Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
পুতিনের হুঁশিয়ারি, রাশিয়া পশ্চিমে হামলা চালাতে অস্ত্র সরবরাহ করতে পারে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 June, 2024, 10:55 am
Last modified: 06 June, 2024, 10:57 am

Related News

  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

পুতিনের হুঁশিয়ারি, রাশিয়া পশ্চিমে হামলা চালাতে অস্ত্র সরবরাহ করতে পারে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
টিবিএস ডেস্ক
06 June, 2024, 10:55 am
Last modified: 06 June, 2024, 10:57 am
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চিমা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে পারে মস্কো। ইউক্রেনকে পশ্চিমাদের দূরপাল্লার অস্ত্র সরবরাহের সমালোচনা করে পুতিন এ মন্তব্য করেন। খবর বিবিসি'র। 

যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি দিয়েছে। পুতিন বলেন, এ ধরনের পদক্ষেপ 'খুবই গুরুতর সমস্যা' ডেকে আনতে পারে। 

তিনি সাংবাদিকদের বলেন, 'আমাদের ওপর হামলা চালানোর জন্য যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ করা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে বিশ্বের যেসব অঞ্চলে ওই দেশগুলোর স্পর্শকাতর স্থাপনায় হামলা হবে, সেখানে কেন আমাদের একই শ্রেণির অস্ত্র সরবরাহের অধিকার থাকবে না? প্রতিক্রিয়া সমান সমান হতে হবে এবং আমরা বিষয়টি নিয়ে ভাবব।' 

তবে মস্কো কোন কোন দেশে অস্ত্র সরবরাহ করতে পারে তা স্পষ্ট করেননি তিনি।

রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে জার্মানির তৈরি দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে দেয়ায় জার্মানির সমালোচনা করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, 'যখন তারা বলে যে রাশিয়ার ভূখণ্ডে আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানবে, তখন এটি নিশ্চিতভাবে রাশিয়ান-জার্মান সম্পর্ক নষ্টের বার্তা দেয়।'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য মার্কিন সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে কেবল খারকিভ অঞ্চলের কাছে। 

হোয়াইট হাউস বলেছে, ইউক্রেন রাশিয়ার মাটিতে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। 

যুক্তরাষ্ট্রের এক সিনেটর ও এক পশ্চিমা কর্মকর্তা বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেন মার্কিন অস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের উত্তর সীমান্ত দিয়ে নতুন করে রাশিয়ার অভিযানের পর থেকে খারকিভের উত্তর-পূর্বাঞ্চলে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেছেন, কীভাবে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে।

ইউক্রেন বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের ভূখণ্ডের ভেতরে ব্যবহার করা হচ্ছে এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রাশিয়া এই সংঘাতে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে।

রাষ্ট্রপতি পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিদেশী সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া কখনোই পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, এমনটা ভাবা ভুল। 

ইউক্রেন নিয়ে পরমাণু উত্তেজনার ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, 'পশ্চিমারা বিশ্বাস করে রাশিয়া কখনোই এগুলো ব্যবহার করবে না। আমাদের একটি পারমাণবিক সক্ষমতা রয়েছে এবং যদি কোনো কর্মকাণ্ড আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হয় তবে তা নিষ্পত্তি করার জন্য সমস্ত উপায় ব্যবহার করতে পারি আমরা। বিষয়টিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।' 

রাশিয়া ন্যাটো ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা করছে এমন ধারণাও নাকচ করে দেন পুতিন। তিনি বলেন, 'আপনারা রাশিয়াকে শত্রু বানাবেন না। আপনি শুধু নিজেরই ক্ষতি করছেন। রাশিয়া ন্যাটোতে হামলা চালাতে চায় এমন ধারণা অর্থহীন। কারা এই নিয়ে এলো? ভিত্তিহীন কথাবার্তা এগুলো।' 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / ভ্লাদিমির পুতিন / হুমকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প
  • ইরান ও ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে “অবিচল সমর্থন” পুতিনের
  • গাড়িতে তেল কম দেওয়ায় মোহাম্মদপুরে পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net