Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বছরের সবচেয়ে বড় ‘আউটেজ’ পার করলেন চ্যাটজিপিটির ব্যবহারকারীরা

আন্তর্জাতিক

টেকরাডার
04 June, 2024, 06:35 pm
Last modified: 05 June, 2024, 02:14 pm

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

বছরের সবচেয়ে বড় ‘আউটেজ’ পার করলেন চ্যাটজিপিটির ব্যবহারকারীরা

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে গ্রাহকেরা প্রথম সমস্যার মুখোমুখি হন। এরপর ওপেনএআই বড় এ সমস্যার কথা স্বীকার করে।
টেকরাডার
04 June, 2024, 06:35 pm
Last modified: 05 June, 2024, 02:14 pm
প্রতীকী ছবি: রয়টার্স

চ্যাটজিপিটি যদি আজকে আপনার 'ডাকে সাড়া' না দেয়, তাহলে এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। শুধু আপনি নয়, মঙ্গলবার (৪ জুন) এ সমস্যায় পড়েছেন সারাবিশ্বের অনেক চ্যাটজিপিটি গ্রাহকই।

জানা গেছে, পরিষেবায় ব্যাঘ্যাতের কারণে বিশ্বের অনেক ব্যবহারকারী এদিন দীর্ঘসময় ধরে চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব সংস্করণ ও ম্যাক অ্যাপ ব্যবহার করতে পারেননি।

কয়েক ঘণ্টা ধরে ব্যবহারকারীরা এ সমস্যার মুখোমুখি হওয়ার পর চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই জানায়, এটি 'একটি সমাধান প্রয়োগ করেছে', এবং 'তার ফলাফলের ওপর নজর রাখছে'।

মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে গ্রাহকেরা প্রথম সমস্যার মুখোমুখি হন। এরপর ওপেনএআই বড় এ সমস্যার কথা স্বীকার করে।

তবে মঙ্গলবার বিকেল ৬টা ২৪ মিনিটে কোম্পানিটির 'স্ট্যাটাস পেজে' গেলে দেখা যায়: অল সিস্টেমস অপারেশনাল। অর্থাৎ সমস্যার সমাধান করেছে ওপেনএআই।

কী কারণে চ্যাটজিপিটি কাজ করা বন্ধ করে দিয়েছিল, তা এখনো জানা যায়নি। ব্যবহারকারীদের কাছে এ জেনারেটিভ এআই চ্যাটব্যবস্থাটির প্রচুর চাহিদা রয়েছে।

গত নভেম্বরে ওপেনএআই'র প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছিলেন, সপ্তাহে প্রায় ১০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন।

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / জিপিটি / ওপেনএআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ‘ব্যবস্থা নাও, নইলে ওরা মেরে ফেলবে’: এআই যেভাবে মানসিক বিভ্রমে জড়াচ্ছে ব্যবহারকারীদের
  • যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net