Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করাই ‘জিপে’ এর মূল লক্ষ্য: ড. ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2026, 10:15 pm
Last modified: 01 October, 2026, 10:16 pm

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

তরুণদের প্রযুক্তিখাতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করাই ‘জিপে’ এর মূল লক্ষ্য: ড. ইউনূস

তিনি বলেন, ‘‘মানুষের প্রযুক্তিগত ও আর্থিক লেনদেনের নানাবিধ সমস্যা সমাধান করাই হবে 'জিপে'-এর প্রধান কাজ। তবে এই সেবার আয়ের একটি টাকাও কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের পকেটে নেবে না। জিপে-এর সমস্ত আয় সামাজিক ব্যবসা খাতেই ব্যয় করা হবে।’’
টিবিএস রিপোর্ট
01 October, 2026, 10:15 pm
Last modified: 01 October, 2026, 10:16 pm
ছবি: টিবিএস

দেশের সর্বস্তরের মানুষকে প্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসার পাশাপাশি তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম 'জিপে' (gpay)-এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

'জিপে-তেই সমাধান'- প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ড. ইউনূস বলেন, ''মানুষের প্রযুক্তিগত ও আর্থিক লেনদেনের নানাবিধ সমস্যা সমাধান করাই হবে 'জিপে'-এর প্রধান কাজ। তবে এই সেবার আয়ের একটি টাকাও কোনো বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের পকেটে নেবে না। জিপে-এর সমস্ত আয় সামাজিক ব্যবসা খাতেই ব্যয় করা হবে।''

তিনি আরও বলেন, ''আমাদের সামাজিক ব্যবসামূলক প্রতিষ্ঠানগুলোর আয় বর্তমানে দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে। আমরা খুব শীঘ্রই 'গ্রামীণ ইউনিভার্সিটি' চালু করতে যাচ্ছি, যা দেশে তরুণ উদ্যোক্তা তৈরিতে অন্যতম অগ্রণী ভূমিকা রাখবে। এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কাউকে চাকরি খুঁজতে হবে না; বরং প্রত্যেকে একেকজন সফল উদ্যোক্তা হয়ে বের হবে।''

ক্যাশলেস সোসাইটি ও আর্থিক নিরাপত্তার ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, ''এখন আর ঘরে বা পকেটে অর্থ লুকিয়ে রাখার দরকার নেই। মানুষ অনেক সময় বিপুল অর্থ নিয়ে চলাফেরা করতে ভয় পায়। 'জিপে' এমন একটি নিরাপদ প্রযুক্তি সেবা, যার মাধ্যমে মানুষ যেকোনো বড় অঙ্কের অর্থ ডিজিটাল ওয়ালেটে নিয়ে নিশ্চিন্তে ঘুরতে পারবেন এবং নিরাপদে লেনদেন করতে পারবেন।''

গ্রামীণ ব্যাংকের বৈশ্বিক সফলতার উদাহরণ টেনে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ''আমরা যখন গ্রামীণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করি, তখন আমাদের সফলতা দেখে আমেরিকাও ক্ষুদ্রঋণ মডেল গ্রহণ করে। বর্তমানে আমেরিকার ৩২টি স্টেটে এই কার্যক্রম চালু রয়েছে, যেখান থেকে প্রতি বছর প্রায় ৩৫ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হয় এবং এই ঋণের রিকভারি বা আদায়ের হার প্রায় শতভাগ। আমেরিকার সেই উন্নত প্রযুক্তিগত সার্ভিসটিই আমরা এখন বাংলাদেশে সফলভাবে অ্যাডাপ্ট করেছি।''

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান। পরে ড. ইউনূস ও সমাধান সার্ভিসেস লিমিটেডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপস্থিতিতে জিপে-এর আনুষ্ঠানিক লোগো ও অ্যাপ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জিপে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমদ আরমান সিদ্দিকী প্ল্যাটফর্মটির বিভিন্ন আধুনিক সুবিধা ও ফিচার তুলে ধরে বলেন, ''আমাদের মূল লক্ষ্য হলো সবার জন্য আর্থিক লেনদেনের জটিলতা কমিয়ে একে সহজবোধ্য করে তোলা। যেকোনো আর্থিক সংকটে 'জিপে-তেই সমাধান' এনে দেওয়াই আমাদের মূল প্রতিশ্রুতি।''

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংকিং ও আর্থিক খাতের শীর্ষ প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জিপে / ড. মুহাম্মদ ইউনূস / প্রযুক্তিখাত / তরুণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • পূর্ণাঙ্গ রায়ের আগে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের মামলায় হস্তক্ষেপ নয়: চেম্বার আদালত
  • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net