Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ: ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি ফরাসি শিক্ষার্থীদের

আন্তর্জাতিক

ফ্রান্স ২৪
03 May, 2024, 10:05 pm
Last modified: 03 May, 2024, 11:05 pm

Related News

  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক

গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ: ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি ফরাসি শিক্ষার্থীদের

তাদের দাবি ছিল, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সায়েন্সেস পো স্কুলের সম্পর্ক তদন্ত করবে এমন একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে হবে।
ফ্রান্স ২৪
03 May, 2024, 10:05 pm
Last modified: 03 May, 2024, 11:05 pm
ছবি: গঞ্জালো ফুয়েন্তেস/রয়টার্স

ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্বিতীয় সপ্তাহের মতো গাজা যুদ্ধের অবসান চেয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করছে। এবার শিক্ষার্থীরা ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে।

প্যারিসের মর্যাদাপূর্ণ সায়েন্সেস পো স্কুলে বৃহস্পতিবার একটি টাউন হল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। কারণ সায়েন্সেস পো স্কুলের অস্থায়ী প্রশাসক শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করেছেন।

তাদের দাবি ছিল, ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সায়েন্সেস পো স্কুলের সম্পর্ক তদন্ত করবে এমন একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-ও সায়েন্সেস পো স্কুলের কৃতি শিক্ষার্থী।

এর আগে, গত সপ্তাহে প্যারিসের সপ্তম অ্যারোনডিসমেন্ট (জেলা) প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা বলেছে, কর্তৃপক্ষের আচরণে তারা 'হতাশ'।

ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে জানা যায়, প্যালেস্টাইন কমিটি অব সায়েন্সেস পো-র একজন মুখপাত্র বলেছেন, '[তাদের] কোনো অনুরোধ' রাখা হয়নি।

কমিটির প্রধান দাবি, 'জায়নবাদী মতাদর্শ' অনুসরণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

তারা একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছে, 'ইসরায়েলি অংশীদারিত্বের অবসান ঘটানো হোক। আমরা ইহুদিবাদী মতাদর্শকে সমর্থন করে এমন প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব বা সহযোগিতা বন্ধ করতে চাই। কারণ এগুলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন ও অবিচারকে স্থায়ী করছে।'  

সায়েন্সেস পো টাউন হলে কথা বলার সময় ২২ বছর বয়সী মাস্টার্সের শিক্ষার্থী ফিলিপ আশা প্রকাশ করেন, স্কুল হয়ত তাদের দাবি পূরণে কোনো না কোনো পদক্ষেপ নেবে।

তিনি এএফপিকে বলেন, 'আমি আশা করি কর্তৃপক্ষ তাদের ভণ্ডামির অবসান ঘটাবে।'

তিনি আরও বলেন, তারা কি তা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং শিক্ষার্থীদের কাছে তাদের কর্মকাণ্ডের প্রকৃত রূপ ফুটে উঠছে। বিশেষত [ইসরায়েলি] বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে?

সায়েন্সেস পো গ্রেনোবলের প্রায় ১০০ জন শিক্ষার্থী একটি ট্রামওয়ে অবরোধ করে এবং প্ল্যাটফর্মে অবস্থান ধর্মঘট পালন করে।

স্কুলটি ইসরায়েলের নেগেভের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 'তার অংশীদারিত্ব স্থগিত' করার দাবি জানায়।

গ্রেনোবল ছাত্র ইউনিয়নের প্রধান রবিনসন রসি লে মন্ডেকে বলেন, বেরশেবায় অবস্থিত নেগেভের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়টি একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। তারা 'সেনাবাহিনীতে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি এবং আর্থিক সহায়তা দেয়।'

ইসরায়েলে ১৮ বছরের বেশি বয়সী সব নারী-পুরুষের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক।  

সায়েন্সেস পো প্যারিসের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তেল আবিবের বেসরকারি রিচম্যান বিশ্ববিদ্যালয় এবং জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিনিময়-প্রোগ্রাম অংশীদারিত্ব রয়েছে। 

সায়েন্সেস পো'র ফিলিস্তিন কমিটিও ক্যাম্পাসে ফিলিস্তিনি ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের হয়রানি থেকে রক্ষা করার দাবি জানিয়েছে।

তারা কর্তৃপক্ষের প্রতি 'ইসরায়েলিদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে নীতিগত অবস্থান নেওয়ার' আহ্বান জানিয়েছে। 

'শান্তির কণ্ঠস্বর'

সরবোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সিন্ডিকেট অল্টারনেটিভ প্যারিস-১ – এ শুক্রবার বিকালে বিক্ষোভ শুরু হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, 'প্যারিস ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্বের অবসান' এবং 'যারা শান্তির কথা বলছেন তাদের ওপর দমন-পীড়নের অবসান'।   

সোমবার ইনস্টাগ্রামে সরবোন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বহন করার একটি ভিডিও পোস্ট করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

এছাড়াও, একটি পোস্টে তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

স্থানীয় ছাত্র সংগঠনগুলোর দেশব্যাপী গ্রুপ ইউনিয়ন এতুদিয়ান্তের পৃষ্ঠপোষকতায় প্যারিসে ৩০ মার্চ অনুষ্ঠিত বিক্ষোভে 'তাৎক্ষণিক ও স্থায়ী' যুদ্ধবিরতির আহ্বানও জানানো হয়েছে।

ফ্রান্স ২৪-এ পাঠানো এক বিবৃতিতে ইউনিয়ন ফ্রান্সকে 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করতে' এবং গাজা যুদ্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / শিক্ষার্থী / বিক্ষোভ / বিশ্ববিদ্যালয় / গাজা / ইসরায়েল / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ইসরায়েলের প্ররোচনায় ইরান যুদ্ধে জড়াইনি: ট্রাম্প
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • গাজার মতো এবার লেবাননেও সীমানা নির্ধারক ‘ইয়েলো লাইন’ টানল ইসরায়েল
  • ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও ‘ভূমি দখল’ করছে: তুরস্ক
  • ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হতে পারে তুরস্ক বা পাকিস্তান: ইসরায়েলি বিশ্লেষক

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net