Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ডোজকয়েনের মুখ, ১৪ বছর ইন্টারনেট মাতানো বিখ্যাত কুকুর কাবোসু মারা গেছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 May, 2024, 07:55 pm
Last modified: 25 May, 2024, 04:02 pm

Related News

  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল
  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • দায়িত্ব শেষ হওয়ার পর বিক্রি হলো তাদের ‘অবসর’

ডোজকয়েনের মুখ, ১৪ বছর ইন্টারনেট মাতানো বিখ্যাত কুকুর কাবোসু মারা গেছে

কাবোসুকে সাতো পেয়েছিলেন একটি পাপি ফার্মে। টোকিওর বাসিন্দা, পেশায় শিক্ষক সাতো কুকুরটিকে পোষ্য হিসেবে না নিলে কর্তৃপক্ষ কুকুরটির জন্য ইউথেনেসিয়ার ['বেদনাহীন' মৃত্যু] ব্যবস্থা করত।
টিবিএস ডেস্ক
24 May, 2024, 07:55 pm
Last modified: 25 May, 2024, 04:02 pm
ডোজকয়েনে কাবোসুর মুখ। ছবি: রয়টার্স/দাদো রুভিক/অলংকরণ/ফাইল

'ডোজ' মিমের সুপরিচিত মুখ কাবোসু মারা গেছে। ১৪ বছর ধরে ইন্টারনেট দুনিয়ায় খ্যাতি ধরে রেখেছিল এ কুকুর। কাবোসুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার মালিক। খবর বিবিসি'র।

শিবা ইনু জাতের জাপানি এ কুকুরটি অনলাইন কৌতুকের পুরো একটি প্রজন্মের অবিচ্ছেদ্য অংশ ছিল। ডোজকয়েন নামক ক্রিপটোকারেন্সিতেও স্থান পায় এটির মুখ।

লিউকেমিয়া ও যকৃতের রোগে ভুগছিল স্ত্রী কুকুরটি। শুক্রবার (২৪ মে) মারা যায় কাবোসু।

'ওর গায়ে হাত বুলিয়ে আদর করছিলাম আমি। তখনই ও আমাকে ছেড়ে চলে যায়। মনে হচ্ছিল ও বুঝি ঘুমিয়ে পড়েছে,' কাবোসু'র ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের ব্লগে লেখেন আতসুকো সাতো।

'আমার মনে হয়, কাবোসোনা পৃথিবীর সবচেয়ে সুখী কুকুর ছিল। আর আমি ছিলাম সবচেয়ে সুখী মালিক।'

কাবোসু ছিল একটি উদ্ধারকারী কুকুর। আসল জন্মদিন জানা যায়নি, তবে সাতোর অনুমান, মৃত্যুকালে কুকুরটির বয়স হয়েছিল ১৮ বছর।

কাবোসুকে সাতো পেয়েছিলেন একটি পাপি ফার্মে। টোকিওর বাসিন্দা, পেশায় শিক্ষক সাতো কুকুরটিকে পোষ্য হিসেবে না নিলে কর্তৃপক্ষ কুকুরটির জন্য ইউথেনেসিয়ার ['বেদনাহীন' মৃত্যু] ব্যবস্থা করত।

বাড়িতে নিয়ে আসার দুই বছর পর ২০১০ সালে কাবোসুর একটি ছবি তোলেন সাতো। সোফার ওপর দুই পা আড়াআড়ি রেখে বসে আছে কাবোসু, এমনটাই ছিল ছবির পটভূমি।

নিজের ব্লগে প্রিয় কুকুরের ছবি পোস্ট করেন তিনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগ ফোরাম রেডিটে পৌঁছে যায় ছবিটি। রেডিট ব্যবহারকারীরা সেটিকে মিমে পরিণত করেন। তারপর বাকিটা ইতিহাস।

ছবিটিকে পরে এনএফটিতে (নন-ফাঞ্জিবল টোকেন) পরিণত করা হয়। চার মিলিয়ন ডলারে সেটি বিক্রিও হয়। দুইজন সফটওয়্যার প্রকৌশলী কৌতুকের ছলে কাবোসুর ছবি বসিয়ে ক্রিপটোকারেন্সি ডোজকয়েন তৈরি করেন।

তবে সেটি এখন বিশ্বের অষ্টম সর্বোচ্চ দামি ক্রিপ্টোকারেন্সিতে পরিণত হয়েছে। ডোজকয়েনের মার্কেট ক্যাপিটালাইজেশন ২৩ বিলিয়ন ডলারের মতো।

অনেক সেলিব্রিটি ডোজকয়েনের পক্ষে নিজেদের সমর্থন জানিয়েছেন। তবে এটির সবচেয়ে বড় 'পৃষ্ঠপোষক' বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এক্স-এ (সাবেক টুইটার) এ কয়েন নিয়ে মজা করে তিনি এটির মূল্যমান আকাশচুম্বী করে ফেলেন।

২০২২ সালে লিউকেমিয়া ও যকৃতের রোগে অসুস্থ হয়ে পড়ে কাবোসু।

Related Topics

টপ নিউজ

কাবোসু / শিবা ইনু / কুকুর / মিম কুকুর / মিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • চীনে ১৭ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরল নিখোঁজ ৭ কুকুর, ভিডিও ভাইরাল
  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • দায়িত্ব শেষ হওয়ার পর বিক্রি হলো তাদের ‘অবসর’

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net