Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের

আন্তর্জাতিক

এপি/ইউএনবি
22 May, 2024, 05:10 pm
Last modified: 22 May, 2024, 06:48 pm

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ের

বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস তাঁর ঘোষণার সময় বলেছেন, স্পেন ও নরওয়ের সাথে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। "এটি ফিলিস্তিন ও আয়ারল্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।"
এপি/ইউএনবি
22 May, 2024, 05:10 pm
Last modified: 22 May, 2024, 06:48 pm
অসলোতে এক সংবাদ সম্মেলন করে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ এইডে এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর ফিলিস্তিনকে তাঁর দেশের সরকার স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেন। ছবি: রয়টার্স

ঐতিহাসিক এক পদক্ষেপে ইউরোপের তিনটি দেশ– নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন – ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।  আজ বুধবার (২২ মে) এই ঘোষণা দেয় তারা। এতে চলমান নিপীড়নের মধ্যেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। অন্যদিকে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে নরওয়ে ও আয়ারল্যান্ড থেকে তার রাষ্ট্রদূতদেরও প্রত্যাহার করেছে জায়নবাদী দখলদার রাষ্ট্র। 

দেশ তিনটির পক্ষ থেকে ধারাবাহিক এই ঘোষণা আসে। প্রথমে এই ঘোষণা দেয় নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এসময় বলেন, "স্বীকৃতি ছাড়া মধ্যপ্রাচ্যে কোনোদিনই শান্তি প্রতিষ্ঠিত হবে না।"  

তিনি বলেন, আগামী ২৮ মে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তাঁর দেশ। "এর মাধ্যমে নরওয়ে আরব শান্তি পরিকল্পনাকে সমর্থন দিচ্ছে।" 

গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপীয় ইউনিয়নের বেশকিছু দেশের সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা আলোচনা করেছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের জন্য দুই রাষ্ট্র সমাধান আবশ্যক। 

ইইউ সদস্য না হলেও, এর পদক্ষেপগুলোর অনুকরণে সিদ্ধান্ত নিয়ে থাকে নরওয়ে। দেশটি ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দৃঢ়ভাবে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করে।  

গাহর স্টোর বলেন, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হওয়ার মৌলিক অধিকার রয়েছে। … তাই নরওয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে এর সমস্ত অধিকারকে মেনে নেবে এবং রাষ্ট্রটির প্রতি দায়বদ্ধতাকে স্বীকার করবে।

বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস তাঁর ঘোষণার সময় বলেছেন, স্পেন ও নরওয়ের সাথে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। "এটি ফিলিস্তিন ও আয়ারল্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।"

তিনি জানান, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের উদ্দেশ্য রেখেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

আগামী সপ্তাহগুলোতে অন্যান্য দেশও স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েকে অনুসরণ করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা জানান। আজ বুধবার দেশটির পার্লামেন্টে তিনি এই ঘোষণা দেন। 

বিগত কয়েক মাস ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বপক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন স্পেনের এই সরকার-প্রধান। একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাও চালান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে এর আগেও বেশ কয়েকবার মন্তব্য করেছেন তিনি।

ইউরোপীয় তিনটি দেশের এ পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইস্রেল কাৎজ বুধবার নরওয়ে ও আয়ারল্যান্ড থেকে অবিলম্বে রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দেন।   

তিনি বলেন, দেশ দুটি ফিলিস্তিনিদের ও পুরো বিশ্বকে এই বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদের সুফল পাওয়া যায়।

ইসরায়েল এটিকে একটি 'বিকৃত পদক্ষেপ' হিসেবে আখ্যায়িত করে বলেছে "এটি কেবল অস্থিতিশীলতাকেই বাড়িয়ে তুলবে।"

অনুবাদ: নূর মাজিদ 

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিনের স্বীকৃতি / স্পেন / আয়ারল্যান্ড / নরওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • তিমি শিকার নিষিদ্ধ করতে যাচ্ছে আইসল্যান্ড, বাণিজ্যিক শিকারে থাকছে কেবল দুটি দেশ
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • বিশ্বকাপ ফাইনালে মারামারি বাধিয়ে ১০ ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net