ক বাড়ানো হবে বা কখন থেকে তা কার্যকর হবে, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যমতে, ২০২৪ সালে দেশটি ভারত থেকে ৮৭.৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি অভিযোগ করেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যে বেশি শুল্ক বসায় এবং রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনছে।

রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা সোমবার প্রত্যাখ্যান করেছে ভারত। তারা জানায়, যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো রাশিয়ার পণ্য ও জ্বালানি কিনছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের আমদানি মূলত দেশের মানুষের জন্য সস্তা ও নির্ভরযোগ্য জ্বালানি নিশ্চিত করতেই করা হয়। তিনি আরও বলেন, 'এই পরিস্থিতিতে শুধু ভারতকে লক্ষ্যবস্তু বানানো অন্যায় এবং অযৌক্তিক। যেকোনো বড় দেশের মতো ভারতও নিজের স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।'

ভারত ও রাশিয়ার 'মজবুত' সম্পর্ক

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার তেল কম দামে কিনছে। ইআইএর রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের পর ভারতের রাশিয়ার তেল কেনার পরিমাণ ছয় গুণের বেশি বেড়ে গেছে।

শনিবার রণধীর জয়সওয়াল জানান, ট্রাম্পের সমালোচনার মাঝেও ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। তিনি বলেন, 'আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের কারণে বদলাবে না। ভারত ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে মজবুত ও পরীক্ষিত।'

গত বছর ট্রাম্প ইউক্রেন যুদ্ধে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ এখনও চলছে। শুরুতে তিনি নিরপেক্ষ অবস্থান নিয়েছিলেন, কিন্তু সম্প্রতি রাশিয়ার কঠোর সমালোচনা করে আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন।

রোববার হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন, তিনি আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ায় গিয়ে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করবেন।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায়। তবে প্রথমেই তারা রাজধানী কিয়েভ দখল করতে পারেনি। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণের জন্য লড়াই দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হয়েছে।

রোববার হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা স্টিফেন মিলার বলেন, ভারত রাশিয়ার যুদ্ধে অর্থ যোগাচ্ছে। মিলার ফক্স নিউজকে বলেন, 'মানুষ বিস্মিত হবে জানতে পেরে যে, ভারত চীনের মতোই রাশিয়া থেকে বেশি করে তেল কিনছে। এটা একটি চমকপ্রদ বিষয়।'
 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শুল্ক আরোপ / রুশ তেল / ভারত / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • তেল সংকটের ধাক্কা ভোক্তাদের ওপর: ভারতে চতুর্থ দফায় বাড়ল জ্বালানির দাম
  • ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ১০ দিনে চতুর্থবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
  • পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: বাণিজ্যচুক্তির আগে রুবিও
  • ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়ো নেই, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net