Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ, তোপের মুখে কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান 
07 June, 2025, 09:30 am
Last modified: 07 June, 2025, 09:39 am

Related News

  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ, তোপের মুখে কানাডার প্রধানমন্ত্রী

নিজ্জার হত্যাকাণ্ডে মোদির সরাসরি জড়িত থাকার প্রশ্নে সাংবাদিকরা জানতে চাইলে কার্নি তা এড়িয়ে যান। তিনি বলেন, “কানাডায় এই ঘটনা নিয়ে একটি আইনি প্রক্রিয়া চলমান এবং তা অনেক দূর অগ্রসর হয়েছে। সেই প্রক্রিয়া চলাকালীন মন্তব্য করা ঠিক হবে না।”
দ্য গার্ডিয়ান 
07 June, 2025, 09:30 am
Last modified: 07 June, 2025, 09:39 am

অন্টারিওতে পার্লামেন্টে বক্তব্য রাখার সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: দ্য গার্ডিয়ান

আসন্ন জি-৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোয়—তীব্র সমালোচনার মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি । অথচ এর আগেই কানাডার ফেডারেল পুলিশ নিশ্চিত করেছে, ব্রিটিশ কলম্বিয়ায় শিখ অধিকারকর্মী হারদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড ভারতের সরকারের "উচ্চপর্যায়" এর নির্দেশে পরিচালিত হয়েছে।

নিজ্জার হত্যাকাণ্ডে মোদির সরাসরি জড়িত থাকার প্রশ্নে সাংবাদিকরা জানতে চাইলে কার্নি তা এড়িয়ে যান। তিনি বলেন, "কানাডায় এই ঘটনা নিয়ে একটি আইনি প্রক্রিয়া চলমান এবং তা অনেক দূর অগ্রসর হয়েছে। সেই প্রক্রিয়া চলাকালীন মন্তব্য করা ঠিক হবে না।" কানাডায় বসবাসরত চারজন ভারতীয় নাগরিককে ইতোমধ্যে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে।

আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত আলবার্টার কানানাস্কিসে এবছরের জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্বের শীর্ষ নেতারা অংশ নেবেন।

কার্নি বলেন, "ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, সর্বাধিক জনসংখ্যার দেশ এবং বৈশ্বিক সরবরাহ চেইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে চলমান তদন্ত সত্ত্বেও, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে আলোচনার জন্য মোদিকে আমন্ত্রণ জানানো জরুরি ছিল।"

তিনি জানান, মোদি তার আমন্ত্রণ গ্রহণ করেছেন। মোদিও এক বিবৃতিতে কার্নির ফোনকল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সদ্য নির্বাচিত লিবারেল নেতাকে অভিনন্দন জানান।

মোদি বলেন, "উজ্জ্বল গণতন্ত্র ও জনগণের গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ ভারত ও কানাডা—পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থে একযোগে কাজ করবে। সম্মেলনে আমাদের সাক্ষাতের অপেক্ষায় আছি।"

গত বছর ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরে নিজ্জার হত্যাকাণ্ডের পর দুই দেশ পরস্পরের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করেছিল। কানাডার আইনশৃঙ্খলা সংস্থা ভারতের বিরুদ্ধে চাঁদাবাজি, গ্যাং সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলেছে।

কার্নির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি দানিশ সিং এক বিবৃতিতে বলেন, "কানাডার শিখদের জন্য এটি শুধু আমাদের সম্প্রদায়ের নয়, বরং কানাডার মূল মূল্যবোধেরও বিশ্বাসঘাতকতা। ভারত সরকার যখন নিজ্জার হত্যাকাণ্ডে নিজেদের ভূমিকা অস্বীকার করছে, এবং কানাডার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন মোদিকে আমন্ত্রণ জানানো লজ্জাজনক ও বিপজ্জনক।"

তিনি আরও বলেন, "আমরা রাশিয়া, চীন বা ইরানের নেতাদের এমন পরিস্থিতিতে কখনোই স্বাগত জানাতাম না। অথচ ভারত কানাডার মাটিতে বহির্দেশীয় হস্তক্ষেপ ও দমনমূলক কর্মকাণ্ডে আরও অনেক এগিয়ে গেছে, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত করেছে—তবু তাকে (মোদিকে) লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে।"

কার্নির এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন তার নতুন সরকার অন্যান্য দেশের সঙ্গে উত্তেজনা কমানোর উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার রাতে কার্নি জানিয়েছেন, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে তার ফোনালাপ হয়েছে এবং উভয় পক্ষই "যোগাযোগ পুনঃস্থাপনে আগ্রহী।" সাম্প্রতিক বাণিজ্য দ্বন্দ্বে সামুদ্রিক খাবার, বৈদ্যুতিক যান, ক্যানোলা, শুকরের মাংস ও মটরশুঁটিতে দ্বিপাক্ষিক শুল্কের কারণে উভয় দেশই বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চীনের সঙ্গে এটিই ছিল প্রথম উচ্চপর্যায়ের টেলিফোন যোগাযোগ। ফোনালাপে উভয় পক্ষ মাদক ফেন্টানিলের অবৈধ উৎপাদন মোকাবিলায়ও একমত হয়েছে।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কার্নি সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ বন্ধের লক্ষ্যে। এই বাণিজ্যযুদ্ধে ওয়াশিংটন কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামে শুল্ক আরোপ করায়— উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড জানান, ট্রাম্পের দলের সঙ্গে "গভীর আলোচনা" চালাচ্ছেন কার্নি। কয়েক ঘণ্টার মধ্যেই কানাডার শিল্পমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

 

Related Topics

টপ নিউজ

কানাডা / মার্ক কার্নি / নরেন্দ্র মোদি / ভারত / হরদীপ সিং নিজ্জার / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net