Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
দিল্লির তাপমাত্রা কমে তিনের ঘরে, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক

ইউএনবি
13 January, 2024, 07:45 pm
Last modified: 13 January, 2024, 08:01 pm

Related News

  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • আমদানি করা ‘পুরনো কাপড়েই’ যেভাবে শীত তাড়াচ্ছে দেশের লাখো পরিবার
  • শীতের যে প্রসাধনী বদলায়নি, নয় সেকেলেও: তিব্বত পমেডের সাত দশকের গল্প
  • খেজুরের রস ও গুড়: এক মধুর আখ্যান

দিল্লির তাপমাত্রা কমে তিনের ঘরে, রেড অ্যালার্ট জারি

দৃশ্যমানতা কম থাকায় ভারতের গুয়াহাটিতে একটি ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে বিকাল ৪টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
ইউএনবি
13 January, 2024, 07:45 pm
Last modified: 13 January, 2024, 08:01 pm
ছবি: ইউএনবি/ফাইল ছবি

দ্বিতীয় দিনের মতো শুক্রবার (১২ জানুয়ারি) দিল্লিতে শীতলতম রাত পার করেছে মানুষ। শহরটির মেহরাউলি-গুরগাঁও রোডের আয়া নগরে এ রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১৩ জানুয়ারি) এনডিটিভির খবরে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এ অবস্থায় দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

গত রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং দিল্লি-এনসিআর এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আইএমডি জানিয়েছে, লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি, সফদরজংয়ে ৩ দশমিক ৬ ডিগ্রি, রিজে ৩ দশমিক ৯ ডিগ্রি এবং পালামে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লি ও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেনের ১ থেকে ৬ ঘণ্টা দেরি হয়েছে। 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কুয়াশার মধ্যে কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের দেরি হয়েছে।

আইএমডি জানিয়েছে, দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরিতে সকাল সাড়ে ৫টায় দৃশ্যমানতা ছিল ২০০ মিটার। আজ সকালে জাতীয় রাজধানীর বিভিন্ন এলাকায় কুয়াশার প্রভাব দেখা গেছে।

আবহাওয়া কর্তৃপক্ষ আগামী তিন দিনের জন্য জাতীয় রাজধানীতে সতর্কতা জারি করেছে। এতে শৈত্যপ্রবাহ হ্রাস পাওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এদিকে দৃশ্যমানতা কম থাকায় ভারতের গুয়াহাটিতে একটি ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে বিকাল ৪টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

Related Topics

টপ নিউজ

তাপমাত্রা / শীতকাল / শীত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • শীত নিয়ে পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অফিস
  • আমদানি করা ‘পুরনো কাপড়েই’ যেভাবে শীত তাড়াচ্ছে দেশের লাখো পরিবার
  • শীতের যে প্রসাধনী বদলায়নি, নয় সেকেলেও: তিব্বত পমেডের সাত দশকের গল্প
  • খেজুরের রস ও গুড়: এক মধুর আখ্যান

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net