Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
এটা বেশ কৌতূহলের বিষয়, যুক্তরাষ্ট্র এখন আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে চাইছে: রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স 
21 May, 2024, 10:30 pm
Last modified: 22 May, 2024, 02:17 pm

Related News

  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

এটা বেশ কৌতূহলের বিষয়, যুক্তরাষ্ট্র এখন আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতে চাইছে: রাশিয়া

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারিকে “ন্যায্য” বলে গত বছর বাইডেন মন্তব্য করেছিলেন। তাঁর প্রশাসনসহ যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের রাজনীতিকরা এখন আন্তর্জাতিক আইনের আওতা থেকে নেতানিয়াহুকে রক্ষায় সরব হয়েছেন। 
রয়টার্স 
21 May, 2024, 10:30 pm
Last modified: 22 May, 2024, 02:17 pm

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ। ফাইল ছবি: অ্যালেক্সান্ডার কাজাকভ/ স্পুটনিক/ ভায়া রয়টার্স

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের শীর্ষ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। জায়নবাদী রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপে ক্ষুদ্ধ ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। তাঁদের অনেকেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন। 

এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (২১ মে) ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্র মনে হয় আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিতেও প্রস্তুত। এটা ভীষণ কৌতূহল উদ্দীপক।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের বলেছেন, "এমনকী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের যে আগ্রহ ও মনোভাব দেখা যাচ্ছে, তাতে সার্বিক পরিস্থিতি ভীষণ কৌতূহলের উদ্রেক করছে।"  

গাজায় ইসরায়েলের সাত মাসের বেশি সময় ধরে পরিচালিত বর্বরতার পরে আইসিসির কৌঁসুলি করিম খান গতকাল সোমবার এক বিবৃতিতে জানান, তিনি মনে করছেন গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে– এমনটা মনে করার যৌক্তিক ভিত্তি রয়েছে। 

এজন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের শীর্ষ তিন নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়ের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।  

করিম খানের এই আইনি পদক্ষেপকে "দুঃসাহসী" বলে তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এতে জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকরের আলোচনা পণ্ড হতে পারে।
 
যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থক কিছু আইনপ্রণেতা আন্তর্জাতিক এই আদালতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ২০২০ সালেও একজন আইসিসি কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 

এর আগে গত বছরের মার্চে করিম খানের আবেদনের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

রাশিয়ার দাবি, বিশ্বে রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অন্যায্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা একেবারেই অর্থহীন। রুশ সরকার ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটনের সকল অভিযোগই অস্বীকার করেছে।  

রাশিয়া অবশ্যই যুদ্ধাপরাধ করেছে, ইউক্রেন এমন দাবি করলেও – মস্কোর পাল্টা যুক্তি হচ্ছে, যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের যুদ্ধাপরাধগুলোকে গণ্যই করেনি পশ্চিমারা।  

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারিকে "ন্যায্য" বলে গত বছর বাইডেন মন্তব্য করেছিলেন। তাঁর প্রশাসনসহ যুক্তরাষ্ট্রের প্রধান দুই দলের রাজনীতিবিদরাই এখন আন্তর্জাতিক আইনের আওতা থেকে নেতানিয়াহুকে রক্ষায় সরব হয়েছে। 

অনুবাদ: নূর মাজিদ 

Related Topics

টপ নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসন / যুদ্ধাপরাধ / মানবতাবিরোধী অপরাধ / আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) / গ্রেপ্তারি পরোয়ানা / রাশিয়া / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • দেশের স্বার্থের অনুকূল না হলে মার্কিন চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • হরমুজে ইরানের তেলবাহী জাহাজে হামলা যুক্তরাষ্ট্রের; মার্কিন যুদ্ধজাহাজে তেহরানের পাল্টা হামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net