Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
গাজার উত্তরাঞ্চলে ‘পুরোদমে দুর্ভিক্ষ’ চলছে: উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক

এপি
04 May, 2024, 02:35 pm
Last modified: 04 May, 2024, 06:28 pm

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক

গাজার উত্তরাঞ্চলে ‘পুরোদমে দুর্ভিক্ষ’ চলছে: উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা

ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মার্কিন ডিরেক্টর সিন্ডি ম্যাককেইন এমন মন্তব্য করার পর চলছে তুমুল আলোচনা। এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
এপি
04 May, 2024, 02:35 pm
Last modified: 04 May, 2024, 06:28 pm
ছবি: ডিপিএ

চলমান যুদ্ধে গাজার উত্তরাঞ্চলে 'পুরোদমে দুর্ভিক্ষ' চলছে বলে দাবি করেছেন মার্কিন উচ্চপদস্থ এক কর্মকর্তা। ত্রাণ সরবরাহে ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার মাঝে গতকাল (শুক্রবার) এমন মন্তব্য করেছেন তিনি।

ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মার্কিন ডিরেক্টর সিন্ডি ম্যাককেইন এমন মন্তব্য করার পর চলছে তুমুল আলোচনা। এনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে 'ভয়াবহ' বলে অভিহিত করেছেন।

সিন্ডি ম্যাককেইন বলেন, "গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ চলছে; পুরোদমে দুর্ভিক্ষ। এটি ক্রমেই দক্ষিণাঞ্চলে বিস্তার লাভ করছে।"

ম্যাককেইন মনে করেন, প্রায় ২৩ লাখ মানুষের বাসস্থান গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় মোকাবিলায় যুদ্ধবিরতি প্রয়োজন। একইসাথে স্থল ও সমুদ্রপথে প্রচুর পরিমাণে ত্রাণ পাঠানো অপরিহার্য।

ম্যাককেইনের এমন মন্তব্যের বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে তেল আবিব জানায়, তারা স্থলপথে খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার অনুমতি দিতে শুরু করেছে।

গাজায় খাদ্য সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনিটর হিসাবে কাজ করা প্যানেল গত মার্চ মাসে বলেছিল যে, গাজার উত্তরাঞ্চল দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে এবং সম্ভবত মে মাসে এটি শুরু হতে পারে।

এদিকে গাজায় আন্তর্জাতিক উন্নয়নের জন্য মার্কিন সংস্থার মানবিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, গত মার্চ মাস থেকে গাজার উত্তরাঞ্চল দুর্ভিক্ষ রোধে প্রয়োজনীয় পর্যাপ্ত সহায়তার পায়নি।

ছবি: দ্য ওয়াশিংটন পোস্ট

ইউএসএইড-এর এই কর্মকর্তা জানায়, মে মাসের প্রথম দিকে বা মাঝামাঝি নাগাদ ইউএস-নেতৃত্বাধীন নতুন সামুদ্রিক রুটের জন্য প্রস্তুতি চলছে। এতে করে কয়েক হাজার ক্ষুধার্ত শিশুর চিকিৎসাসহ আরও বেশি ত্রাণ পৌঁছানো সম্ভব হবে। মূলত মার্কিন সামরিক বাহিনী শিপমেন্টের জন্য যে ভাসমান পিয়ার নির্মাণ করছে সেটি শেষ হলেই তা সম্ভব হবে।

ম্যাককেইন বলেন, "ইউএস-সমর্থিত পরিকল্পিত সমুদ্র পথে ত্রাণ পৌঁছানোর কাজটি ধীরে ধীরে হবে। কারণ এই কাজে সংশ্লিষ্টরা ত্রাণ কর্মীদের বিতরণ ও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করবে।

বৈশ্বিক চাপে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কর্মকর্তারা ত্রাণ সরবরাহে কিছু সীমান্ত ক্রসিং পুনরায় খুলতে শুরু করেছে। কিন্তু সামুদ্রিক পথে ত্রাণ আসতে শুরু করলেও তা পর্যাপ্ত হবে না। ইউএসএইডসহ ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলি জোর প্রদান করে বলছে যে, দুর্ভিক্ষ রোধে সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে আরও সাহায্য সরবরাহ অপরিহার্য।

চলমান যুদ্ধ, খরা ও খাদ্যাভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে গাজার পাঁচ বছরের কম বয়সী শিশুরা। গাজার উত্তরাঞ্চলে হাসপাতালের কর্মকর্তারা মার্চের শুরুতে জানিয়েছেন যে, অনাহারে অনেকেই মৃত্যুবরণ করছে এবং মৃতদের বেশিরভাগই শিশু।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / দুর্ভিক্ষ / গাজা উপত্যকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • গাজা যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আরব রাষ্ট্রগুলোর গোপন সহযোগিতা বেড়েছে
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net