Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

আল জাজিরা
21 February, 2024, 12:10 pm
Last modified: 21 February, 2024, 01:03 pm

Related News

  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে আসা মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • আলোচনা চালিয়ে যেতে চায় ইরান, যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, তবে যুদ্ধবিরতি ‘শেষ’: ট্রাম্প
  • ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, জবাবে কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা তেহরানের

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে মোট ১৩ টি দেশ যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভেটো প্রদান করেছে। আর যুক্তরাজ্য ভোট প্রদান থেকে বিরত ছিল। 
আল জাজিরা
21 February, 2024, 12:10 pm
Last modified: 21 February, 2024, 01:03 pm
ছবি: রয়টার্স

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েল ও হামাসের মধ্য চলমান যুদ্ধ বন্ধে অতিসত্বর পদক্ষেপ গ্রহণের ব্যাপারটি ছিল।

আরব দেশ আলজেরিয়া গতকাল (মঙ্গলবার) খসড়া প্রস্তাবটি নিয়ে আসে। সেক্ষেত্রে তেল আবিবের সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন যে প্রস্তাবটির বিরোধিতা করবে সেটি অনেকটা নিশ্চিতই ছিল। বরং বাইডেন প্রশাসন পালটা ভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে এসেছে।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে মোট ১৩ টি দেশ যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভেটো প্রদান করেছে। আর যুক্তরাজ্য ভোট প্রদান থেকে বিরত ছিল। 

এদিকে চলমান যুদ্ধে ফিলিস্তিন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর উপত্যকাটির প্রায় ৮০ ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব অনুমোদনের ক্ষেত্রে অন্তত ৯ টি ভোট পক্ষে থাকতে হয়। তবে স্থায়ী সদস্য দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন) পক্ষ থেকে ভেটো দেওয়া হলে সেটি অনুমোদিত হয় না।

ছবি: রয়টার্স

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অবশ্য খসড়া প্রস্তাবে বাইডেন প্রশাসনের ভেটো প্রদানের পেছনে যুক্তি তুলে ধরেন। তার মতে এই প্রস্তাব পাশ হলে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতারের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে মধ্যস্থতার আলোচনা ক্ষতিগ্রস্ত হতে পারে।  

এদিকে গাজার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। সেখানে চলমান যুদ্ধে প্রায় ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। এক্ষেত্রে ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র; এমনটাই অভিযোগ করা হচ্ছে। যদিও বিষয়টি সরাসরি অস্বীকার করেছে ওয়াশিংটন। 

প্রস্তাবটি উপস্থাপন করার সময় জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত অমর বেন্দজামা বলেন, "গাজায় যা চলছে তার পরিপ্রেক্ষিতে কাউন্সিল নিষ্ক্রিয় থাকতে পারে না। এক্ষেত্রে নীরবতা কোনো কার্যকর বিকল্প হতে পারে না।"

তিনি আরও বলেন, "যুদ্ধবিরতির এই প্রস্তাবটি সত্য ও মানবতার পক্ষের একটি অবস্থান। হত্যা ও ঘৃণা ছড়াতে সহায়তাকারীদের বিরুদ্ধে দাঁড়ানো। এর বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ হল, তাদের ফিলিস্তিনিদের উপর বর্বর সহিংসতার অনুমোদন।"

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

গাজা যুদ্ধ / যুদ্ধবিরতি / ভেটো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের
  • ইরাকের প্রধানমন্ত্রীর মাধ্যমে আসা মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
  • ইরানের কাছ থেকে হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র
  • আলোচনা চালিয়ে যেতে চায় ইরান, যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, তবে যুদ্ধবিরতি ‘শেষ’: ট্রাম্প
  • ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, জবাবে কুয়েত–বাহরাইনে পাল্টা হামলা তেহরানের

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net