Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী সদস্যপদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্ট
19 April, 2024, 11:05 am
Last modified: 19 April, 2024, 11:25 am

Related News

  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • সংখ্যালঘু নয়, নাগরিকত্বের ভিত্তিতে সবাই সমান নিরাপত্তা পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী সদস্যপদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

এর আগে সাধারণ পরিষদে 'ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক' মর্মে সুপারিশ প্রদানের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল।
ওয়াশিংটন পোস্ট
19 April, 2024, 11:05 am
Last modified: 19 April, 2024, 11:25 am
ছবি: এপি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের স্থায়ী সদস্যপদ প্রদানের প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল (বৃহস্পতিবার) একমাত্র দেশ হিসেবে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বাইডেন প্রশাসন।

প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনের পক্ষে ভোট ছিল ১২টি। আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোট প্রদান থেকে বিরত ছিল।

যদি ফিলিস্তিনকে স্থায়ী সদস্যপদ প্রদানের প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের কাউন্সিলে অনুমোদিত হতো, তাহলে বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে চলে যেত। সেখানে যদি ১৯৩টি সদস্য দেশের দুই-তৃতীয়াংশ প্রস্তাবের পক্ষে ভোট দিত, তবে তা গৃহীত হতো। 

এর আগে সাধারণ পরিষদে 'ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক' মর্মে সুপারিশ প্রদানের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে ফিলিস্তিনিরা এ মাসের শুরুতে পুনরায় সদস্যপদের জন্য আবেদন করেন। এর আগে ২০১১ সালে সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো তারা আবেদন করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে বারবার এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

এদিকে আঞ্চলিক জোট আরব গ্রুপ গত মঙ্গলবার একটি বিবৃতিতে ফিলিস্তিনিদের আবেদনের প্রতি 'অটল সমর্থন' জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুল্যেশনের সাথে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘের সদস্যপদ একটি ন্যায়সংগত এবং সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

জাতিসংঘে আমেরিকার অল্টারনেটিভ প্রতিনিধি রবার্ট উড ভোটের পরে বলেন, "যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে জোরালোভাবে সমর্থন করে আসছে।"

ফিলিস্তিনিরা ২০১২ সালে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পায়। রাষ্ট্রটি পূর্ণ সদস্যপদ লাভের জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে আসছে।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. রিয়াদ মনসুর বলেছেন, 'আমরা পূর্ণ সদস্য হতে চাইছি। এটা আমাদের স্বাভাবিক ও আইনগত অধিকার।'

এদিকে হামাস পরিচালিত এ অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গাজা উপত্যকা / ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?
  • অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
    বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা
  • চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা
  • প্রতীকী ছবি: এআই
    বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য
  • প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
    সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী
  • নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
    ২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

Related News

  • নিরাপত্তা সতর্কতার পর নিউইয়র্ক সফর কয়েক ঘণ্টায় সীমিত করলেন নেতানিয়াহু, জাতিসংঘে ভাষণ দিয়েই চলে যাবেন
  • এসআরবির যাত্রা শুরু: বদলাচ্ছে লোগো, পতাকা ও পোশাক
  • সংখ্যালঘু নয়, নাগরিকত্বের ভিত্তিতে সবাই সমান নিরাপত্তা পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী কেন সানগ্লাস পরলেন?

2
অনন্ত আম্বানি (বাঁয়ে) ও মুকেশ আম্বানি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিতর্কিত চিড়িয়াখানা চালানো আম্বানির ছেলেকে অধ্যাপক বানাল ব্রিটেনের বিশ্ববিদ্যালয়; সমালোচনা

3
চট্টগ্রামের কর্ণফুলী ও কুমিল্লা ইপিজেডের চার কারখানায় তৈরি হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের সেফটি ও ফাংশনাল জুতা। খনি, ভারী শিল্প, নির্মাণকাজ, নৌযান, পর্বতারোহণ ও সামরিক অভিযানে ব্যবহৃত এসব জুতা রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপসহ বিভিন্ন দেশে। ছবি:মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

যুদ্ধ-অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বের সর্বত্র শ্রমিকদের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশে তৈরি সেফটি জুতা

4
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

বিস্কুট-স্ন্যাকস থেকে মসলা: মালয়েশিয়ার বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের খাদ্যপণ্য

5
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ভাষণ দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: জাতিসংঘে প্রধানমন্ত্রী

6
নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একটি বিক্ষোভ। ২৩ সেপ্টেম্বর ২০২৬। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

২০২৪ সাল থেকে জেন-জিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না ভারত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net