Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
পাকিস্তান ব্লাসফেমি: হোয়াটসঅ্যাপ বার্তার জন্য ছাত্রের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
09 March, 2024, 10:50 am
Last modified: 09 March, 2024, 10:54 am

Related News

  • মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড  
  • মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউশন
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে, মসজিদের নামে যা করেছে, তা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড

পাকিস্তান ব্লাসফেমি: হোয়াটসঅ্যাপ বার্তার জন্য ছাত্রের মৃত্যুদণ্ড

অন্যদিকে একই মামলার অংশ হিসাবে ১৭ বছর বয়সী একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত দু'জনই তাদের বিরুদ্ধে আনা অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন।
বিবিসি
09 March, 2024, 10:50 am
Last modified: 09 March, 2024, 10:54 am
ছবি: পিএ মিডিয়া

হোয়াটসঅ্যাপ মেসেজে ব্লাসফেমির অভিযোগে ২২ বছর বয়সী এক ছাত্রকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। পাঞ্জাব প্রদেশের ঐ আদালতের রায় অনুযায়ী, অভিযুক্ত শিক্ষার্থী মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে নিন্দামূলক ছবি ও ভিডিও শেয়ার করেছেন।

অন্যদিকে একই মামলার অংশ হিসাবে ১৭ বছর বয়সী একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও অভিযুক্ত দু'জনই তাদের বিরুদ্ধে আনা অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তানে ব্লাসফেমির শাস্তি মৃত্যুদণ্ড। এমনকি এমন অভিযোগে কিছু লোককে তাদের মামলার বিচারের আগেই পিটিয়ে হত্যা করার নজির রয়েছে।

লাহোরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) সাইবার ক্রাইম ইউনিট ২০২২ সালে অভিযোগটি দায়ের করেছিল। তখন মামলাটি গুজরানওয়ালা শহরের একটি স্থানীয় আদালতে পাঠানো হয়েছিল।

এই সপ্তাহে রায়ে বিচারকরা বলেছেন, ২২ বছর বয়সীকে অভিযুক্তকে নবি মুহাম্মদ ও তার স্ত্রীদের সম্পর্কে অবমাননাকর শব্দ সম্বলিত ফটো ও ভিডিও প্রস্তুত করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সেগুলো শেয়ার করার জন্য অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কোরআন অবমাননার অভিযোগে গতবছর পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের জরানওয়ালায় সহিংসতা ছড়িয়ে পড়ে; ছবি: রয়টার্স

এদিকে মামলার বাদীর অভিযোগ, তিনি তিনটি ভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে ভিডিও ও ছবি পেয়েছেন। একইসাথে এফআইএ বাদীর ফোন পরীক্ষা করে দেখেছে যে, তাকে 'অশ্লীল কন্টেন্ট' পাঠানো হয়েছে।

এদিকে আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি, দুই ছাত্রকে 'মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে'। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বাবা (পরিচয় প্রকাশ করা হয়নি) বিবিসিকে বলেন, তিনি রায়ের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে আপিল দায়ের করেছেন।

এদিকে অন্য শিক্ষার্থীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারণ হিসেবে আদালত নাবালক হওয়ার বিষয়টি বিবেচনা করেছেন।

ব্লাসফেমির বিরুদ্ধে আইনগুলি ভারতের ব্রিটিশ শাসকরা প্রথম প্রণয়ন করেছিল। ১৯৮০ এর দশকে পাকিস্তানের সামরিক সরকারের অধীনে আইনগুলোকে আরও বিস্তারিত আকারে জারি করা হয়।

গত আগস্টে দুই খ্রিষ্টান পুরুষের বিরুদ্ধে কুরআনের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছিল। তারই ফলশ্রুতিতে দেশটির পূর্ব পাঞ্জাব প্রদেশের জরানওয়ালায় বেশ কয়েকটি গির্জা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

ব্লাসফেমি / অবমাননা / ধর্ম অবমাননা / মৃত্যুদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড  
  • মৃত্যুদণ্ডের বিধান থাকায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউশন
  • ২১ বছর আগে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
  • ফ্যাসিবাদী সরকার ইসলামের নামে, মসজিদের নামে যা করেছে, তা গর্হিত কাজ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net