Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
মোনালিসাকে কোথায় আঁকা হয়েছে সে রহস্য উদঘাটনের দাবি ভূতত্ত্ববিদের

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
11 May, 2024, 08:25 pm
Last modified: 12 May, 2024, 02:34 pm

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

মোনালিসাকে কোথায় আঁকা হয়েছে সে রহস্য উদঘাটনের দাবি ভূতত্ত্ববিদের

পিজ্জোরুসোর মতে, কেবল সেতুর সঙ্গে মিল খুঁজলে হবে না। কারণ এ ধরনের সেতু সে সময় ইতালি ও ইউরোপে অহরহ পাওয়া যেত। ‘সবাই সেতু নিয়ে কথা বলেন, কিন্তু ভূতত্ত্বের দিকটা কেউ দেখলেন না।’
দ্য গার্ডিয়ান
11 May, 2024, 08:25 pm
Last modified: 12 May, 2024, 02:34 pm
লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা কালজয়ী চিত্রকর্ম মোনালিসা। ছবি: উইকিমিডিয়া কমন্স

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ছবি মোনালিসার পেছনের দৃশ্যপট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেক শিল্প-ইতিহাসবিদের মতে, ভিঞ্চির কল্পনা থেকে জন্ম ওই প্রাকৃতিক পটভূমিটির। আবার অনেকে দাবি করেছেন, ইতালির একাধিক স্থানের সঙ্গে ওই দৃশ্যের যোগ রয়েছে।

এখন একজন ভূতত্ত্ববিদ ও রেঁনেসা শিল্পবিদ মনে করছেন, তিনি অবশেষে বিশ্ববিখ্যাত ছবিটির এ রহস্যটি সমাধান করেছেন। দুটি বিষয়ে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে অ্যান পিজ্জোরুসো সিদ্ধান্তে পৌঁছেছেন, লিওনার্দো উত্তর ইতালির লম্ব্যার্ডি অঞ্চলের কোমো হ্রদের পাড়ের লেকো শহরের বেশকিছু স্পষ্ট বৈশিষ্ট্য তার ছবিতে এঁকেছেন।

মোনালিসার পেছনের সেতু, পর্বতমালা আর হ্রদের সঙ্গে পিজ্জোরুসো লেকোর ১৪ শতকের অ্যাজোন ভিসকন্তি সেতু, দক্ষিণ-পশ্চিম আল্পস ও লেক গার্লেতের মিল খুঁজে পেয়েছেন। ৫০০ বছর আগে ওই হৃদে লিওনার্দো ভ্রমণ করেছিলেন বলে জানা যায়।

এ মিল অস্বীকার করার উপায় নেই মন্তব্য করে পিজ্জোরুসো বলেন, 'ব্যাপারটা নিয়ে আমি বেশ উত্তেজিত। মনে হচ্ছে এটা একটা দুর্দান্ত ফলাফল।'

এর আগে ২০১১ সালে দাবি করা হয়েছিল, ছবির সেতু ও রাস্তা উত্তর ইতালির ছোট্ট শহর বব্বিওর ওপর কেন্দ্র করে আঁকা। আর ২০২৩ সালের এক অনুসন্ধানের তথ্যমতে, লিওনার্দো আরেজ্জো প্রদেশের একটি সেতুর অনুকরণে তার ছবির সেতু এঁকেছিলেন।

তবে পিজ্জোরুসোর মতে, কেবল সেতুর সঙ্গে মিল খুঁজলে হবে না। কারণ এ ধরনের সেতু সে সময় ইতালি ও ইউরোপে অহরহ পাওয়া যেত। 'সবাই সেতু নিয়ে কথা বলেন, কিন্তু ভূতত্ত্বের দিকটা কেউ দেখলেন না।'

'ভূতাত্ত্বিকেরা ছবি দেখেন না, আর শিল্প-ইতিহাসবিদেরা ভূতত্ত্ব খেয়াল করেন না,' বলেন পিজ্জোরুসো। 'শিল্প-ইতিহাসবিদেরা বলেছেন লিওনার্দো সবসময় তার কল্পনা ব্যবহার করেছেন। কিন্তু বিশ্বের যে কোনো ভূতত্ত্ববিদকে ছবিটা দেখান, তারা লেকো সম্পর্কে আমার যে বক্তব্য সেটাই বলবেন।'

এ বিশেষজ্ঞ খেয়াল করেছেন, লেকোর পাথরগুলো চুনাপাথর। আর লিওনার্দো তার ছবিতে পাথর এঁকেছেন ধূসর-সাদা রঙে — 'যেটা বরাবর, কারণ লেকোতে ওই ধরনের পাথরই রয়েছে।' লেকোর মতো বব্বিও বা আরেজ্জোতে কোনো হৃদ নেই, উল্লেখ করেন পিজ্জোরুসো।

মোনালিসার ছবি নিয়ে এ গবেষণা করার জন্য অ্যান পিজ্জোরুসো লেকো শহরও ভ্রমণ করেছেন। মোনালিসা ও লিওনার্দো দ্য ভিঞ্চি বিষয়ে আরও কয়েকজন বিশেষজ্ঞও তার তত্ত্বের সঙ্গে একমত হয়েছেন।

এ সপ্তাহের শেষে লেকোতে ভূতত্ত্ব বিষয়ক একটি কনফারেন্সে নিজের প্রমাণ উপস্থাপন করবেন পিজ্জোরুসো।

Related Topics

টপ নিউজ

মোনালিসা / ইতালি / লিওনার্দো দ্য ভিঞ্চি / ভূতত্ত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net