Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
৬০ বছরের বেশি আমেরিকানরা সবচেয়ে সুখী, তরুণরা পিছিয়ে পড়া!

আন্তর্জাতিক

ফোর্বস
27 March, 2024, 09:45 pm
Last modified: 28 March, 2024, 12:06 am

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা

৬০ বছরের বেশি আমেরিকানরা সবচেয়ে সুখী, তরুণরা পিছিয়ে পড়া!

প্রতিবেদনে বলা হয়েছে, শৈশব এবং কৈশোরের প্রথম দিকের সময়টায় সবাই সবচেয়ে সুখী থাকে। কারণ ওই সময়ে পারিবারিক বন্ধন সবচেয়ে দৃঢ় থাকে এবং তেমন কোনো দায়িত্ব নিতে হয় না। তারপর যখন বয়স (২০ থেকে ৫০ বছর) বাড়তে থাকে, তখন তাদের মধ্যে সুখের বিষয়টি কমতে থাকে।
ফোর্বস
27 March, 2024, 09:45 pm
Last modified: 28 March, 2024, 12:06 am
ছবি: গেটি ইমেজেস

বিশ্বের সুখী দেশের তালিকায় ৮ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন ২৩ নম্বরে। গত ১২ বছর ধরে সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে গ্যালাপ। এবারই প্রথম তালিকার সেরা ২০টি দেশের মধ্যেও নেই যুক্তরাষ্ট্র।

গ্যালাপের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ বছরে বিভিন্ন বয়স ও অঞ্চলের মানুষের মধ্যে সুখের তারতম্য হয়েছে ২০ শতাংশেরও বেশি। যুক্তরাষ্ট্রের কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্করা আগের মতো আর সুখী নন।

এর পেছনের কারণ হলো- পরিবার ও বন্ধুদের কাছ থেকে সেভাবে সমর্থন না পাওয়া, জীবনের পছন্দগুলো বেছে নেওয়ায় তুলনামূলক কম স্বাধীনতা পাওয়া, আগের চেয়ে আরও বেশি মানসিক চাপ অনুভব করা এবং বর্তমান জীবনযাপন পরিস্থিতি নিয়ে কম সন্তুষ্ট থাকা।

অন্যদিকে ৬০ বছর বা তার চেয়ে বেশি বয়সী আমেরিকানদের ক্ষেত্রে এর বিপরীতটা দেখা গেছে। তরুণদের চেয়ে তারা অনেক বেশি সুখী। এদিক থেকে অবশ্য সেরা ১০টি সুখী দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, এই বয়সের ব্যক্তিরা বিশেষ করে সুস্বাস্থ্যের অধিকারী, অর্থনৈতিকভাবে সচ্ছল ও সমাজ ও আশেপাশের মানুষের সঙ্গে খুব বেশি মিথস্ক্রিয়া করা ব্যক্তিরা তাদের জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শৈশব এবং কৈশোরের প্রথম দিকের সময়টায় সবাই সবচেয়ে সুখী থাকে। কারণ ওই সময়ে পারিবারিক বন্ধন সবচেয়ে দৃঢ় থাকে এবং তেমন কোনো দায়িত্ব নিতে হয় না। তারপর যখন বয়স (২০ থেকে ৫০ বছর) বাড়তে থাকে, তখন তাদের মধ্যে সুখের বিষয়টি কমতে থাকে। 

এর পেছনের কারণ হতে পারে ক্যারিয়ার নিয়ে চাপ, অর্থনৈতিক ও সম্পর্কগত চ্যালেঞ্জ, স্বাস্থ্যগত উদ্বেগ ইত্যাদি।

গবেষকরা বলছেন, ৫০ এর দশকের মাঝামাঝি বয়সী মানুষের মধ্যে আবার সুখী থাকার বিষয়টি বাড়তে থাকে। এর কারণ হতে পারে অবসর কাটানোর জন্য বেশি সময় পাওয়া, বয়সের সঙ্গে সঙ্গে জীবনের পরিস্থিতির গ্রহণযোগ্যতা ইত্যাদি। 

