Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
প্রথমবারের মতো জীবিত মানুষের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

আন্তর্জাতিক

সিএনএন
22 March, 2024, 02:25 pm
Last modified: 22 March, 2024, 02:33 pm

Related News

  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • অনাত্মীয় ‘ইমোশনাল ডোনার’ও এবার অঙ্গ দান করতে পারবেন
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • ১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড

প্রথমবারের মতো জীবিত মানুষের দেহে শূকরের কিডনি প্রতিস্থাপন

চিকিৎসকেরা গতকাল (বৃহস্পতিবার) জানান, স্লেম্যানের দেহে প্রতিস্থাপনকৃত কিডনিটি বছরের পর বছর ভালো থাকতে পারে। তবে প্রাণী থেকে মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনে বেশকিছু অনিশ্চয়তা রয়েছে।
সিএনএন
22 March, 2024, 02:25 pm
Last modified: 22 March, 2024, 02:33 pm
ছবি: ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল

চিকিৎসকরা শূকরের জেনিটিক্যালি মডিফাইড কিডনি প্রথমবারের মতো জীবিত মানুষের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেছে। গত শনিবার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর তা সম্ভব হয়।

গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে এই সফলতার কথা জানানো হয়। এই হাসপাতালটিই ১৯৫৪ সালে সর্বপ্রথম কিডনি প্রতিস্থাপন করেছিল।

৬২ বছর বয়সি রোগী রিক স্লেম্যানের দেহে কিডনিটি প্রতিস্থাপন করা হয়েছে। তিনি কিডনি রোগের একেবারে শেষ পর্যায়ে ছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

চিকিৎসকেরা গতকাল (বৃহস্পতিবার) জানান, স্লেম্যানের দেহে প্রতিস্থাপনকৃত কিডনিটি বছরের পর বছর ভালো থাকতে পারে। তবে প্রাণী থেকে মানুষের দেহে অঙ্গ প্রতিস্থাপনে বেশকিছু অনিশ্চয়তা রয়েছে।

হাসপাতালের দেওয়া একটি লিখিত বিবৃতিতে স্লেম্যান বলেন, তিনি গত ১১ বছর ধরে হাসপাতালের ট্রান্সপ্লান্ট প্রোগ্রামে রোগী হিসেবে ছিলেন। বহু বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ২০১৮ সালে একজন দাতার কাছ থেকে কিডনি নিয়েছিলেন।

কিডনিটি প্রতিস্থাপনের পাঁচ বছর পর তা নষ্ট হওয়ার লক্ষণ প্রকাশ করতে শুরু করে। তখন ২০২৩ সালে তিনি আবার ডায়ালাইসিস শুরু করেন।

বিবৃতিতে স্লেম্যান বলেন, "আমি এই প্রতিস্থাপনটিকে শুধু আমার বেঁচে থাকার উপায় হিসেবেই দেখছি না। বরং ট্রান্সপ্লান্ট প্রয়োজন এমন হাজার হাজার লোকের জন্য এটি বেঁচে থাকার আশা জাগানোর উপায়।"

অপারেশনের সাথে জড়িত নয় এমন চিকিৎসকেরাও মনে করেন, অস্ত্রোপচারটি চিকিৎসাবিজ্ঞানে উল্লেখযোগ্য মাইলফলক উপস্থাপন করেছে।

ডালাসের ইউটি সাউথওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টারের সার্জিক্যাল ট্রান্সপোর্টেশনের চিফ ডাক্তার পার্সিয়া ভ্যাজেফি বলেন, "বছরের পর বছর পরিশ্রম ও সহযোগিতার পর অবশেষে সফল হওয়া সত্যিই বিশাল পদক্ষেপ। একইসাথে কিডনি প্রতিস্থাপনের জন্য এটি একটি দুর্দান্ত মুহূর্ত।"

লেগোরেটা সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রান্সপ্লান্ট টলারেন্সের পরিচালক ডা. তাতসুও কাওয়াই জানান, শূকরের অঙ্গটি মানুষের কিডনির আকারের ঠিক সমান।

তাতসুও কাওয়াই বলেন, "স্লেম্যানের রক্তনালির সাথে কিডনি সংযুক্ত করে সেলাই করার পর অবিলম্বে তা গোলাপি হয়ে যায়। অপারেটিং রুমে ১৫ সদস্যের ট্রান্সপ্লান্ট টিম তখন করতালিতে ফেটে পড়ে।"

বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের মধ্যে প্রাণীর অঙ্গ প্রতিস্থাপন চলমান অঙ্গের ঘাটতি মেটানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ম্যাস জেনারেলের নেফ্রোলজি বিভাগের সহযোগী প্রধান উইনফ্রেড উইলিয়ামস বলেন, "এটি আমাদের ক্ষেত্রে জটিল সব সমস্যা সমাধানে সম্ভাব্য অগ্রগতি হতে পারে। এর ফলে প্রান্তিক রোগীরাও কিডনি প্রতিস্থাপনের সুযোগ পাবে।"

কিডনি প্রতিস্থাপনের বিষয়টি জীবিত মানুষের দেহে শূকরের অঙ্গ প্রতিস্থাপনের তৃতীয় ঘটনা। এর আগে জীবিত মানুষের দেহে দুইবার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। যদিও তা সফল হয়নি; ফলে কয়েক সপ্তাহ পরেই রোগী দুইটি মারা যায়।

ম্যাস জেনারেল ব্রিগহ্যামের গবেষকরা জানান, সর্বশেষ অগ্রগতিটি গুরুত্বপূর্ণ হলেও এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। এক্ষেত্রে অন্যান্য আরও হাসপাতালে পরিচালিত বড় আকারের গবেষণা এটি ভালোভাবে বোঝার জন্য সহায়ক হতে পারে।

ম্যাস জেনারেলের কিডনি প্রতিস্থাপনের মেডিকেল ডিরেক্টর ডা. লিওনার্দো রিয়েলা বলেন, "আমাদের আশা, ডায়ালাইসিস পদ্ধতি অচল হয়ে যাবে। ডায়ালাইসিস হবে শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীর জন্য ভেন্টিলেটরের মতো। আপনি এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য এটি ব্যবহার করবেন। এক্ষেত্রে তারা যদি যথেষ্ট সুস্থ থাকে, তাহলে তাদের জন্য আরও স্থায়ী সমাধান হতে পারে মানবদেহ কিংবা প্রাণী থেকে অঙ্গ প্রতিস্থাপন।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

অঙ্গ প্রতিস্থাপন / অস্ত্রোপচার / কিডনি / কিডনি ট্রান্সপ্লান্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • অনাত্মীয় ‘ইমোশনাল ডোনার’ও এবার অঙ্গ দান করতে পারবেন
  • রোবটের সাহায্যে বিশ্বে প্রথম স্ট্রোক সার্জারি সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের ২ চিকিৎসক
  • ১৩ বছরের এক ছেলে কয়েক ডজন শক্তিশালী চুম্বক গিলে ফেলার পর যা ঘটল!
  • যেভাবে সার্জারিমুক্ত ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করছে আল্ট্রাসাউন্ড

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net