Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2026, 09:10 pm
Last modified: 14 August, 2026, 10:04 pm

Related News

  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও এর আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন।
টিবিএস রিপোর্ট
14 August, 2026, 09:10 pm
Last modified: 14 August, 2026, 10:04 pm
কোলাজ: টিবিএস

১৫ আগস্টকে সামনে রেখে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকেই জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

বিশেষ করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও এর আশেপাশের এলাকায় ব্যাপক পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। এছাড়া টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিন বেলা পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ টহল বের করা হয়। টহলটি জেলা শহর প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় সমাধি সৌধ এলাকায় যায় এবং পুনরায় জেলা শহরে এসে শেষ হয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, 'আপনারা জানেন, গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এ পর্যন্ত এখানে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আগামীকালও (১৫ আগস্ট) আশা করি কিছু হবে না। তারপরও ১৫ আগস্ট জেলার সার্বিক আইনশৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে, তার জন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে।'

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্টে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকেই বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন এবং আগামীকাল তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদান করবেন।

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / টুঙ্গিপাড়া / ১৫ আগস্ট / নিরাপত্তা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net