এছাড়াও অর্থনৈতিক বিষয়টিও এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে সচ্ছল এই বয়সের ব্যক্তিরা নিজেদের শখগুলো পূরণ করতে পারেন। চাইলে ভ্রমণে যেতে পারেন কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন, যা তাদের সুখী জীবনযাপন করতে সহায়তা করে।

অন্যদিকে তরুণ আমেরিকানরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি, যা তাদের অসুখী করে তুলেছে।

২০২৩ সালে জেনারেশন-জেডের ওপর করা এক গবেষণায় উঠে এসেছে, জেনারেশন-জেড চাকরি, দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা, বাড়ি কেনা ও পরিবার শুরু করার মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ ও চাপ অনুভব করেন।

উল্লেখ্য, ১৬ থেকে ২২ বছর বয়সী অর্থাৎ যাদের জন্ম ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে তাদের জেনারেশন-জেড বলা হয়ে থাকে।

২০২২ সালের শেষ দিক থেকে ২০২৩ সালের প্রথমার্ধ পর্যন্ত বহু মানুষ চাকরিচ্যুত হয়েছেন, যার ফলে এসব তরুণের মনে নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হয়েছে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, জেনারেশন-জেডের মধ্যে উদ্বেগের মাত্রা সর্বকালের সর্বোচ্চ।

প্রতিবেদন অনুযায়ী, জেনারেশন-জেডের ৫০ শতাংশেরও বেশি তরুণ বলেছেন, পর্যাপ্ত অর্থ না থাকার কারণে তারা চিন্তিত। ৭০ শতাংশেরও বেশি তরুণ জানিয়েছেন, তাদের আর্থিক অবস্থা ভালো নয়।

গত বছরের আরেকটি গবেষণায় উঠে এসেছে, জেনারেশন-জেড বিহেভিয়ারাল হেলথ ক্রাইসিসের মুখোমুখি হয়েছেন। তারা নানা অর্থনৈতিক অসুবিধাও দেখেছেন।  তাদের প্রায় ৬০ শতাংশই জানিয়েছেন, তাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না।

তরুণ প্রাপ্তবয়স্করা ভালো ও আকর্ষণীয় বেতনের চাকরি খোঁজা নিয়েও চ্যালেঞ্জিং সময় পার করছেন। প্রতিবছর বহু তরুণ পড়াশোনা শেষ করে ডিগ্রি নিয়ে বের হচ্ছেন। যে কারণে চাকরির বাজারও আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। এটিও তরুণদের অসুখী হওয়ার অন্যতম কারণ।

এবারের বিশ্বের সুখী দেশের তালিকায় টানা সপ্তমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। শিক্ষাব্যবস্থা, কর্ম ও জীবনযাপনের মধ্যে সামঞ্জস্যতা, পরিবেশের মান, সামাজিক মিথস্ক্রিয়া, নিরাপত্তা ও জীবন নিয়ে মানুষের পরিতৃপ্তি দেশটিকে সবার চেয়ে এগিয়ে রেখেছে।

তালিকায় প্রথম ১০টি দেশের মধ্যে ফিনল্যান্ড ছাড়াও নর্ডিক অঞ্চলের আরও যে দেশগুলো রয়েছে সেগুলো হলো- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।

তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৯ নম্বরে। আগের বছর অবস্থান ছিল ১১৮ নম্বর। তালিকার একদম তলানিতে রয়েছে আফগানিস্তান।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

সুখী / সুখী দেশ / তরুণ / আমেরিকান / অসুখী / চাকরি / শঙ্কা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বৈষম্যহীনতা ও সংস্কার নিশ্চিত না হলে তরুণরা ফের রাজপথে নামতে বাধ্য হবে: নাহিদ
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • রয়টার্সের জরিপ: ইরানে মার্কিন হামলার পক্ষে প্রতি চারজনে মাত্র একজন আমেরিকানের সমর্থন আছে
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net