Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
শহরের তাপমাত্রা কমাতে নগর কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 03:30 pm
Last modified: 12 May, 2025, 03:34 pm

Related News

  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 

শহরের তাপমাত্রা কমাতে নগর কৃষিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

তিন দিনব্যাপী সম্মেলনের তৃতীয় দিনের ‘আরবান-পেরি আরবান এগ্রিকালচার ইন চেইন্জিং ক্লাইমেট কন্ডিশন’ শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে এই পরামর্শ উঠে আসে।
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 03:30 pm
Last modified: 12 May, 2025, 03:34 pm
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন। ছবি: টিবিএস

শহরের তাপমাত্রা কমাতে ছাদ বাগান তৈরি, খালি জায়গায় সবুজায়নসহ নগর কৃষিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

তিন দিনব্যাপী সম্মেলনের তৃতীয় দিনের 'আরবান-পেরি আরবান এগ্রিকালচার ইন চেইন্জিং ক্লাইমেট কন্ডিশন' শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে এই পরামর্শ উঠে আসে।

সেশনটির চেয়ারম্যান ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, "যত বেশি ছাদবাগান, খোলা স্থানে সবুজায়ন হবে ততো আমাদের শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। তাই আমাদের সবারই আরবান এগ্রিকালচারে এগিয়ে আসা দরকার। আমাদের শহরের ভবন বাড়ছে, রাস্তা বাড়ছে, নির্মাণ এলাকা বাড়ছে তাই আমাদের অবশ্যই সবুজায়ন নিয়ে ভাবতে হবে। কারণ আমাদের তাপমাত্রা মরুভূমির মতো হয়ে যাচ্ছে।"

তিনি আরও বলেন, শহরের সকল বাসিন্দার মাথায় কৃষি বিষয়টি কাজ করে। তারা কোথাও একটু সুযোগ পেলেই গাছ লাগানোর চেষ্টা করে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ধানমন্ডির ৩৯%, লালমাটিয়ায় ৩৬% ভবনে রুফটপ গার্ডেন রয়েছে। উত্তরাতে আরও বেশি। তবে কিছু কিছু ভবনের মালিক ছাদবাগানের অনুমতি দিতে চান না, তাদের দাবি ছাদবাগানে ছাদ নষ্ট হয়ে যায়। 

মূল প্রবন্ধ উপস্থাপনে ব্র্যাকে জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান বলেন, "আমি বেশ কয়েকটি নগর কৃষি এলাকা ভ্রমণ করেছি এবং সেখানে দেখেছি ঐ সবুজ এলাকা কতটা গোছানো এবং তা শহরের তাপমাত্রাকে কমায়। স্বপ্নধারা হাউজিং তাদের প্লটগুলোতে সবজি চাষ করে এবং সেখানে প্রায় ১২০০ মানুষ কাজ করে। যা তাদের ব্রান্ড ভ্যালু ২০০ শতাংশের বেশি বাড়িয়ে দিয়েছে। একদিকে সবুজায়ন হচ্ছে সাথে মানুষের আয়ের উৎসের সৃষ্টি হলো।"

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান বলেন, "আমাদের ছাদবাগান নিয়ে একটি পরিকল্পনা করা দরকার। অনেকেই ছাদ নষ্ট হয়ে যাবে ভেবে ছাদবাগান করতে চান না। কিন্তু ছাদবাগান যে বরং তার ভবনকে শীতল রাখতে সহায়তা করে সেটা বেশি বেশি প্রচার করতে হবে।"

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন-২) ড. মোহাম্মদ সাইফুর রহমান জানান সরকার এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে এবং নগর বনাঞ্চল রক্ষা ও বৃদ্ধিতে কাজ করছে।

Related Topics

টপ নিউজ

ছাদ কৃষি / নগর কৃষি / তাপমাত্রা / বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) / বিশেষজ্ঞ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • তীব্র তাপে ফাঁকা রাস্তাঘাট: ভারতের এক শহরে তাপমাত্রা রেকর্ড ৪৮.২ ডিগ্রি
  • সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net